1. numanashulianews@gmail.com : kazi sarmin islam : kazi sarmin islam
  2. islamkazisarmin@gmail.com : newstv : Md newstv
  3. anonnaa5481@gmail.com : newstv2232 :
  4. admin@newstvbangla.com : newstvbangla : Md Didar
অবৈধ জুয়ার অ্যাপের প্রচারে অভিযুক্ত ২৫ তারকা - NEWSTVBANGLA
সোমবার, ০৬ জুলাই ২০২৬, ১২:১০ পূর্বাহ্ন
শিরোনাম
কালিয়াকৈরে বাস-পিকআপ সংঘর্ষে যুবক নিহত, আহত অন্তত ১০ ইউক্রেন যুদ্ধের সমাধানে পুতিনকে সহায়তার প্রস্তাব ট্রাম্পের স্পেনে নিয়মিতকরণ প্রক্রিয়ায় ৬ লাখের বেশি অভিবাসীর কর্মসংস্থান, আবেদন ১১ লাখ ছাড়িয়েছে ব্রাজিল-নরওয়ে ম্যাচে তিন তারকার নিষেধাজ্ঞার শঙ্কা, হলুদ কার্ড এড়ানোর বড় চ্যালেঞ্জ টঙ্গীতে তুরাগ নদে গোসলে নেমে দুই স্কুল শিক্ষার্থীর মর্মান্তিক মৃত্যু নরওয়ের বিপক্ষে কি খেলবেন নেইমার? ইঙ্গিত দিলেন ব্রাজিল কোচ আনচেলত্তি নরওয়ের বিপক্ষে ইতিহাস বদলের লড়াইয়ে আজ ব্রাজিল, লক্ষ্য কোয়ার্টার ফাইনাল ইয়েমেনে হুথিদের সঙ্গে ভয়াবহ সংঘর্ষ, সরকারি বাহিনীর ১৫ সেনা নিহত ৪ বছর ধরে অন্ধকারে ভোলার মদনপুর, সাবমেরিন কেবল ছিঁড়ে বিদ্যুৎহীন ২০ হাজার মানুষ নিউইয়র্কে স্বাধীনতা দিবসের ছুটিতে ভয়াবহ গোলাগুলি, ৪ শিশুসহ ৮ জন গুলিবিদ্ধ

অবৈধ জুয়ার অ্যাপের প্রচারে অভিযুক্ত ২৫ তারকা

বিনোদন ডেস্ক :

হারহামেশাই তারকাদের দেখা যায় জুয়ার অ্যাপের প্রচারণায়। এবার এ নিয়ে আইনি বিপাকে পড়ল ভারতের দক্ষিণী ইন্ডাস্ট্রির ২৫ তারকা; তাদের বিরুদ্ধে দায়ের হয়েছে অভিযোগ।

ভারতীয় গণমাধ্যমের খবর, বৃহস্পতিবার সকালে তেলঙ্গানা পুলিশের পক্ষ থেকে অভিনেতা প্রকাশ রাজ, বিজয় দেবরাকোন্ডা, রানা দগ্গুবতীসহ ২৫ জনের বিরুদ্ধে অভিযোগ দায়ের হয়েছে। ফণীন্দ্র শর্মা নামে এক ব্যক্তির অভিযোগের ভিত্তিতেই এই তারকাদের নামে অভিযোগ দায়ের হয়েছে।

এছাড়াও এই তালিকায় রয়েছেন প্রণীতা, নিধি আগরওয়াল, অনন্যা নাগাল্লা, সিরি হনুমান্থ, শ্রীমুখী, বর্ষিণী সৌন্দরাজন, বাসন্তী কৃষ্ণন, শোভা শেঠি, অমৃতা চৌধুরী, নয়নী পাভানি, নেহা পাঠান, পান্ডু, পদ্মাবতী, প্রীতি, ইমরান খান, সানা, সান্যাভ, শ্যামলা, সুস্বাদু তেজা এবং বান্দারু শেশায়ানি সুপ্রীতা।

জানা গেছে, সাইবেরাবাদ থানার পুলিশ ভারতীয় ন্যায় সংহিতার ৩১৮ (প্রতারণা), ১১২ (ক্ষুদ্র সংগঠিত অপরাধ) এবং ৪৯ (কুকর্মে প্ররোচিত করা) ধারার আওতায় অভিযোগ দায়ের করেছে। এরই সঙ্গে রয়েছে তেলঙ্গানার গেমিং আইন, ১৯৭৪ এবং তথ্যপ্রযুক্তি আইনের সংশ্লিষ্ট ধারাও।
গত কয়েক সপ্তাহে এ ধরনের ভুয়া অ্যাপের বিরুদ্ধে নড়েচড়ে বসেছে তেলঙ্গানা প্রশাসন। বিশেষ করে এ ধরনের বেটিং অ্যাপের বিরুদ্ধে একের পর এক অভিযোগ দায়ের হয়েছে। সাধারণ মানুষ এই সব অ্যাপের ফাঁদে পড়ে প্রতারিত হচ্ছেন, খোয়াচ্ছেন হাজার হাজার টাকা।
সুনির্দিষ্ট অভিযোগের পরই শুরু হয়েছে ধরপাকড়। তবে বলা হচ্ছে, এই প্রথম কোনো চিত্র তারকার বিরুদ্ধে দায়ের হল লিখিত অভিযোগ।

পুলিশ সূত্রে জানা গেছে, স্থানীয় মিয়াঁপুরের বাসিন্দা ফণীন্দ্র শর্মা তার অভিযোগে দাবি করেছেন, একাধিক চিত্র তারকা এবং নেটপ্রভাবীকে তিনি দেখেছেন, যারা এই ধরনের অ্য়াপের প্রচার করছিল। ফণীন্দ্রর দাবি, এর ফলে সমাজে কুপ্রভাব পড়ছে, শুধু তা-ই নয়, সাধারণ মানুষের আর্থিক ক্ষতিও হচ্ছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2015
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: রায়তাহোস্ট
error: Content is protected !!