1. numanashulianews@gmail.com : kazi sarmin islam : kazi sarmin islam
  2. islamkazisarmin@gmail.com : newstv : Md newstv
  3. anonnaa5481@gmail.com : newstv2232 :
  4. admin@newstvbangla.com : newstvbangla : Md Didar
‘দমই ফেলতে পারি না, একান্তে সময় কাটানো পরের কথা’ - NEWSTVBANGLA
সোমবার, ০৬ জুলাই ২০২৬, ০১:১৬ পূর্বাহ্ন
শিরোনাম
কালিয়াকৈরে বাস-পিকআপ সংঘর্ষে যুবক নিহত, আহত অন্তত ১০ ইউক্রেন যুদ্ধের সমাধানে পুতিনকে সহায়তার প্রস্তাব ট্রাম্পের স্পেনে নিয়মিতকরণ প্রক্রিয়ায় ৬ লাখের বেশি অভিবাসীর কর্মসংস্থান, আবেদন ১১ লাখ ছাড়িয়েছে ব্রাজিল-নরওয়ে ম্যাচে তিন তারকার নিষেধাজ্ঞার শঙ্কা, হলুদ কার্ড এড়ানোর বড় চ্যালেঞ্জ টঙ্গীতে তুরাগ নদে গোসলে নেমে দুই স্কুল শিক্ষার্থীর মর্মান্তিক মৃত্যু নরওয়ের বিপক্ষে কি খেলবেন নেইমার? ইঙ্গিত দিলেন ব্রাজিল কোচ আনচেলত্তি নরওয়ের বিপক্ষে ইতিহাস বদলের লড়াইয়ে আজ ব্রাজিল, লক্ষ্য কোয়ার্টার ফাইনাল ইয়েমেনে হুথিদের সঙ্গে ভয়াবহ সংঘর্ষ, সরকারি বাহিনীর ১৫ সেনা নিহত ৪ বছর ধরে অন্ধকারে ভোলার মদনপুর, সাবমেরিন কেবল ছিঁড়ে বিদ্যুৎহীন ২০ হাজার মানুষ নিউইয়র্কে স্বাধীনতা দিবসের ছুটিতে ভয়াবহ গোলাগুলি, ৪ শিশুসহ ৮ জন গুলিবিদ্ধ

‘দমই ফেলতে পারি না, একান্তে সময় কাটানো পরের কথা’

বিনোদন ডেস্ক :

টালিউডের প্রথম সারির অভিনেত্রী ইশা। অল্প সময়েই তিনি তার অভিনয়ের দক্ষতায় নজর কেড়েছেন দর্শকদের। কিন্তু মাঝে রটে যায় তিনি নাকি প্রেম করছেন। আর সেই ব্যক্তি অন্য কেউ নন, অভিনেতা ইন্দ্রনীল সেনগুপ্ত। এবার তারা দুজন এক ছবিতে জুটি বাঁধতেই নতুন করেই উসকে গেল সেই জল্পনা।

সৃজিত মুখার্জি পরিচালিত ‘লহ গৌরাঙ্গের নাম রে’ ছবিতে দেখা যাবে ইশা ও ইন্দ্রনীলকে। তারা এই ছবিতে জুটি বাঁধবেন। এর আগে তরুলতার ভূত ছবিতে কাজ করার সময় তাদের প্রেমের জল্পনা উসকে গিয়েছিল। অভিনেত্রীর জন্য নাকি কেক এনেছিলেন অভিনেতা, একান্তে নাকি তারা সময় কাটাতেন! এবার বিষয়টি নিয়ে মুখ খুললেন অভিনেত্রী।

এই প্রসঙ্গে এক সাক্ষাৎকারে ইশা বলেন, ‘আমরা শ্যুটিংয়ে কতটা পরিশ্রম করি, একটা চরিত্র ফুটিয়ে তোলা কতটা চাপের সেটা মানুষ দেখতে পান না। বুঝতেও পারেন না। আমরা হইহই করে সময় কাটাই, নায়কদের সঙ্গে প্রেম করি, একান্তে সময় কাটাই, আর মোটা অঙ্কের টাকা নিয়ে দিন শেষে বাড়ি ফিরি এসব ভাবেন। কিন্তু এগুলো ঠিক না। আমাদের দম ফেলার সময়ও থাকে না সেটে। একান্তে সময় কাটানো তো দূরের কথা।’ ফলে সেট তো ছেড়েই দিন, তার বাইরেও ইন্দ্রনীলের সঙ্গে সময় কাটাবেন না বলে জানিয়ে দেন ইশা।

এদিন তিনি এও জানান তরুলতার ভূতের সেটে তার জন্মদিনে মোটেই ইন্দ্রনীল তার জন্য কেক আনেননি। ওটা প্রোডাকশনের তরফে আনানো হয়েছিল।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2015
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: রায়তাহোস্ট
error: Content is protected !!