1. numanashulianews@gmail.com : kazi sarmin islam : kazi sarmin islam
  2. islamkazisarmin@gmail.com : newstv : Md newstv
  3. anonnaa5481@gmail.com : newstv2232 :
  4. admin@newstvbangla.com : newstvbangla : Md Didar
অভিনেতা ফারহান-সাফা কবির গরুর রহস্য উদঘাটনে - NEWSTVBANGLA
রবিবার, ০৫ জুলাই ২০২৬, ১১:০০ অপরাহ্ন
শিরোনাম
কালিয়াকৈরে বাস-পিকআপ সংঘর্ষে যুবক নিহত, আহত অন্তত ১০ ইউক্রেন যুদ্ধের সমাধানে পুতিনকে সহায়তার প্রস্তাব ট্রাম্পের স্পেনে নিয়মিতকরণ প্রক্রিয়ায় ৬ লাখের বেশি অভিবাসীর কর্মসংস্থান, আবেদন ১১ লাখ ছাড়িয়েছে ব্রাজিল-নরওয়ে ম্যাচে তিন তারকার নিষেধাজ্ঞার শঙ্কা, হলুদ কার্ড এড়ানোর বড় চ্যালেঞ্জ টঙ্গীতে তুরাগ নদে গোসলে নেমে দুই স্কুল শিক্ষার্থীর মর্মান্তিক মৃত্যু নরওয়ের বিপক্ষে কি খেলবেন নেইমার? ইঙ্গিত দিলেন ব্রাজিল কোচ আনচেলত্তি নরওয়ের বিপক্ষে ইতিহাস বদলের লড়াইয়ে আজ ব্রাজিল, লক্ষ্য কোয়ার্টার ফাইনাল ইয়েমেনে হুথিদের সঙ্গে ভয়াবহ সংঘর্ষ, সরকারি বাহিনীর ১৫ সেনা নিহত ৪ বছর ধরে অন্ধকারে ভোলার মদনপুর, সাবমেরিন কেবল ছিঁড়ে বিদ্যুৎহীন ২০ হাজার মানুষ নিউইয়র্কে স্বাধীনতা দিবসের ছুটিতে ভয়াবহ গোলাগুলি, ৪ শিশুসহ ৮ জন গুলিবিদ্ধ

অভিনেতা ফারহান-সাফা কবির গরুর রহস্য উদঘাটনে

বিনোদন ডেস্ক :

সময়ের অন্যতম অভিনেতা মুশফিক আর ফারহানের গল্পে নির্মিত হয়েছে ঈদের বিশেষ নাটক ‘হাউ-কাউ’। এই গল্পের প্রায় পুরোটাজুড়েই রয়েছে গরু-রহস্য। সিএমভি’র ব্যানারে নির্মিত এই নাটকের সিনেমাটোগ্রাফিতে ছিলেন খায়ের খন্দকার।

এ নাটকের শুরুতে প্রেমিকার পিছু ছুটছেন গল্পের নায়ক। আর নায়কের পেছনে ছুটতে দেখা যাবে একটা গরু। ‘হাউ-কাউ’-এর গল্প প্রসঙ্গে মুশফিক আর ফারহান বলেন, ‘গল্পটা ঈদের সারপ্রাইজ হিসেবে ভক্তদের জন্য তোলা থাক।’

নির্মাতা একে পরাগ এ নাটকের বিষয়ে বলেন, ‘এটা একটা প্রেমের গল্প। মফস্বল শহরের প্রেম। এক প্রেমিকার মন জয় করার জন্য দুই বন্ধুর নানা পরিকল্পনার গল্প। গল্পটাতে প্রেম আছে। প্রেমের জন্য পাগলামি আছে। দর্শকরা দেখে মজা পাবেন।’

‘হাউ-কাউ’ প্রযোজক-পরিবেশক এসকে সাহেদ আলী পাপ্পুর কথায়, ‘ঈদে ১৪টি বিশেষ নাটকের আয়োজন থাকছে সিএমভি’র ব্যানারে। যার সবগুলোই তারকাখচিত বড় বাজেটের প্রজেক্ট। চাঁদরাত থেকে প্রতিষ্ঠানটির ইউটিউব চ্যানেলে এগুলো উন্মুক্ত হবে ধারাবাহিকভাবে।’

প্রসঙ্গত, বিশেষ এই নাটকের চিত্রনাট্য তৈরি করেছেন মনিরুল ইসলাম রুবেল ও একে পরাগ। নির্মাণ করেছেন পরাগ নিজেই। আর এতে মুশফিক আর ফারহান ছাড়াও অভিনয় করেছেন- সাফা কবির, আরফান মৃধা শিবলু, জয়নাল জ্যাক প্রমুখ।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2015
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: রায়তাহোস্ট
error: Content is protected !!