1. numanashulianews@gmail.com : kazi sarmin islam : kazi sarmin islam
  2. islamkazisarmin@gmail.com : newstv : Md newstv
  3. anonnaa5481@gmail.com : newstv2232 :
  4. admin@newstvbangla.com : newstvbangla : Md Didar
বাংলাদেশ-মিশর গণমাধ্যম সহযোগিতা বাড়ানোর উদ্যোগ, যৌথ মিডিয়া ফোরামের প্রস্তাব রাষ্ট্রদূতের - NEWSTVBANGLA
সোমবার, ২৭ জুলাই ২০২৬, ১০:৫৫ পূর্বাহ্ন

বাংলাদেশ-মিশর গণমাধ্যম সহযোগিতা বাড়ানোর উদ্যোগ, যৌথ মিডিয়া ফোরামের প্রস্তাব রাষ্ট্রদূতের

প্রতিনিধি

 

 

ঢাকা, ৯ জুলাই ২০২৬: তথ্য ও সম্প্রচার মন্ত্রী জহির উদ্দিন স্বপনের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন বাংলাদেশে নিযুক্ত মিশরের রাষ্ট্রদূত মহি এলদিন আহমেদ ফাহমি। এ সময় দুই দেশের মধ্যে গণমাধ্যম খাতে সহযোগিতা আরও জোরদার করার বিষয়ে আলোচনা হয়।

বৃহস্পতিবার (৯ জুলাই) সচিবালয়ে তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ে মন্ত্রীর নিজ কার্যালয়ে এ সাক্ষাৎ অনুষ্ঠিত হয়।

সাক্ষাৎকালে তথ্যমন্ত্রী জহির উদ্দিন স্বপন দেশের গণমাধ্যম ব্যবস্থাপনা, সরকারের বিভিন্ন উদ্যোগ এবং ডিজিটাল যুগে তথ্যপ্রবাহের চ্যালেঞ্জ নিয়ে রাষ্ট্রদূতের সঙ্গে মতবিনিময় করেন। তিনি বলেন, বর্তমান সময়ে ভুলতথ্য ও অপতথ্য মোকাবিলায় আন্তর্জাতিক সহযোগিতা প্রয়োজন। পাশাপাশি গণমাধ্যমের স্বাধীনতা ও মানুষের মত প্রকাশের অধিকার নিশ্চিত করাও গুরুত্বপূর্ণ।

মন্ত্রী বাংলাদেশ ও মিশরের মধ্যে গণমাধ্যম খাতে সম্পর্ক আরও বিস্তৃত করার আগ্রহ প্রকাশ করেন। দুই দেশের সংবাদমাধ্যম, সাংবাদিক এবং সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের মধ্যে পারস্পরিক যোগাযোগ বৃদ্ধির ওপর গুরুত্বারোপ করেন তিনি।

মিশরের রাষ্ট্রদূত মহি এলদিন আহমেদ ফাহমি বাংলাদেশ ও মিশরের দীর্ঘদিনের ঐতিহাসিক সম্পর্কের কথা তুলে ধরে বলেন, বিদ্যমান বন্ধুত্বপূর্ণ সম্পর্ক আরও শক্তিশালী করতে তার দেশ আগ্রহী।

তিনি দুই দেশের জনগণের মধ্যে সরাসরি যোগাযোগ বাড়ানোর প্রয়োজনীয়তার ওপর গুরুত্ব দেন। একই সঙ্গে গণমাধ্যম খাতে সহযোগিতা বৃদ্ধির লক্ষ্যে বাংলাদেশ ও মিশরের রাষ্ট্রীয় গণমাধ্যমগুলোর মধ্যে সমঝোতা স্মারক (এমওইউ) স্বাক্ষরের প্রস্তাব দেন।

এ ছাড়া দুই দেশের গণমাধ্যম সংশ্লিষ্টদের মধ্যে নিয়মিত মতবিনিময়ের জন্য বাংলাদেশ-মিশর যৌথ মিডিয়া ফোরাম গঠনের প্রস্তাবও দেন মিশরের রাষ্ট্রদূত।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2015
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: রায়তাহোস্ট
error: Content is protected !!