1. numanashulianews@gmail.com : kazi sarmin islam : kazi sarmin islam
  2. islamkazisarmin@gmail.com : newstv : Md newstv
  3. anonnaa5481@gmail.com : newstv2232 :
  4. admin@newstvbangla.com : newstvbangla : Md Didar
নবীকে বাদ দিয়ে আফগানিস্তানের ওয়ানডে দল ঘোষণা - NEWSTVBANGLA
শনিবার, ২৫ জুলাই ২০২৬, ০২:৫৮ পূর্বাহ্ন

নবীকে বাদ দিয়ে আফগানিস্তানের ওয়ানডে দল ঘোষণা

প্রতিনিধি

আয়ারল্যান্ডের বিপক্ষে পাঁচ ম্যাচের ওয়ানডে সিরিজের জন্য ১৫ সদস্যের দল ঘোষণা করেছে আফগানিস্তান। অভিজ্ঞ অলরাউন্ডার মোহাম্মদ নবীকে ছাড়াই দল ঘোষণা করেছে তারা। তবে দলে ফিরেছেন পেসার ফজলহক ফারুকি।

এছাড়া ইয়ামিন আহমাদজাই ও সালিম সাফিকে স্কোয়াডে জায়গা দেওয়া হয়েছে। ভারতের বিপক্ষে সর্বশেষ সিরিজের দলে থাকা ফরিদ মালিক ও বিলাল সামি এবার বাদ পড়েছেন।

নতুন নেতৃত্বেও পরিবর্তন এনেছে আফগানিস্তান। হাসমতউল্লাহ শহীদী অধিনায়কত্ব ছেড়ে দেওয়ায় তার জায়গায় দায়িত্ব পেয়েছেন রহমত শাহ। জাতীয় দলের হয়ে প্রথমবার অধিনায়কত্ব করবেন তিনি। সহ-অধিনায়ক হিসেবে থাকবেন উইকেটকিপার ব্যাটার রহমানউল্লাহ গুরবাজ।

আগামী ৫ আগস্ট শুরু হবে আফগানিস্তান ও আয়ারল্যান্ডের মধ্যকার ওয়ানডে সিরিজ। বাকি ম্যাচগুলো অনুষ্ঠিত হবে ৭, ১০, ১২ ও ১৫ আগস্ট।

আফগানিস্তান স্কোয়াড:
রহমত শাহ, রহমানউল্লাহ গুরবাজ, ইব্রাহিম জাদরান, সেদিকুল্লাহ আতাল, হাশমতউল্লাহ শহীদী, দারউইশ রাসুলি, আজমতউল্লাহ ওমরজাই, ইকরাম আলিখিল, নাঙ্গায়াল খারোটাই, রশিদ খান, এএম গজনফর, ইয়ামিন আহমদজাই, সালিম সাফি, ফজলহক ফারুকি, জিয়াউর রহমান শারিফি।

 

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2015
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: রায়তাহোস্ট
error: Content is protected !!