1. numanashulianews@gmail.com : kazi sarmin islam : kazi sarmin islam
  2. islamkazisarmin@gmail.com : newstv : Md newstv
  3. anonnaa5481@gmail.com : newstv2232 :
  4. admin@newstvbangla.com : newstvbangla : Md Didar
শুটিং সেটে আহত বরুণ ধাওয়ান - NEWSTVBANGLA
রবিবার, ০৫ জুলাই ২০২৬, ১১:০৭ অপরাহ্ন
শিরোনাম
কালিয়াকৈরে বাস-পিকআপ সংঘর্ষে যুবক নিহত, আহত অন্তত ১০ ইউক্রেন যুদ্ধের সমাধানে পুতিনকে সহায়তার প্রস্তাব ট্রাম্পের স্পেনে নিয়মিতকরণ প্রক্রিয়ায় ৬ লাখের বেশি অভিবাসীর কর্মসংস্থান, আবেদন ১১ লাখ ছাড়িয়েছে ব্রাজিল-নরওয়ে ম্যাচে তিন তারকার নিষেধাজ্ঞার শঙ্কা, হলুদ কার্ড এড়ানোর বড় চ্যালেঞ্জ টঙ্গীতে তুরাগ নদে গোসলে নেমে দুই স্কুল শিক্ষার্থীর মর্মান্তিক মৃত্যু নরওয়ের বিপক্ষে কি খেলবেন নেইমার? ইঙ্গিত দিলেন ব্রাজিল কোচ আনচেলত্তি নরওয়ের বিপক্ষে ইতিহাস বদলের লড়াইয়ে আজ ব্রাজিল, লক্ষ্য কোয়ার্টার ফাইনাল ইয়েমেনে হুথিদের সঙ্গে ভয়াবহ সংঘর্ষ, সরকারি বাহিনীর ১৫ সেনা নিহত ৪ বছর ধরে অন্ধকারে ভোলার মদনপুর, সাবমেরিন কেবল ছিঁড়ে বিদ্যুৎহীন ২০ হাজার মানুষ নিউইয়র্কে স্বাধীনতা দিবসের ছুটিতে ভয়াবহ গোলাগুলি, ৪ শিশুসহ ৮ জন গুলিবিদ্ধ

শুটিং সেটে আহত বরুণ ধাওয়ান

বিনোদন ডেস্ক :

শুটিং সেটে মাঝে-মধ্যেই তারকারা আহত হয়ে থাকেন। এবার এ খাতায় নাম লেখালেন বলিউড অভিনেতা বরুণ ধাওয়ান। সামাজিক যোগাযোগ মাধ্যমে এক পোস্ট দিয়ে ভক্ত-অনুরাগীদের বিষয়টি নিশ্চিত করেছেন অভিনেতা নিজেই।

ভারতীয় গণমাধ্যমের এক প্রতিবেদনে বলা হয়, শুটিং চলাকালীন সময়ে অভিনেতা আঙুলে চোট পেয়েছেন। সঙ্গে একটি ছবিও শেয়ার করেছেন। সেট থেকেই বরুণকে তড়িঘড়ি চিকিৎসকের কাছে নিয়ে যাওয়া হয়েছিল। তবে চোট লাগার পরেও শুটিং করে চলেছেন বরুণ।

এদিকে সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করা ছবিতে দেখা যায়, বরফে আঙুল রাখছেন। ছবি শেয়ার করে বরুণ লিখেছেন, ‘আঙুলটা সারতে ঠিক কতটা সময় লাগতে পারে কেউ বলতে পারেন?’
শুটিং করার সময় বার বার বরুণের আহত হওয়ায় উদ্বিগ্ন ভক্তরা। বরুণের হাতে এই মুহূর্তে ‘বর্ডার ২’ এবং ‘হ্যায় জওয়ানি তো ইশক হোনা হ্যায়’-র মতো কিছু সিনেমাও রয়েছে। এ ছাড়াও অভিনেতার ঝুলিতে ‘সানি সংস্কৃতি কী তুলসি কুমারী’ও রয়েছে।

বরুণ ছাড়াও অভিনয় করেছেন জাহ্নবী কাপুর, রোহিত সরফ, সানিয়া মলহোত্রা। বরুণের শেষ অভিনীত সিনেমা ‘বেবি জন’ বক্স অফিসে খুব একটা ভালো ব্যবসা করতে না পারলেও, অভিনেতা তাঁর পরবর্তী প্রতিটি প্রোজেক্টের মাধ্যমে ভক্তদের মুগ্ধ করতে মরিয়া বলে জানিয়েছেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2015
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: রায়তাহোস্ট
error: Content is protected !!