1. numanashulianews@gmail.com : kazi sarmin islam : kazi sarmin islam
  2. islamkazisarmin@gmail.com : newstv : Md newstv
  3. anonnaa5481@gmail.com : newstv2232 :
  4. admin@newstvbangla.com : newstvbangla : Md Didar
জুটি বাঁধছেন শোলাঙ্কি-সৌম্য : থাকছে চমক - NEWSTVBANGLA
সোমবার, ০৬ জুলাই ২০২৬, ১২:১১ পূর্বাহ্ন
শিরোনাম
কালিয়াকৈরে বাস-পিকআপ সংঘর্ষে যুবক নিহত, আহত অন্তত ১০ ইউক্রেন যুদ্ধের সমাধানে পুতিনকে সহায়তার প্রস্তাব ট্রাম্পের স্পেনে নিয়মিতকরণ প্রক্রিয়ায় ৬ লাখের বেশি অভিবাসীর কর্মসংস্থান, আবেদন ১১ লাখ ছাড়িয়েছে ব্রাজিল-নরওয়ে ম্যাচে তিন তারকার নিষেধাজ্ঞার শঙ্কা, হলুদ কার্ড এড়ানোর বড় চ্যালেঞ্জ টঙ্গীতে তুরাগ নদে গোসলে নেমে দুই স্কুল শিক্ষার্থীর মর্মান্তিক মৃত্যু নরওয়ের বিপক্ষে কি খেলবেন নেইমার? ইঙ্গিত দিলেন ব্রাজিল কোচ আনচেলত্তি নরওয়ের বিপক্ষে ইতিহাস বদলের লড়াইয়ে আজ ব্রাজিল, লক্ষ্য কোয়ার্টার ফাইনাল ইয়েমেনে হুথিদের সঙ্গে ভয়াবহ সংঘর্ষ, সরকারি বাহিনীর ১৫ সেনা নিহত ৪ বছর ধরে অন্ধকারে ভোলার মদনপুর, সাবমেরিন কেবল ছিঁড়ে বিদ্যুৎহীন ২০ হাজার মানুষ নিউইয়র্কে স্বাধীনতা দিবসের ছুটিতে ভয়াবহ গোলাগুলি, ৪ শিশুসহ ৮ জন গুলিবিদ্ধ

জুটি বাঁধছেন শোলাঙ্কি-সৌম্য : থাকছে চমক

বিনোদন ডেস্ক :

ওপার বাংলার পরিচালক কৃষ্ণেন্দু করের স্বল্পদৈর্ধ্যের ছবিতে প্রথমবার জুটি বাঁধছেন টলিপাড়ার শোলাঙ্কি রায় ও সৌম্য মুখার্জি।নারায়ণ গাঙ্গুলীর ছোটগল্প ‘রেকর্ড’ অবলম্বনে এ ছবিটি। বাংলা সাহিত্যের রত্নভাণ্ডার থেকে এর আগেও বহু চিত্রনাট্য তৈরি হয়েছে। এবার সেই পথই অনুসরণ করেছেন কৃষ্ণেন্দু।

ভারতীয় গণমাধ্যমের এক প্রতিবেদনে বলা হয়, চিত্রনাট্যের কারণে গল্পে বেশ পরিবর্তন নিয়ে আসা হয়েছে। তবে মূল কাহিনিকে এক রেখে এগোবে ছবির গল্প। তার এই ছবিতেই শোলাঙ্কি-সৌম্যকে দর্শকরা প্রথমবার একসঙ্গে দেখবেন।
প্রতিবেদনে আরও বলা হয়, ইতোমধ্যেই শুরু হয়েছে ছবির কাজ। ছবির সাদাকালো সিনেমাটোগ্রাফি দর্শকদের মনে নস্টালজিয়ার সৃষ্টি করবে সেকথা বলাই যায়।

উল্লেখ্য, শোলাঙ্কি রায় নিজের অভিনয় গুণে ইদানিং টলিপাড়ায় বেশ জনপ্রিয় হয়ে উঠেছেন। ছোটপর্দায় ‘ইচ্ছেনদী’র মেঘলা হোক বা ‘গাঁটছড়া’র খড়ি, ‘প্রথমা কাদম্বিনী’- বরাবর নিজের অভিনয়ের জোরেই দর্শকদের মনে জায়গা পাকা করেছেন তিনি।
শুধু ছোটপর্দা কেন বড়পর্দা, ওয়েব সিরিজেও নজর কেড়েছেন অভিনেত্রী। তার অভিনীত ‘শহরের উষ্ণতম দিনে’, ‘বাবা বেবি ও’ সাফল্যের মুখ দেখেছে । ‘মন্টু পাইলট’, ‘বিষহরি’র মতো সিরিজে তাঁর কাজ দর্শকদের মন জয় করেছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2015
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: রায়তাহোস্ট
error: Content is protected !!