1. numanashulianews@gmail.com : kazi sarmin islam : kazi sarmin islam
  2. islamkazisarmin@gmail.com : newstv : Md newstv
  3. anonnaa5481@gmail.com : newstv2232 :
  4. admin@newstvbangla.com : newstvbangla : Md Didar
চাকরিতে পুনর্বহালের দাবিতে ১,৫২২ পুলিশ সদস্যের পরিবারের মানববন্ধন - NEWSTVBANGLA
সোমবার, ২৭ জুলাই ২০২৬, ০১:০৪ অপরাহ্ন
শিরোনাম
রাষ্ট্রপতি থাকাকালীন শেয়ার জালিয়াতি মামলায় আসামি সাহাবুদ্দিন! উত্তরায় মধ্যরাতে উল্টে যাওয়া কাভার্ড ভ্যান, দুপুরেও সরানো যায়নি মালদ্বীপের স্বাধীনতা দিবসের প্যারেডে বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী জাতীয় সংসদের সাউন্ড সিস্টেম প্রতিস্থাপনে উচ্চ পর্যায়ের সভা ছয় মাসে সাম্প্রদায়িক সহিংসতার ২৫৭ ঘটনায় ৪৪ জন নিহত: হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদ ডিএমপির ২৪ ঘণ্টার অভিযানে গ্রেপ্তার ৪৬০, দায়ের ২৫ মামলা আমিরাতের ভিসা জটিলতার সমাধানের চেষ্টা চলছে: নুরুল হক নুর চাকরিতে পুনর্বহালের দাবিতে ১,৫২২ পুলিশ সদস্যের পরিবারের মানববন্ধন সিইআইজেডের উদ্বোধনী অনুষ্ঠানে ইসলামী ব্যাংকের চাকরিচ্যুত কর্মীদের বিক্ষোভ ঢাকাসহ ১৩ অঞ্চলে ঝড়-বৃষ্টির আভাস, নদীবন্দরে সতর্ক সংকেত

চাকরিতে পুনর্বহালের দাবিতে ১,৫২২ পুলিশ সদস্যের পরিবারের মানববন্ধন

প্রতিনিধি

রাজনৈতিক প্রতিহিংসার শিকার হয়ে চাকরিচ্যুত ১ হাজার ৫২২ জন পুলিশ সদস্য ও কর্মচারীকে অবিলম্বে চাকরিতে পুনর্বহালের দাবিতে রাজধানীর জাতীয় প্রেস ক্লাবের সামনে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।

সোমবার সকালে ‘ভিকটিম পুলিশ পরিবার’-এর ব্যানারে আয়োজিত এ কর্মসূচিতে বক্তারা অভিযোগ করেন, বিগত সরকারের সময়ে সুনির্দিষ্ট অপরাধ বা সুষ্ঠু বিভাগীয় তদন্ত ছাড়াই অনেক পুলিশ সদস্যকে রাজনৈতিক কারণে চাকরিচ্যুত ও বাধ্যতামূলক অবসরে পাঠানো হয়েছে। তাদের দাবি, স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের ইতিবাচক সিদ্ধান্ত এবং পুলিশ সদর দপ্তরের তদন্ত কমিটির সুপারিশ থাকার পরও পুনর্বহালের বিষয়টি বাস্তবায়ন হয়নি।

লিখিত বক্তব্যে ভুক্তভোগীরা জানান, অন্তর্বর্তীকালীন সরকার দায়িত্ব নেওয়ার পর চাকরিচ্যুত সদস্যদের পুনর্বহালের বিষয়ে ইতিবাচক সিদ্ধান্ত নেয়। পরে পুলিশ সদর দপ্তর ডিআইজির নেতৃত্বে ১০ সদস্যের একটি উচ্চপর্যায়ের কমিটি গঠন করে। দীর্ঘ পর্যালোচনার পর কমিটি চারটি সুপারিশ দেয়। ভুক্তভোগীদের দাবি, কমিটির একটি সুপারিশে বিভাগীয় মামলা নিষ্পত্তিতে ত্রুটি-বিচ্যুতির বিষয়টি উল্লেখ করা হয়েছে।

মানববন্ধনে বক্তারা বলেন, পুনর্বহালের বিষয়ে ইতিবাচক পদক্ষেপ নেওয়া হলেও প্রশাসনিক জটিলতার কারণে বিষয়টি দীর্ঘদিন ধরে ঝুলে আছে। তারা সরকারের শীর্ষপর্যায়ের সরাসরি হস্তক্ষেপ কামনা করেন।

মানববন্ধনে সাবেক পুলিশ কনস্টেবল মো. রাশিদুল ইসলাম নিজের দুর্ভোগের কথা তুলে ধরে জানান, ১৯৯৯ সালে চাকরিতে যোগ দেওয়ার পর ২০০০ সালে তাকে চাকরিচ্যুত করা হয়। বর্তমানে তিনি অটোরিকশা চালিয়ে সংসার চালাচ্ছেন। তার দাবি, পুনর্বহালের আদেশ দ্রুত বাস্তবায়ন করে ভুক্তভোগী পরিবারগুলোর দুর্ভোগের অবসান করা হোক।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2015
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: রায়তাহোস্ট
error: Content is protected !!