1. numanashulianews@gmail.com : kazi sarmin islam : kazi sarmin islam
  2. islamkazisarmin@gmail.com : newstv : Md newstv
  3. anonnaa5481@gmail.com : newstv2232 :
  4. admin@newstvbangla.com : newstvbangla : Md Didar
৬৭ বছরে মারা যাবেন শাহরুখ, জ্যোতিষীর ভবিষ্যদ্বাণী - NEWSTVBANGLA
সোমবার, ০৬ জুলাই ২০২৬, ০১:৩৯ পূর্বাহ্ন
শিরোনাম
কালিয়াকৈরে বাস-পিকআপ সংঘর্ষে যুবক নিহত, আহত অন্তত ১০ ইউক্রেন যুদ্ধের সমাধানে পুতিনকে সহায়তার প্রস্তাব ট্রাম্পের স্পেনে নিয়মিতকরণ প্রক্রিয়ায় ৬ লাখের বেশি অভিবাসীর কর্মসংস্থান, আবেদন ১১ লাখ ছাড়িয়েছে ব্রাজিল-নরওয়ে ম্যাচে তিন তারকার নিষেধাজ্ঞার শঙ্কা, হলুদ কার্ড এড়ানোর বড় চ্যালেঞ্জ টঙ্গীতে তুরাগ নদে গোসলে নেমে দুই স্কুল শিক্ষার্থীর মর্মান্তিক মৃত্যু নরওয়ের বিপক্ষে কি খেলবেন নেইমার? ইঙ্গিত দিলেন ব্রাজিল কোচ আনচেলত্তি নরওয়ের বিপক্ষে ইতিহাস বদলের লড়াইয়ে আজ ব্রাজিল, লক্ষ্য কোয়ার্টার ফাইনাল ইয়েমেনে হুথিদের সঙ্গে ভয়াবহ সংঘর্ষ, সরকারি বাহিনীর ১৫ সেনা নিহত ৪ বছর ধরে অন্ধকারে ভোলার মদনপুর, সাবমেরিন কেবল ছিঁড়ে বিদ্যুৎহীন ২০ হাজার মানুষ নিউইয়র্কে স্বাধীনতা দিবসের ছুটিতে ভয়াবহ গোলাগুলি, ৪ শিশুসহ ৮ জন গুলিবিদ্ধ

৬৭ বছরে মারা যাবেন শাহরুখ, জ্যোতিষীর ভবিষ্যদ্বাণী

প্রতিনিধি

ভারতের সেলিব্রিটি জ্যোতিষী সুশীল কুমার সিং। দেশটির বহু বিখ্যাত তারকা তার কাছে হাত দেখান। তবে সম্প্রতি জ্যোতিষী সুশীল কুমার একটি অনুষ্ঠানে জানিয়েছেন, সালমান খান আর শাহরুখ খান নাকি মারা যাবেন ৬৭ বছর বয়সে। শুধু কি তাই? এই জ্যোতিষীর আরও দাবি, সালমান নাকি তিলে তিলে শেষ হয়ে যাবেন।

সম্প্রতি সিদ্ধার্থ কান্নানের পডকাস্টে এসে সুশীল কুমার বলেন, ‘শাহরুখ খানের সময় এখন ঠিক চলছে। কিন্তু ২৫, ২৬, ২৭ সাল সালমানের খুব খারাপ যাবে।’
তিনি আরও যোগ করেন, ‘সালমানের খুব বড় অসুখ হবে। ঠিক হবে না। এমন কোনও অসুখ হবে যার নাম মুখে আনাও যায় না।’

সুশীল যোগ করেন, ‘একই সালে মারা যাবেন দুজনেই। সালমানের শেষের দিনগুলো খুব খারাপ কাটবে। খুব কষ্ট পাবেন তিনি।’
জ্যোতিষীর আরও দাবি, কোষ্ঠী বিচার করে তিনি এরকমই ইঙ্গিত পেয়েছেন।

এদিকে জ্যোতিষী সুশীল কুমারের ভবিষ্যদ্বাণী শুনে মুখে চিন্তার ছাপ দুই খানের অনুরাগীদের। সেই তালিকায় শাহরুখের নায়িকা সুচিত্রা। তিনি রীতিমতো ক্ষোভ প্রকাশ করেছেন।

এই অভিনেত্রী জানিয়েছেন, এ ধরনের ভুয়া খবরে একেবারেই বিশ্বাস করা উচিত নয়। পাশাপাশি অভিনেত্রীর দাবি, জ্যোতিষশাস্ত্রের নামে যারা এই ধরনের বুজরুকি করেন তাদের নিষিদ্ধ করে দেওয়া উচিত।

জ্যোতিষী যে ভুল কথা বলে লোককে বিপথে চালিত করছেন তার উদাহরণও দিয়েছেন তিনি। সুচিত্রার জন্ম নভেম্বরে। এই জ্যোতিষী নাকি এক অনুষ্ঠানে তার জন্ম মার্চ মাসে বলেছিলেন!
সুচিত্রার ক্ষোভ, ‘এদেরকে চ্যানেল কর্তৃপক্ষ ব্যবহার করেন নিজেদের সুবিধার্থে। আর তারা ভুলভাল কথা বলে সস্তায় বাজিমাত করেন।’

অভিনেত্রীর মতে, খ্যাতনামীদের নিয়ে ভবিষ্যদ্বাণী করা সব থেকে সহজ। কারণ, তারা সচরাচর এসব বিষয়ে মাথা ঘামান না। তাই চ্যানেল কর্তৃপক্ষের কাছে তার অনুরোধ, সস্তায় প্রচারণা পেতে সাধারণ মানুষের মনে এই ধরনের নেতিবাচক অপপ্রচার ছড়ানো যুক্তিহীন। এতে অবশ্যই দ্রুত প্রচার মেলে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2015
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: রায়তাহোস্ট
error: Content is protected !!