1. numanashulianews@gmail.com : kazi sarmin islam : kazi sarmin islam
  2. islamkazisarmin@gmail.com : newstv : Md newstv
  3. anonnaa5481@gmail.com : newstv2232 :
  4. admin@newstvbangla.com : newstvbangla : Md Didar
রণবীরের প্রথম স্ত্রী আলিয়া নন, জানালেন নায়ক নিজেই! - NEWSTVBANGLA
সোমবার, ০৬ জুলাই ২০২৬, ১২:১০ পূর্বাহ্ন
শিরোনাম
কালিয়াকৈরে বাস-পিকআপ সংঘর্ষে যুবক নিহত, আহত অন্তত ১০ ইউক্রেন যুদ্ধের সমাধানে পুতিনকে সহায়তার প্রস্তাব ট্রাম্পের স্পেনে নিয়মিতকরণ প্রক্রিয়ায় ৬ লাখের বেশি অভিবাসীর কর্মসংস্থান, আবেদন ১১ লাখ ছাড়িয়েছে ব্রাজিল-নরওয়ে ম্যাচে তিন তারকার নিষেধাজ্ঞার শঙ্কা, হলুদ কার্ড এড়ানোর বড় চ্যালেঞ্জ টঙ্গীতে তুরাগ নদে গোসলে নেমে দুই স্কুল শিক্ষার্থীর মর্মান্তিক মৃত্যু নরওয়ের বিপক্ষে কি খেলবেন নেইমার? ইঙ্গিত দিলেন ব্রাজিল কোচ আনচেলত্তি নরওয়ের বিপক্ষে ইতিহাস বদলের লড়াইয়ে আজ ব্রাজিল, লক্ষ্য কোয়ার্টার ফাইনাল ইয়েমেনে হুথিদের সঙ্গে ভয়াবহ সংঘর্ষ, সরকারি বাহিনীর ১৫ সেনা নিহত ৪ বছর ধরে অন্ধকারে ভোলার মদনপুর, সাবমেরিন কেবল ছিঁড়ে বিদ্যুৎহীন ২০ হাজার মানুষ নিউইয়র্কে স্বাধীনতা দিবসের ছুটিতে ভয়াবহ গোলাগুলি, ৪ শিশুসহ ৮ জন গুলিবিদ্ধ

রণবীরের প্রথম স্ত্রী আলিয়া নন, জানালেন নায়ক নিজেই!

বিনোদন ডেস্ক :

বলিউডের রণবীর কাপুরের প্রেমজীবন নিয়ে চর্চার পারদ সবসময়ই তুঙ্গে ছিল। এই রণবীর যে ছোট থেকেই নারী ঘেঁষা ছিলেন, তা কারও অজানাও নয়। এরপর আলিয়া ভাটকে বিয়ে ও কন্যা রাহার জন্মের পর পুরোপুরি একজন ফ্যামিলি ম্যান হয়ে ওঠেন রণবীর।

কিন্তু এরই মধ্যে রণবীরের এক মন্তব্য ঘিরে যেন মাথায় বাজ পড়ল অনুরাগীদের! নায়ক জানালেন, আলিয়া নাকি তার প্রথম স্ত্রী নন, এর আগেও বিয়ে হয়েছে রণবীরের!

সম্প্রতি এক সাক্ষাৎকারে নিজের অতীতের এক গোপন কথা ফাঁস করেন রণবীর। এর আগে তাকে প্রশ্ন ছোঁড়া হয়, জীবনে কোনো উন্মাদ অনুরাগীর পাল্লায় পড়েছিলেন কি না?

জবাবে নায়ক বলেন, ‘উন্মাদ কিনা জানি না, তবে মনে আছে আমার ক্যারিয়ারের একেবারে গোড়ার দিকে একটি মেয়ে আমার বাড়ির গেটের সামনে দাঁড়িয়ে বিয়ের সমস্ত রীতি পালন করে যান। সেই মেয়েটি একেবারে পুরোহিত ডেকে বিয়ের সমস্ত আচার পালন করেছিল আমার গেটের সামনে দাঁড়িয়ে। আমাকে বিয়ে করতে না পারলেও সে আসলে আমার বাড়ির গেটটাকেই বিয়ে করে।’

রণবীর আরও বলেন, ‘ওই বাংলোতেই তখন মা-বাবার সঙ্গে থাকতাম আমি। কিন্তু সেদিন ঘটনাচক্রে আমি বাড়িতে ছিলাম না। পরে জানতে পারি, মেয়েটি গেটে তিলক কেটে মন্ত্র পড়ে, ফুল ছিটিয়ে আমাকে বিয়ে করে গেছে।’

এরপরই রসিকতা করে রণবীর বলেন, ‘আমার তো সেই “প্রথম স্ত্রী”র সঙ্গে কোনোদিন দেখা হয়নি। হয়তো কোনোদিন দেখা হবে ভবিষ্যতে।’

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2015
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: রায়তাহোস্ট
error: Content is protected !!