1. numanashulianews@gmail.com : kazi sarmin islam : kazi sarmin islam
  2. islamkazisarmin@gmail.com : newstv : Md newstv
  3. anonnaa5481@gmail.com : newstv2232 :
  4. admin@newstvbangla.com : newstvbangla : Md Didar
মারা গেছেন রাজের কাছের মানুষ! - NEWSTVBANGLA
সোমবার, ০৬ জুলাই ২০২৬, ০১:৩৮ পূর্বাহ্ন
শিরোনাম
কালিয়াকৈরে বাস-পিকআপ সংঘর্ষে যুবক নিহত, আহত অন্তত ১০ ইউক্রেন যুদ্ধের সমাধানে পুতিনকে সহায়তার প্রস্তাব ট্রাম্পের স্পেনে নিয়মিতকরণ প্রক্রিয়ায় ৬ লাখের বেশি অভিবাসীর কর্মসংস্থান, আবেদন ১১ লাখ ছাড়িয়েছে ব্রাজিল-নরওয়ে ম্যাচে তিন তারকার নিষেধাজ্ঞার শঙ্কা, হলুদ কার্ড এড়ানোর বড় চ্যালেঞ্জ টঙ্গীতে তুরাগ নদে গোসলে নেমে দুই স্কুল শিক্ষার্থীর মর্মান্তিক মৃত্যু নরওয়ের বিপক্ষে কি খেলবেন নেইমার? ইঙ্গিত দিলেন ব্রাজিল কোচ আনচেলত্তি নরওয়ের বিপক্ষে ইতিহাস বদলের লড়াইয়ে আজ ব্রাজিল, লক্ষ্য কোয়ার্টার ফাইনাল ইয়েমেনে হুথিদের সঙ্গে ভয়াবহ সংঘর্ষ, সরকারি বাহিনীর ১৫ সেনা নিহত ৪ বছর ধরে অন্ধকারে ভোলার মদনপুর, সাবমেরিন কেবল ছিঁড়ে বিদ্যুৎহীন ২০ হাজার মানুষ নিউইয়র্কে স্বাধীনতা দিবসের ছুটিতে ভয়াবহ গোলাগুলি, ৪ শিশুসহ ৮ জন গুলিবিদ্ধ

মারা গেছেন রাজের কাছের মানুষ!

প্রতিনিধি

ঢালিউডের আলোচিত-সমালোচিত অভিনেতা শরীফুল রাজ। যিনি ক্যারিয়ারের চেয়ে নিজের ব্যক্তিগত জীবন নিয়েই বেশি শিরোনামে এসেছেন। বিশেষ করে ঢাকাই চিত্রনায়িকা পরীমণির সঙ্গে তার বিচ্ছেদ ছিল আলোচনার কেন্দ্রে।

এদিকে বর্তমানে সিঙ্গেল মাদার হিসেবে দায়িত্ব পালন করছেন রাজের প্রাক্তন স্ত্রী পরীমণি। তাদের সন্তান শাহীম মুহাম্মদ পুণ্য জন্ম নেওয়ার এক বছর পর বিচ্ছেদের পথে হাঁটেন রাজ-পরীমণি। এরপর পরী সন্তানের দেখভাল করলেও রাজ ব্যস্ত হয়ে পড়েন তার অভিনয় জীবন নিয়ে।

তবে পরীমণির ওপর যে একসময় রাজের খানিকটা হলেও দুর্বলতা ছিল, তারও ইঙ্গিত পাওয়া গেছে। তখনও তারা বিচ্ছেদের পথে হাঁটেননি; সে সময়ই পরীর সঙ্গে স্বাভাবিক সম্পর্কের কথা বলেছিলেন রাজ। চেয়েছিলেন, পরীর সঙ্গে সবকিছু ঠিক হোক, পাশাপাশি নিজের সন্তানও একটি সুন্দর জীবন পাক।

কিন্তু রাজের এসব কথা যেন এখন অতীত। বিচ্ছেদের পর রাজ ও তার প্রাক্তন স্ত্রী পরীমণি- দুইজন দুই প্রান্তের মানুষ। সম্প্রতি পরীমণি তার সন্তানের বাবা শরীফুল রাজকে উদ্দেশ্য করে একহাত নিয়েছিলেন; যেখানে পরীমণি এনেছিলেন তাদের সন্তানের প্রতি শরিফুল রাজের অবহেলার কথা।

এই দুই তারকার সম্পর্কে চলা এমন আবহের মাঝেই সামাজিক মাধ্যমে একটি ভিডিও ভাইরাল। যেখানে রাজকে একজন জিজ্ঞেস করেন, ‘আপনার পছন্দের মানুষ কে?’ জবাবের সময় কিছুক্ষণ ভাবেন রাজ। এ সময় নায়ক স্পষ্ট বলেন, ‘উনি মারা গেছেন।’
ভিডিওটি ভাইরাল হতেই নানান মন্তব্যের জোয়ার বয়ে যায়। বিশেষ করে নেটিজেনরা রাজের পছন্দের মানুষকে পরীমণি বলেই ধরে নেন। তাদের অধিকাংশেরই মন্তব্য ছিল, ‘আপনার পছন্দের মানুষ তো বেঁচেই আছে।’ এক নেটিজেন তো পরীমণির নাম মেনশন দিয়ে মজা করে তার আত্মার মাগফেরাত কামনা করেছেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2015
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: রায়তাহোস্ট
error: Content is protected !!