1. numanashulianews@gmail.com : kazi sarmin islam : kazi sarmin islam
  2. islamkazisarmin@gmail.com : newstv : Md newstv
  3. anonnaa5481@gmail.com : newstv2232 :
  4. admin@newstvbangla.com : newstvbangla : Md Didar
নির্বাচনে আমরা ভারতের হস্তক্ষেপ চাই না : ফারুক - NEWSTVBANGLA
সোমবার, ০৬ জুলাই ২০২৬, ১০:৫৭ পূর্বাহ্ন
শিরোনাম
কালিয়াকৈরে বাস-পিকআপ সংঘর্ষে যুবক নিহত, আহত অন্তত ১০ ইউক্রেন যুদ্ধের সমাধানে পুতিনকে সহায়তার প্রস্তাব ট্রাম্পের স্পেনে নিয়মিতকরণ প্রক্রিয়ায় ৬ লাখের বেশি অভিবাসীর কর্মসংস্থান, আবেদন ১১ লাখ ছাড়িয়েছে ব্রাজিল-নরওয়ে ম্যাচে তিন তারকার নিষেধাজ্ঞার শঙ্কা, হলুদ কার্ড এড়ানোর বড় চ্যালেঞ্জ টঙ্গীতে তুরাগ নদে গোসলে নেমে দুই স্কুল শিক্ষার্থীর মর্মান্তিক মৃত্যু নরওয়ের বিপক্ষে কি খেলবেন নেইমার? ইঙ্গিত দিলেন ব্রাজিল কোচ আনচেলত্তি নরওয়ের বিপক্ষে ইতিহাস বদলের লড়াইয়ে আজ ব্রাজিল, লক্ষ্য কোয়ার্টার ফাইনাল ইয়েমেনে হুথিদের সঙ্গে ভয়াবহ সংঘর্ষ, সরকারি বাহিনীর ১৫ সেনা নিহত ৪ বছর ধরে অন্ধকারে ভোলার মদনপুর, সাবমেরিন কেবল ছিঁড়ে বিদ্যুৎহীন ২০ হাজার মানুষ নিউইয়র্কে স্বাধীনতা দিবসের ছুটিতে ভয়াবহ গোলাগুলি, ৪ শিশুসহ ৮ জন গুলিবিদ্ধ

নির্বাচনে আমরা ভারতের হস্তক্ষেপ চাই না : ফারুক

প্রতিনিধি

বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা জয়নুল আবদিন ফারুক ভারতকে উদ্দেশ্য করে বলেছেন, দয়া করে ভালো হয়ে যান। বাংলাদেশকে নিয়ে মাথা ঘামাবেন না। ড. ইউনূস বলেই দিয়েছেন পাশেই সেভেন সিস্টার। আমরা মাথা ঘামাতে চাই না। আমার দেশ একটি স্বাধীন দেশ। আমরা স্বাধীনভাবে বসবাস করতে চাই। আমি স্বাধীনভাবে নির্বাচন করতে চাই। কারো হস্তক্ষেপ কামনা করি না।

বৃহস্পতিবার (১২ ডিসেম্বর) জাতীয় প্রেস ক্লাবের অডিটোরিয়ামে বাংলাদেশ নবীন দল কেন্দ্রীয় নির্বাহী কমিটির উদ্যোগে আয়োজিত বাংলাদেশ জাতীয়তাবাদী নবীন দলের ১২তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষ্যে আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

ভারতকে উদ্দেশ্য করে জয়নুল আবদিন ফারুক বলেন, আপনি শেখ হাসিনাকে আশ্রয় দিয়েছেন এবং ষড়যন্ত্রে সাহায্যও করছেন। বাংলাদেশের মানুষ গরীব হতে পারে, আপনার কারণে অর্থনৈতিকভাবে দুর্বল হতে পারে। কিন্তু একবার আসেন; আমাদের লাগবে না আগরতলার কাছে ব্রাহ্মণবাড়িয়ার মানুষই যথেষ্ট আপনাকে প্রতিহত করতে। সেজন্য কথাবার্তা একটু ভালো করে বলা দরকার।

তিনি আরও বলেন, আপনারা চেয়েছিলেন শেখ হাসিনার মাথায় হাত রেখে বাংলাদেশকে সেভেন সিস্টারের মতো এইট সিস্টার বানাবেন। কল্পনা করেই গেছেন, কিন্তু লাভ হয়নি। শেখ হাসিনা আশ্রয় নিয়েছে আপনাদের কাছে। যদি সত্যিই আপনারা গণতান্ত্রিক দেশ হন, যদি বিশ্বের বৃহত্তম দেশ হয়ে থাকেন, আপনাদের উচিত ছিল শেখ হাসিনাকে আশ্রয়ের পর যখন তার পাসপোর্টের মেয়াদ শেষ হয়ে গেছে তাকে এক মিনিটের জন্য না রেখে ড. ইউনূস সরকারের কাছে হস্তান্তর করা। তাহলে আমরা বিশ্বাস করতাম আপনারা বাংলাদেশের মানুষকে সম্মান করেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2015
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: রায়তাহোস্ট
error: Content is protected !!