1. numanashulianews@gmail.com : kazi sarmin islam : kazi sarmin islam
  2. islamkazisarmin@gmail.com : newstv : Md newstv
  3. anonnaa5481@gmail.com : newstv2232 :
  4. admin@newstvbangla.com : newstvbangla : Md Didar
চোখ বেঁধে হিমঘরে আটকে রাখা হয় ফিলিস্তিনের অস্কারজয়ী নির্মাতাকে - NEWSTVBANGLA
রবিবার, ০৫ জুলাই ২০২৬, ০৯:৪০ অপরাহ্ন
শিরোনাম
ব্রাজিল-নরওয়ে ম্যাচে তিন তারকার নিষেধাজ্ঞার শঙ্কা, হলুদ কার্ড এড়ানোর বড় চ্যালেঞ্জ টঙ্গীতে তুরাগ নদে গোসলে নেমে দুই স্কুল শিক্ষার্থীর মর্মান্তিক মৃত্যু নরওয়ের বিপক্ষে কি খেলবেন নেইমার? ইঙ্গিত দিলেন ব্রাজিল কোচ আনচেলত্তি নরওয়ের বিপক্ষে ইতিহাস বদলের লড়াইয়ে আজ ব্রাজিল, লক্ষ্য কোয়ার্টার ফাইনাল ইয়েমেনে হুথিদের সঙ্গে ভয়াবহ সংঘর্ষ, সরকারি বাহিনীর ১৫ সেনা নিহত ৪ বছর ধরে অন্ধকারে ভোলার মদনপুর, সাবমেরিন কেবল ছিঁড়ে বিদ্যুৎহীন ২০ হাজার মানুষ নিউইয়র্কে স্বাধীনতা দিবসের ছুটিতে ভয়াবহ গোলাগুলি, ৪ শিশুসহ ৮ জন গুলিবিদ্ধ টাঙ্গুয়ার হাওরের অভয়াশ্রমে টাকার বিনিময়ে মাছ ধরার অভিযোগ, তদন্তের আশ্বাস প্রশাসনের হরমুজ প্রণালিতে বন্ধুত্বপূর্ণ দেশগুলো পাবে বিশেষ সুবিধা:ইরান গোল্ডেন বুটের দৌড়ে হাড্ডাহাড্ডি লড়াই, ৭ গোল করে আবারও মেসির পাশে এমবাপে

চোখ বেঁধে হিমঘরে আটকে রাখা হয় ফিলিস্তিনের অস্কারজয়ী নির্মাতাকে

বিনোদন ডেস্ক :

সপ্তাহখানেক আগে ফিলিস্তিনি তথ্যচিত্র ‘নো আদার ল্যান্ড’ এর জন্য অস্কার জেতেন নির্মাতা হামদান বল্লাল। তথ্যচিত্রে ইসরায়েলি দখলদারিত্ব তুলে ধরা এই নির্মাতা এবার ব্যাপক নির্যাতনের শিকার।

সম্প্রতি বার্তা সংস্থা অ্যাসোসিয়েটেড প্রেস (এপি)-কে দেওয়া এক সাক্ষাৎকারে সেই নির্যাতনের ভয়াবহতা তুলে ধরেন নির্মাতা। জানান, ফিলিস্তিনের পশ্চিম তীরে অবস্থিত সুসিয়া গ্রামে অভিযান চালায় ইসরায়েলি সৈন্যরা; এ সময় হামদানকে তুলে নিয়ে যায়। তাকে পশ্চিম তীরের সামরিক ঘাঁটিতে ফেলে রাখা হয়, চালানো হয় পাশবিক নির্যাতন।

সেই নির্যাতনের বর্ণনা তুলে ধরে নির্মাতা জানান, পুরোটা সময় তার চোখ বাঁধা ছিল, এমনকি বরফের মতো ঠান্ডা হিমঘরে তাকে বন্দি করে রাখা হয়। তার সঙ্গে আরও দুইজন ছিল। হামদান বলেন, ‘সারারাত ঠাণ্ডায় কাতরাচ্ছিলাম। সেই ঘরে কিছু দেখা যাচ্ছিল না, ইসরায়েলি সৈন্যরা আমার এমন অবস্থা দেখে হাসাহাসি করছিল’।

এদিকে সংবাদমাধ্যম এপি জানিয়েছে যে, তাদের সাংবাদিকরা সেই নির্মাতার সঙ্গে আরও দুই ফিলিস্তিনিকে পশ্চিম তীরের ইসরায়েলি ঘাঁটি থেকে বের হতে দেখেছেন। এ সময় তাদের মুখে ব্যাপক আঘাতের চিহ্নসহ রক্তাক্ত অবস্থায় দেখা যায়।

উল্লেখ্য, লস অ্যাঞ্জেলেসের ডলবি থিয়েটারে অস্কারের ৯৭তম আসরে হামদান বল্লালসহ আরও তিন নির্মাতা অস্কার জেতেন। সেই তথ্যচিত্রে তারা ইসরায়েলি দখলদারিত্বের মুখে ফিলিস্তিনিদের জীবন সংগ্রামের চিত্র ফ্রেমবন্দি করেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2015
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: রায়তাহোস্ট
error: Content is protected !!