1. numanashulianews@gmail.com : kazi sarmin islam : kazi sarmin islam
  2. islamkazisarmin@gmail.com : newstv : Md newstv
  3. anonnaa5481@gmail.com : newstv2232 :
  4. admin@newstvbangla.com : newstvbangla : Md Didar
মুসলিমদের অপমান করেছেন বিজয়! - NEWSTVBANGLA
রবিবার, ০৫ জুলাই ২০২৬, ১১:০৪ অপরাহ্ন
শিরোনাম
কালিয়াকৈরে বাস-পিকআপ সংঘর্ষে যুবক নিহত, আহত অন্তত ১০ ইউক্রেন যুদ্ধের সমাধানে পুতিনকে সহায়তার প্রস্তাব ট্রাম্পের স্পেনে নিয়মিতকরণ প্রক্রিয়ায় ৬ লাখের বেশি অভিবাসীর কর্মসংস্থান, আবেদন ১১ লাখ ছাড়িয়েছে ব্রাজিল-নরওয়ে ম্যাচে তিন তারকার নিষেধাজ্ঞার শঙ্কা, হলুদ কার্ড এড়ানোর বড় চ্যালেঞ্জ টঙ্গীতে তুরাগ নদে গোসলে নেমে দুই স্কুল শিক্ষার্থীর মর্মান্তিক মৃত্যু নরওয়ের বিপক্ষে কি খেলবেন নেইমার? ইঙ্গিত দিলেন ব্রাজিল কোচ আনচেলত্তি নরওয়ের বিপক্ষে ইতিহাস বদলের লড়াইয়ে আজ ব্রাজিল, লক্ষ্য কোয়ার্টার ফাইনাল ইয়েমেনে হুথিদের সঙ্গে ভয়াবহ সংঘর্ষ, সরকারি বাহিনীর ১৫ সেনা নিহত ৪ বছর ধরে অন্ধকারে ভোলার মদনপুর, সাবমেরিন কেবল ছিঁড়ে বিদ্যুৎহীন ২০ হাজার মানুষ নিউইয়র্কে স্বাধীনতা দিবসের ছুটিতে ভয়াবহ গোলাগুলি, ৪ শিশুসহ ৮ জন গুলিবিদ্ধ

মুসলিমদের অপমান করেছেন বিজয়!

প্রতিনিধি

অভিনয় ছেড়ে বর্তমানে রাজনীতিতেই সক্রিয় দক্ষিণী সুপারস্টার থালাপতি বিজয়। তাইতো সামাজিকতা রক্ষার্থে সমাজের বিভিন্ন শ্রেণীপেশার মানুষের সঙ্গে তাল মিলিয়ে চলছেন এই অভিনেতা। সম্প্রতি মুসলিমদের পবিত্র মাস রমজান উপলক্ষ্যে এক ইফতার আয়োজনে যোগ দেন বিজয়। বিষয়টি নিয়ে নায়ক সম্প্রীতির প্রশংসায় ভাসলেও এই কাজের পেছনে রাজনৈতিক যোগসূত্র খুঁজে পেয়েছেন অনেকেই; তা নিয়ে অবশ্য সমালোচনাও কম হয়নি!

এবার এই ইফতারে যোগ দেওয়াকে কেন্দ্র করে থানায় অভিযোগ গেল অভিনেতার বিরুদ্ধে। গত ৭ মার্চ সন্ধ্যায় চেন্নাইতে একটি ইফতার পার্টির আয়োজন করেছিলেন অভিনেতা। বিজয়ের আমন্ত্রণে স্থানীয় রাজনৈতিক নেতৃত্ব এবং চলচ্চিত্র জগতের বেশ কিছু পরিচিত মুখ ইফতারে অংশ নিয়েছিলেন। এছাড়াও চেন্নাইয়ের ১৫টি মসজিদের ইমামরাও আমন্ত্রিত ছিলেন ওই ইফতারে। প্রায় তিন হাজার মানুষের অংশগ্রহণে ছিল ব্যাপক আয়োজন।

শুধু তাই নয়, ইফতারের আগে মোনাজাতে অংশ নেন অভিনেতা। যেখানে ‘আমিন আমিন’ ধ্বনিতে মুখর হতে দেখা যায় বিজয়সহ উপস্থিত সকলকে।

কিন্তু বিজয়ের এই কর্মকাণ্ড ঘিরে এক বিস্ফোরক অভিযোগ আনল তামিলনাড়ুর সুন্নাত এ জামাত নামে একটি সংগঠন। তাদের দাবি, অভিনেতা বিজয় যা করেছেন, তা মুসলিম সম্প্রদায়কে অপমান করেছে। সংগঠনটি এও দাবি করেছে, ইফতারের মতো ধর্মীয় এই অনুষ্ঠানের সঙ্গে সম্পৃক্ত নয় এমন অনেককেই অংশগ্রহণ করেছে সেখানে; বিশেষ করে উচ্ছৃঙ্খল ও মাতাল মানুষদের ডেকে ইফতার করিয়েছেন বিজয়- এমনই দাবি।

শুধু তাই নয়, এই ইফতার সমাবেশে এমন বক্তব্য দেওয়া হয়েছিল যা মুসলমানদের প্রতি অবমাননাকর এবং আপত্তিকর ছিল বলেও দাবি করা হয়।

ইতোমধ্যে এই অভিযোগ নিয়ে চেন্নাই থানার দ্বারস্থ হয়েছে সেই সংগঠনটি, বিজয়ের বিরুদ্ধে দায়ের করা হয়েছে অভিযোগ। সেখানে বলা হয়েছে, প্রচারের উদ্দেশ্যে ইচ্ছাকৃত সংগঠিত এমন অনুষ্ঠান নির্দিষ্ট একটি সম্প্রদায়ের ওপর আঘাত আনে। এ ঘটনায় বিজয়কে দুঃখ প্রকাশ করার পাশাপাশি ক্ষমা চাইতেও বলা হয়েছে।

প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, এই অভিযোগ পর্যালোচনার ভিত্তিতে তদন্ত করা হবে। এরপর আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে বলে আশ্বস্ত করা হয়েছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2015
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: রায়তাহোস্ট
error: Content is protected !!