ইপেপার / প্রিন্ট
কমনওয়েলথ গেমসের আনুষ্ঠানিক প্রতিযোগিতা শুরু হওয়ার আগেই ভারতের জন্য একটি পদক নিশ্চিত করেছেন অলিম্পিক পদকজয়ী বক্সার লভলিনা বরগোহাঁই।
স্কটল্যান্ডের গ্লাসগোতে অনুষ্ঠিতব্য গেমসে নারীদের ৭৫ কেজি ওজন শ্রেণিতে নির্ধারিত আটজনের পরিবর্তে অংশ নিচ্ছেন মাত্র পাঁচজন বক্সার। শেষ মুহূর্তে তিন প্রতিযোগী নাম প্রত্যাহার করে নেওয়ায় লভলিনা সরাসরি সেমিফাইনালে উঠে গেছেন।
বক্সিংয়ের নিয়ম অনুযায়ী, সেমিফাইনালে ওঠা চারজন বক্সারই অন্তত ব্রোঞ্জ পদক নিশ্চিত করেন। ফলে একবারও রিংয়ে না নেমেই লভলিনার গলায় অন্তত ব্রোঞ্জ পদক নিশ্চিত হয়েছে।
তবে ব্রোঞ্জে সন্তুষ্ট নন ভারতের এই তারকা বক্সার। সেমিফাইনালে তিনি টুভালুর তাফাকির মুখোমুখি হবেন। সেই লড়াইয়ে জয় পেলে অন্তত রৌপ্য পদক নিশ্চিত হবে। আর ফাইনালে জিততে পারলে নিজের ঝুলিতে যোগ করবেন স্বর্ণপদক।
এবারের কমনওয়েলথ গেমস স্কটল্যান্ডের গ্লাসগোতে অনুষ্ঠিত হচ্ছে। ৭৪টি দেশের প্রায় তিন হাজার ক্রীড়াবিদ ১০টি ডিসিপ্লিনে মোট ২১৫টি স্বর্ণপদকের জন্য প্রতিদ্বন্দ্বিতা করবেন।