1. numanashulianews@gmail.com : kazi sarmin islam : kazi sarmin islam
  2. islamkazisarmin@gmail.com : newstv : Md newstv
  3. anonnaa5481@gmail.com : newstv2232 :
  4. admin@newstvbangla.com : newstvbangla : Md Didar
আর পারছি না, নিজেকে শেষ করে দেব— মাকে বলেছিলেন শাহরুখ - NEWSTVBANGLA
রবিবার, ০৫ জুলাই ২০২৬, ০৯:৪৯ অপরাহ্ন
শিরোনাম
ব্রাজিল-নরওয়ে ম্যাচে তিন তারকার নিষেধাজ্ঞার শঙ্কা, হলুদ কার্ড এড়ানোর বড় চ্যালেঞ্জ টঙ্গীতে তুরাগ নদে গোসলে নেমে দুই স্কুল শিক্ষার্থীর মর্মান্তিক মৃত্যু নরওয়ের বিপক্ষে কি খেলবেন নেইমার? ইঙ্গিত দিলেন ব্রাজিল কোচ আনচেলত্তি নরওয়ের বিপক্ষে ইতিহাস বদলের লড়াইয়ে আজ ব্রাজিল, লক্ষ্য কোয়ার্টার ফাইনাল ইয়েমেনে হুথিদের সঙ্গে ভয়াবহ সংঘর্ষ, সরকারি বাহিনীর ১৫ সেনা নিহত ৪ বছর ধরে অন্ধকারে ভোলার মদনপুর, সাবমেরিন কেবল ছিঁড়ে বিদ্যুৎহীন ২০ হাজার মানুষ নিউইয়র্কে স্বাধীনতা দিবসের ছুটিতে ভয়াবহ গোলাগুলি, ৪ শিশুসহ ৮ জন গুলিবিদ্ধ টাঙ্গুয়ার হাওরের অভয়াশ্রমে টাকার বিনিময়ে মাছ ধরার অভিযোগ, তদন্তের আশ্বাস প্রশাসনের হরমুজ প্রণালিতে বন্ধুত্বপূর্ণ দেশগুলো পাবে বিশেষ সুবিধা:ইরান গোল্ডেন বুটের দৌড়ে হাড্ডাহাড্ডি লড়াই, ৭ গোল করে আবারও মেসির পাশে এমবাপে

আর পারছি না, নিজেকে শেষ করে দেব— মাকে বলেছিলেন শাহরুখ

বিনোদন ডেস্ক :

বলিউড বাদশাহ শাহরুখ খান। যার পথচলা কখনোই সহজ ছিল না। সাফল্যের শিখরে পৌঁছানোর আগে তাকে একের পর এক কঠিন ধাক্কা সামলাতে হয়েছে। ছোটবেলায় অভাবের সঙ্গে লড়াই, এরপর পরিবারের একের পর এক মৃত্যু—এই সবকিছুই তাকে মানসিকভাবে বিপর্যস্ত করে তুলেছিল।

১৯৮১ সালে প্রথমবার বড় ধাক্কা আসে অভিনেতার জীবনে, যখন জানতে পারেন তার বাবা ক্যান্সারে আক্রান্ত। কিছুদিনের মধ্যেই বাবাকে হারান শাহরুখ, সেই শোক তাকে গভীরভাবে নাড়া দেয়। কিন্তু এখানেই শেষ নয়, আরও বড় বিপর্যয় অপেক্ষা করছিল কিং খানের জন্য।
এরপর মায়ের অসুস্থতা শাহরুখের জীবনে নতুন এক দুঃসহ অধ্যায় হয়ে আসে। মায়ের প্রতি অগাধ ভালবাসা ছিল তার, আর সেই ভালবাসার টানেই একসময় আবেগপ্রবণ হয়ে পড়েন তিনি।

মায়ের শয্যাপাশে দাঁড়িয়ে ভয় দেখানোর মতো কথা বলে ফেলেছিলেন শাহরুখ। অভিনেতা বলেছিলেন, যদি মা চলে যান, তবে তিনি নিজেকে শেষ করে দেবেন। হয়তো ভেবেছিলেন, এই ভয়েই মা সুস্থ হয়ে উঠবেন।
পরবর্তীকালে এক সাক্ষাৎকারে শাহরুখ স্বীকার করেছিলেন, তখনকার সেই আচরণ ছিল বোকামি। মাকে ধরে রাখার অদম্য ইচ্ছাতেই তিনি এমন কথা বলেছিলেন।

পড়াশোনা ছেড়ে দেওয়া, কাজ ছেড়ে দেওয়া, এমনকি বোনের যত্ন না নেওয়ার হুমকি দিয়েছিলেন। কিন্তু বাস্তবতা বুঝতে দেরি হয়নি তার— মৃত্যুকে তো আর আটকে রাখা যায় না।

তবে সময়ের সঙ্গে সঙ্গে শাহরুখ নিজেকে সামলে নিয়েছেন। নিজের দায়িত্ব পালন করেছেন, বোনের দেখাশোনা করেছেন, কাজের প্রতি নিষ্ঠাবান থেকেছেন। একসময় হাসি মুখে বলেছিলেন, “মা যেখানেই থাকুক, নিশ্চয়ই ভালো আছেন, কারণ আমি তার শেখানো পথেই এগিয়ে চলেছি।”

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2015
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: রায়তাহোস্ট
error: Content is protected !!