1. numanashulianews@gmail.com : kazi sarmin islam : kazi sarmin islam
  2. islamkazisarmin@gmail.com : newstv : Md newstv
  3. anonnaa5481@gmail.com : newstv2232 :
  4. admin@newstvbangla.com : newstvbangla : Md Didar
৪১ বছরেও থামছেন না মদ্রিচ, এসি মিলানের সঙ্গে বাড়ালেন চুক্তি - NEWSTVBANGLA
শনিবার, ২৫ জুলাই ২০২৬, ০৫:১১ পূর্বাহ্ন

৪১ বছরেও থামছেন না মদ্রিচ, এসি মিলানের সঙ্গে বাড়ালেন চুক্তি

প্রতিনিধি

বিশ্বকাপের আগে যে ক্লাবে যোগ দিয়েছিলেন, সেই এসি মিলানেই থাকছেন ক্রোয়েশিয়ার কিংবদন্তি মিডফিল্ডার লুকা মদ্রিচ। ইতালিয়ান ক্লাবটির সঙ্গে চুক্তির মেয়াদ আরও এক মৌসুম বাড়িয়েছেন তিনি।

আগামী সেপ্টেম্বরে ৪১ বছরে পা দিতে যাওয়া মদ্রিচ ২০২৫ সালের গ্রীষ্মে রিয়াল মাদ্রিদ ছেড়ে ফ্রি ট্রান্সফারে এসি মিলানে যোগ দেন। মিলানের জার্সিতে এখন পর্যন্ত ৩৭ ম্যাচ খেলেছেন তিনি, যেখানে করেছেন দুটি গোল।

চুক্তি নবায়নের পর মদ্রিচ বলেন, এসি মিলানে থাকতে পেরে তিনি আনন্দিত। ক্লাব ও সমর্থকদের কাছ থেকে শুরু থেকেই পাওয়া ভালোবাসার কথা উল্লেখ করে তিনি জানান, এই জার্সির জন্য নিজের সর্বোচ্চটা দিয়ে যাবেন।

এদিকে, নিজের পঞ্চম বিশ্বকাপ খেলে ফেরার পরও মদ্রিচকে ধরে রাখার সিদ্ধান্ত নিয়েছে মিলান। ক্রোয়েশিয়ার হয়ে বিশ্বকাপে চার ম্যাচেই শুরুর একাদশে ছিলেন তিনি এবং জাতীয় দলের হয়ে ২০০ ম্যাচ খেলার মাইলফলকও স্পর্শ করেন।

তবে বিশ্বকাপের শেষ ৩২-এর ম্যাচে পর্তুগালের কাছে হেরে বিদায় নেয় ক্রোয়েশিয়া। ক্লাব পর্যায়ে সিরি ‘আ’-তে প্রথম মৌসুমে এসি মিলান পঞ্চম স্থানে থেকে শেষ করেছে। নতুন মৌসুমে রুবেন আমোরিমের অধীনে ইউরোপা লিগে খেলবে দলটি।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2015
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: রায়তাহোস্ট
error: Content is protected !!