1. numanashulianews@gmail.com : kazi sarmin islam : kazi sarmin islam
  2. islamkazisarmin@gmail.com : newstv : Md newstv
  3. anonnaa5481@gmail.com : newstv2232 :
  4. admin@newstvbangla.com : newstvbangla : Md Didar
রণবীরের চেয়েও ধনী স্ত্রী আলিয়া! - NEWSTVBANGLA
সোমবার, ০৬ জুলাই ২০২৬, ০১:১৬ পূর্বাহ্ন
শিরোনাম
কালিয়াকৈরে বাস-পিকআপ সংঘর্ষে যুবক নিহত, আহত অন্তত ১০ ইউক্রেন যুদ্ধের সমাধানে পুতিনকে সহায়তার প্রস্তাব ট্রাম্পের স্পেনে নিয়মিতকরণ প্রক্রিয়ায় ৬ লাখের বেশি অভিবাসীর কর্মসংস্থান, আবেদন ১১ লাখ ছাড়িয়েছে ব্রাজিল-নরওয়ে ম্যাচে তিন তারকার নিষেধাজ্ঞার শঙ্কা, হলুদ কার্ড এড়ানোর বড় চ্যালেঞ্জ টঙ্গীতে তুরাগ নদে গোসলে নেমে দুই স্কুল শিক্ষার্থীর মর্মান্তিক মৃত্যু নরওয়ের বিপক্ষে কি খেলবেন নেইমার? ইঙ্গিত দিলেন ব্রাজিল কোচ আনচেলত্তি নরওয়ের বিপক্ষে ইতিহাস বদলের লড়াইয়ে আজ ব্রাজিল, লক্ষ্য কোয়ার্টার ফাইনাল ইয়েমেনে হুথিদের সঙ্গে ভয়াবহ সংঘর্ষ, সরকারি বাহিনীর ১৫ সেনা নিহত ৪ বছর ধরে অন্ধকারে ভোলার মদনপুর, সাবমেরিন কেবল ছিঁড়ে বিদ্যুৎহীন ২০ হাজার মানুষ নিউইয়র্কে স্বাধীনতা দিবসের ছুটিতে ভয়াবহ গোলাগুলি, ৪ শিশুসহ ৮ জন গুলিবিদ্ধ

রণবীরের চেয়েও ধনী স্ত্রী আলিয়া!

বিনোদন ডেস্ক :

আলিয়া ভাট ও রণবীর কাপুর শুধুমাত্র পর্দায় নয়, বাস্তব জীবনেও অন্যতম জনপ্রিয় এবং সফল তারকা দম্পতি। অভিনয়ে সাফল্যের পাশাপাশি তাদের আয়ের পরিমাণও অবাক করার মতো। একাধিক সুপারহিট সিনেমা, ব্র্যান্ড এন্ডোর্সমেন্ট ও ব্যবসায়িক বিনিয়োগের মাধ্যমে তারা নিজেদের বলিউডের অন্যতম ধনী দম্পতি হিসেবে প্রতিষ্ঠিত করেছেন।

সম্প্রতি জানা গেল আলিয়া ভাট ও রণবীর কাপুরের সম্পত্তির পরিমাণ। তবে এতে এগিয়ে আছেন রণবীর পত্মী আলিয়া। জানা গেছে, আলিয়া ভাটের মোট সম্পত্তির পরিমাণ প্রায় ৫৫০ কোটি। তার আয়ের প্রধান উৎস সিনেমা, ব্র্যান্ড এন্ডোর্সমেন্ট এবং ব্যবসা। জনপ্রিয় ব্র্যান্ড গুচি, লরিয়াল প্যারিস, মেক মাই ট্রিপ, ক্যাডবারি-র মতো প্রতিষ্ঠানের ব্র্যান্ড অ্যাম্বাসেডর হিসেবে মোটা অঙ্কের পারিশ্রমিক নেন। এছাড়াও নিজের ব্যবসার ক্ষেত্রেও সফল আলিয়া।

এছাড়াও নিজের ব্যবসার ক্ষেত্রেও সফল আলিয়া। তার প্রতিষ্ঠিত শিশুদের পোশাক ব্র্যান্ড ‘এড এ মাম্মা’ প্রতি বছর প্রায় ১৫০ কোটির ব্যবসা করে। পাশাপাশি, তিনি সিনেমাপ্রতি ১০-২০ কোটি পারিশ্রমিক নেন, যা তাকে বলিউডের অন্যতম ধনী অভিনেত্রীতে পরিণত করেছে।

এদিকে রণবীর কাপুরের মোট সম্পত্তির পরিমাণ প্রায় ৩৪৫ কোটি। সিনেমাপ্রতি তিনি ৫০ কোটি পর্যন্ত পারিশ্রমিক নেন, যার মাধ্যমে বলিউডের শীর্ষ পারিশ্রমিকপ্রাপ্ত অভিনেতাদের তালিকায় জায়গা করে নিয়েছেন। শুধু অভিনয় নয়, বিভিন্ন বিনিয়োগ ও ব্র্যান্ড এন্ডোর্সমেন্ট থেকেও বিশাল অঙ্কের আয় করেন তিনি। মিউজিক স্ট্রিমিং প্ল্যাটফর্ম এ বিনিয়োগও করেছেন, পাশাপাশি মুম্বাই সিটি এফসি ফুটবল দলের সহ-মালিকও তিনি।

এই তারকা দম্পতির কাছে রয়েছে একাধিক বিলাসবহুল বাড়ি ও সম্পত্তি। মুম্বাইয়ের পালি হিলে তাদের ৩৫ কোটি মূল্যের একটি বাড়ি রয়েছে, যেখানে তারা বিয়ের আগে দীর্ঘ পাঁচ বছর একসঙ্গে থেকেছেন। এছাড়া, রণবীরের পুনেতে একটি ১৩ কোটি মূল্যের বিলাসবহুল অ্যাপার্টমেন্ট রয়েছে। গাড়ির প্রতি ভালোবাসা থেকেও তারা পিছিয়ে নেই। রণবীরের সংগ্রহে রয়েছে ল্যান্ড রোভার, অডি আরএইট, মার্সিডিজ বেঞ্জ এর মতো একাধিক দামি গাড়ি।

তবে এই পাওয়ার কাপলের মোট সম্পত্তির পরিমাণ ৮৯৫ কোটি, যা প্রায় ১০০০ কোটির কাছাকাছি। শুধুমাত্র অভিনয় নয়, বিনিয়োগ ও ব্যবসায়িক বুদ্ধিমত্তার মাধ্যমেও তারা নিজেদের বলিউডের অন্যতম ধনী তারকা দম্পতি হিসেবে প্রতিষ্ঠিত করেছেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2015
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: রায়তাহোস্ট
error: Content is protected !!