1. numanashulianews@gmail.com : kazi sarmin islam : kazi sarmin islam
  2. islamkazisarmin@gmail.com : newstv : Md newstv
  3. anonnaa5481@gmail.com : newstv2232 :
  4. admin@newstvbangla.com : newstvbangla : Md Didar
মাতৃত্বকালীন ছুটি শেষ করে শুটিংয়ে ফিরছেন দীপিকা? - NEWSTVBANGLA
সোমবার, ০৬ জুলাই ২০২৬, ১২:১১ পূর্বাহ্ন
শিরোনাম
কালিয়াকৈরে বাস-পিকআপ সংঘর্ষে যুবক নিহত, আহত অন্তত ১০ ইউক্রেন যুদ্ধের সমাধানে পুতিনকে সহায়তার প্রস্তাব ট্রাম্পের স্পেনে নিয়মিতকরণ প্রক্রিয়ায় ৬ লাখের বেশি অভিবাসীর কর্মসংস্থান, আবেদন ১১ লাখ ছাড়িয়েছে ব্রাজিল-নরওয়ে ম্যাচে তিন তারকার নিষেধাজ্ঞার শঙ্কা, হলুদ কার্ড এড়ানোর বড় চ্যালেঞ্জ টঙ্গীতে তুরাগ নদে গোসলে নেমে দুই স্কুল শিক্ষার্থীর মর্মান্তিক মৃত্যু নরওয়ের বিপক্ষে কি খেলবেন নেইমার? ইঙ্গিত দিলেন ব্রাজিল কোচ আনচেলত্তি নরওয়ের বিপক্ষে ইতিহাস বদলের লড়াইয়ে আজ ব্রাজিল, লক্ষ্য কোয়ার্টার ফাইনাল ইয়েমেনে হুথিদের সঙ্গে ভয়াবহ সংঘর্ষ, সরকারি বাহিনীর ১৫ সেনা নিহত ৪ বছর ধরে অন্ধকারে ভোলার মদনপুর, সাবমেরিন কেবল ছিঁড়ে বিদ্যুৎহীন ২০ হাজার মানুষ নিউইয়র্কে স্বাধীনতা দিবসের ছুটিতে ভয়াবহ গোলাগুলি, ৪ শিশুসহ ৮ জন গুলিবিদ্ধ

মাতৃত্বকালীন ছুটি শেষ করে শুটিংয়ে ফিরছেন দীপিকা?

বিনোদন ডেস্ক :

বলিউডের তারকা জুটি দীপিকা পাড়ুকোন-রণবীর সিং। গত বছর কন্যা সন্তানের জন্ম দিয়েছেন দীপিকা। তিনি এই মুহূর্তে মাতৃত্বকালীন ছুটিতে রয়েছেন। তাকে শেষবার দেখা যায় ‘সিংহম এগেইন’ ছবিতে।

অন্তঃসত্ত্বা থাকার কারণে সেই সময় তিনি ছবির প্রচারেও আসেননি। সেই সময় থেকেই আলোচনা চলতে থাকে ঠিক কবে থেকে ফের কাজ শুরু করবেন দীপিকা। অভিনেত্রীর পরবর্তী ছবি নাগ অশ্বিনের ‘কল্কি ২৮৯৮ এডি’। সম্প্রতি ছবির আপডেট জানিয়েছেন পরিচালক।
ভারতীয় গণমাধ্যমের এক প্রতিবেদনে বলা হয়, ২০২৫ সালের গ্রীষ্মেই শুরু হবে ‘কল্কি ২৮৯৮ এডি’র শুটিং। কিন্তু এখন জানা যাচ্ছে, ছবির শুটিং পিছিয়েছে।

প্রতিবেদনে আরও বলা হয়, গ্রীষ্মের পরিবর্তে ডিসেম্বরের শীতে শুরু হবে শুটিং। সবটাই নাকি দীপিকার কারণেই। মাতৃত্বকালীন ছুটি কাটিয়ে সেটে ফিরবেন তিনি, যদি না মাঝে তার অন্য কোনও ছবির শুটিং শুরু হয়ে যায়।
ছবিতে দীপিকা ছাড়াও অভিনয় করছেন অমিতাভ বচ্চন ও প্রভাস। ছবির সিকুয়্যেলে প্রভাসকে আরও অনেকটা স্ক্রিন টাইম দেওয়া হয়েছে বলেও জানিয়েছেন নাগ অশ্বিন। বলেছেন, ‘ছবির দ্বিতীয় অংশে প্রভাসকে অনেকটা জুড়ে রাখা হবে। কর্ণ ও অশ্বত্থামার চরিত্রকে প্রাধান্য দেওয়া হবে।’

এই মুহূর্তে দীপিকা ব্যস্ত আছেন তার একরত্তি কন্যা দুয়াকে নিয়েই। প্রকাশ্যেও আসছেন কমই। একটি ফ্যাশন শোতে অংশ নিয়েছিলেন সম্প্রতি। তাতে হেঁটেছেন। ‘পাঠান ২’তেও তার থাকার কথা, খবর এমনই। সেই শুটিং শুরু হওয়ার কথা ২০২৬ সালে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2015
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: রায়তাহোস্ট
error: Content is protected !!