1. numanashulianews@gmail.com : kazi sarmin islam : kazi sarmin islam
  2. islamkazisarmin@gmail.com : newstv : Md newstv
  3. anonnaa5481@gmail.com : newstv2232 :
  4. admin@newstvbangla.com : newstvbangla : Md Didar
আমিরাতের ভিসা জটিলতার সমাধানের চেষ্টা চলছে: নুরুল হক নুর - NEWSTVBANGLA
সোমবার, ২৭ জুলাই ২০২৬, ০১:১৫ অপরাহ্ন
শিরোনাম
সংবিধান অনুযায়ী যথাসময়ে রাষ্ট্রপতি নির্বাচন হবে : মির্জা ফখরুল রোগী নিয়ে ঢাকায় যাওয়ার পথে খাদে পড়ল অ্যাম্বুলেন্স জাতীয় পর্যায়ের সমাপনীতে মাঠে থাকবেন প্রধানমন্ত্রী রাষ্ট্রপতি থাকাকালীন শেয়ার জালিয়াতি মামলায় আসামি সাহাবুদ্দিন! উত্তরায় মধ্যরাতে উল্টে যাওয়া কাভার্ড ভ্যান, দুপুরেও সরানো যায়নি মালদ্বীপের স্বাধীনতা দিবসের প্যারেডে বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী জাতীয় সংসদের সাউন্ড সিস্টেম প্রতিস্থাপনে উচ্চ পর্যায়ের সভা ছয় মাসে সাম্প্রদায়িক সহিংসতার ২৫৭ ঘটনায় ৪৪ জন নিহত: হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদ ডিএমপির ২৪ ঘণ্টার অভিযানে গ্রেপ্তার ৪৬০, দায়ের ২৫ মামলা আমিরাতের ভিসা জটিলতার সমাধানের চেষ্টা চলছে: নুরুল হক নুর

আমিরাতের ভিসা জটিলতার সমাধানের চেষ্টা চলছে: নুরুল হক নুর

প্রতিনিধি

সংযুক্ত আরব আমিরাতে বাংলাদেশিদের ভিসা জটিলতার সমাধানে সরকার কাজ করছে বলে জানিয়েছেন প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান প্রতিমন্ত্রী মো. নুরুল হক নুর।

রোববার (২৬ জুলাই) সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে দেওয়া এক পোস্টে তিনি এ তথ্য জানান।

প্রতিমন্ত্রী বলেন, সংযুক্ত আরব আমিরাতের ভিসা জটিলতার বিষয়টি সরকার অবগত রয়েছে। এ বিষয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সঙ্গে আলোচনা করে সমস্যা সমাধানের চেষ্টা করা হচ্ছে।

তিনি বলেন, দেশের নাগরিকদের প্রতি সরকার দায়বদ্ধ। প্রবাসীদের জন্য ভালো কিছু করতে পারলে সেটি তার নিজের এবং সরকারের জন্যও আনন্দের বিষয় হবে।

নুরুল হক নুর আরও বলেন, দীর্ঘদিনের অব্যবস্থাপনা ও অবহেলার কারণে প্রবাসীদের মধ্যে ক্ষোভ থাকা যৌক্তিক। দায়িত্ব নেওয়ার পর থেকে তিনি ভালো কিছু করার চেষ্টা করছেন। সময় লাগলেও নতুন ও ইতিবাচক পরিবর্তন আসবে বলে আশা প্রকাশ করেন তিনি।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2015
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: রায়তাহোস্ট
error: Content is protected !!