1. numanashulianews@gmail.com : kazi sarmin islam : kazi sarmin islam
  2. islamkazisarmin@gmail.com : newstv : Md newstv
  3. anonnaa5481@gmail.com : newstv2232 :
  4. admin@newstvbangla.com : newstvbangla : Md Didar
বিশ্বকাপের আগে আবারও এক নম্বরে আর্জেন্টিনা, তবে আছে ভয়ঙ্কর এক অভিশাপ - NEWSTVBANGLA
রবিবার, ২৬ জুলাই ২০২৬, ০৬:১৭ পূর্বাহ্ন

বিশ্বকাপের আগে আবারও এক নম্বরে আর্জেন্টিনা, তবে আছে ভয়ঙ্কর এক অভিশাপ

প্রতিনিধি

চিরপ্রতিদ্বন্দ্বী ইংল্যান্ডকে হারিয়ে টানা দ্বিতীয়বারের মতো বিশ্বকাপের ফাইনালে উঠেছে বর্তমান চ্যাম্পিয়ন আর্জেন্টিনা। এই জয়ের সুবাদে ফিফা র‍্যাঙ্কিংয়েও আবার শীর্ষস্থান দখল করেছে লিওনেল মেসির দল।

বিশ্বকাপ শুরুর আগে ১৮৭৪.৮১ পয়েন্ট নিয়ে এক নম্বরে ছিল আর্জেন্টিনা। তবে ২ জুলাই র‍্যাঙ্কিংয়ের শীর্ষে উঠে যায় ফ্রান্স। সেমিফাইনাল পর্যন্ত সেই অবস্থান ধরে রাখলেও স্পেনের কাছে ২-০ গোলে হেরে শীর্ষস্থান হারায় দিদিয়ের দেশমের দল।

অন্যদিকে ইংল্যান্ডকে হারিয়ে সেমিফাইনাল জয়ের মাধ্যমে ২৬.৯০ রেটিং পয়েন্ট যোগ করে আর্জেন্টিনা। ফলে বর্তমানে তাদের সংগ্রহ ১৯৭০.৩৭ পয়েন্ট, যা তাদের আবারও বিশ্বের এক নম্বর দল বানিয়েছে।

এদিকে ফ্রান্সকে হারিয়ে ৩০.৮২ পয়েন্ট অর্জন করেছে স্পেন। ১৯৬৫.৬১ পয়েন্ট নিয়ে তারা এখন র‍্যাঙ্কিংয়ের দ্বিতীয় স্থানে রয়েছে। বিশ্বকাপ শুরুর আগে স্পেন ছিল দ্বিতীয়, পরে ফ্রান্স শীর্ষে ওঠায় তারা তৃতীয় স্থানে নেমে গিয়েছিল।

এক নম্বর দলের জন্য অপেক্ষা করছে অভিশাপ!

তবে আর্জেন্টিনার সামনে রয়েছে এক অস্বস্তিকর ইতিহাস। ১৯৯২ সালে ফিফা র‍্যাঙ্কিং চালুর পর থেকে বিশ্বকাপের আগে বা ফাইনালের সময় র‍্যাঙ্কিংয়ের এক নম্বর দল কখনোই বিশ্বকাপ জিততে পারেনি।

  • ১৯৯৪: এক নম্বরে থাকা জার্মানি বিদায় নেয় কোয়ার্টার ফাইনাল থেকে।
  • ১৯৯৮: এক নম্বরে থাকা ব্রাজিল ফাইনালে হারে ফ্রান্সের কাছে।
  • ২০০২: শীর্ষে থাকা ফ্রান্স গ্রুপ পর্ব থেকেই বিদায় নেয়।
  • ২০০৬: এক নম্বর ব্রাজিল কোয়ার্টার ফাইনালে বাদ।
  • ২০১০: শীর্ষ দল ব্রাজিলের বিদায় কোয়ার্টার ফাইনালে।
  • ২০১৪: এক নম্বর স্পেন বিদায় নেয় গ্রুপ পর্ব থেকেই।
  • ২০১৮: শীর্ষে থাকা জার্মানি গ্রুপ পর্বে ছিটকে যায়।
  • ২০২২: এক নম্বর ব্রাজিল কোয়ার্টার ফাইনালে হেরে বিদায় নেয়।

এবার সেই অভিশাপ ভেঙে ইতিহাস গড়তে পারবে কি না, সেটাই এখন দেখার অপেক্ষা।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2015
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: রায়তাহোস্ট
error: Content is protected !!