1. numanashulianews@gmail.com : kazi sarmin islam : kazi sarmin islam
  2. islamkazisarmin@gmail.com : newstv : Md newstv
  3. anonnaa5481@gmail.com : newstv2232 :
  4. admin@newstvbangla.com : newstvbangla : Md Didar
মালদ্বীপের স্বাধীনতা দিবসের প্যারেডে বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী - NEWSTVBANGLA
মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬, ০৭:২৪ অপরাহ্ন
শিরোনাম
রাষ্ট্রপতি হচ্ছেন মির্জা ফখরুল? অবশেষে মুখ খুলে যা বললেন তিনি! পরকীয়ার সন্দেহে স্ত্রীকে ফাঁসিতে ঝুলিয়ে হত্যা! ভিডিও কলে বাবা-মাকে দেখাল মৃত্যুর বিভীষিকা বাংলাদেশ-ভারতে সফল তরুণদের আন্দোলন, কিন্তু পাকিস্তানে কেন নীরবতা? উঠে এলো চাঞ্চল্যকর কারণ উড্ডয়নের পরই বিমানে ধোঁয়া! ১৯৪ যাত্রী নিয়ে জরুরি অবতরণ মেলানিয়া ট্রাম্পকে হত্যার পরিকল্পনা? ইরানি ভিডিও ঘিরে তীব্র চাঞ্চল্য ফ্রান্সে ভয়াবহ দাবানল! মাত্র ২০ দিনে গ্রেপ্তার ১৬২ জন Metro Exodus: Complete Edition Crack Fixed PC Version Reddit বাংলাদেশি দর্শনার্থীদের জন্য চীনের বিশেষ ভিসা সুবিধা একরামুল হত্যা মামলায় ব্রিগেডিয়ার জেনারেল মিফতাহ সেনা হেফাজতে আমিরাতের ভিসা জটিলতার কারণ খুঁজছে বাংলাদেশ দূতাবাস

মালদ্বীপের স্বাধীনতা দিবসের প্যারেডে বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী

প্রতিনিধি

মালদ্বীপের ৬১তম স্বাধীনতা দিবস উপলক্ষে রাজধানী মালেতে আয়োজিত বর্ণাঢ্য প্যারেডে বিশেষ অতিথি হিসেবে অংশ নিয়েছেন বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান। সোমবার (২৭ জুলাই) পররাষ্ট্র মন্ত্রণালয় এ তথ্য জানিয়েছে।

রিপাবলিক স্কয়ারে অনুষ্ঠিত প্যারেডে বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রীকে স্বাগত জানান মালদ্বীপের পররাষ্ট্রমন্ত্রী ইরুথিশাম আদম। অনুষ্ঠানে মালদ্বীপ ন্যাশনাল ডিফেন্স ফোর্সের বিভিন্ন শাখার আনুষ্ঠানিক মার্চপাস্ট ও মনোমুগ্ধকর প্রদর্শনী অনুষ্ঠিত হয়।

প্যারেড শেষে খলিলুর রহমান মালদ্বীপের সমৃদ্ধ সাংস্কৃতিক ঐতিহ্য তুলে ধরা একটি সাংস্কৃতিক অনুষ্ঠানে অংশ নেন। পরে জমকালো আতশবাজির মধ্য দিয়ে স্বাধীনতা দিবসের আনুষ্ঠানিকতা শেষ হয়।

এর আগে মালেতে লোনুজিয়ারাই পার্কে মালদ্বীপের প্রেসিডেন্ট মোহাম্মদ মুইজ্জুর ‘ফাইভ মিলিয়ন ট্রিস প্রজেক্ট’-এর আওতায় একটি ক্রিস্টিনা গাছের চারা রোপণ করেন বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী। এ সময় মালদ্বীপের পররাষ্ট্রমন্ত্রী ইরুথিশাম আদম এবং জলবায়ু পরিবর্তন, পরিবেশ ও জ্বালানি মন্ত্রী আলী শরীফ উপস্থিত ছিলেন।

খলিলুর রহমান দুই দেশের পরিবেশ ও সবুজায়ন উদ্যোগের প্রশংসা করে বলেন, এসব উদ্যোগ জলবায়ু পরিবর্তন মোকাবিলা, পরিবেশের ভারসাম্য রক্ষা এবং ভবিষ্যৎ প্রজন্মের জন্য নিরাপদ পৃথিবী নিশ্চিত করার বিষয়ে বাংলাদেশ ও মালদ্বীপের অভিন্ন অঙ্গীকারের প্রতিফলন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2015
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: রায়তাহোস্ট
error: Content is protected !!