1. numanashulianews@gmail.com : kazi sarmin islam : kazi sarmin islam
  2. islamkazisarmin@gmail.com : newstv : Md newstv
  3. anonnaa5481@gmail.com : newstv2232 :
  4. admin@newstvbangla.com : newstvbangla : Md Didar
সোনাক্ষীর সঙ্গে নেই জাহির, সমালোচনা উঠতেই কড়া জবাব নায়িকার - NEWSTVBANGLA
সোমবার, ০৬ জুলাই ২০২৬, ০২:৫৩ পূর্বাহ্ন
শিরোনাম
কালিয়াকৈরে বাস-পিকআপ সংঘর্ষে যুবক নিহত, আহত অন্তত ১০ ইউক্রেন যুদ্ধের সমাধানে পুতিনকে সহায়তার প্রস্তাব ট্রাম্পের স্পেনে নিয়মিতকরণ প্রক্রিয়ায় ৬ লাখের বেশি অভিবাসীর কর্মসংস্থান, আবেদন ১১ লাখ ছাড়িয়েছে ব্রাজিল-নরওয়ে ম্যাচে তিন তারকার নিষেধাজ্ঞার শঙ্কা, হলুদ কার্ড এড়ানোর বড় চ্যালেঞ্জ টঙ্গীতে তুরাগ নদে গোসলে নেমে দুই স্কুল শিক্ষার্থীর মর্মান্তিক মৃত্যু নরওয়ের বিপক্ষে কি খেলবেন নেইমার? ইঙ্গিত দিলেন ব্রাজিল কোচ আনচেলত্তি নরওয়ের বিপক্ষে ইতিহাস বদলের লড়াইয়ে আজ ব্রাজিল, লক্ষ্য কোয়ার্টার ফাইনাল ইয়েমেনে হুথিদের সঙ্গে ভয়াবহ সংঘর্ষ, সরকারি বাহিনীর ১৫ সেনা নিহত ৪ বছর ধরে অন্ধকারে ভোলার মদনপুর, সাবমেরিন কেবল ছিঁড়ে বিদ্যুৎহীন ২০ হাজার মানুষ নিউইয়র্কে স্বাধীনতা দিবসের ছুটিতে ভয়াবহ গোলাগুলি, ৪ শিশুসহ ৮ জন গুলিবিদ্ধ

সোনাক্ষীর সঙ্গে নেই জাহির, সমালোচনা উঠতেই কড়া জবাব নায়িকার

বিনোদন ডেস্ক :

বলিউডের অন্য দম্পতিদের থেকে বেশ খানিকটা আলাদা সোনাক্ষী সিনহা ও জাহির ইকবাল। গত বছরের জুন মাসে বিয়ে সেরেছেন তারা। কিন্তু তাদের ভিন্ন ধর্মের বিয়ে নিয়ে কম জলঘোলা হয়নি। তবুও দীর্ঘদিনের প্রেমিককে নিয়ে সুখেই রয়েছেন সোনাক্ষী।

এরই মধ্যে দোল উৎসবে মেতে উঠেছে ভারতের তারকা অঙ্গন। এতে অংশ নেন সোনাক্ষী সিনহাও। আর এ সময় নায়িকার সঙ্গে স্বামী জাহিরকে দেখতে না পেয়ে নানা আপত্তি তোলে নেটিজেনরা।

তাদের একাংশ মনে করেন, ভিন্নধর্মে বিয়ে হওয়ায় ধর্মীয় রীতি বা অনুষ্ঠানাদি নিয়ে এক দূরত্বের মাঝে আছেন সোনাক্ষী-জাহির দম্পতি। হয়তোবা এই বিষয়টি নিয়ে পারিবারিক দ্বন্দ্ব আছেন তারা! যদিও এসব জল্পনার কারণও স্পষ্ট। কারণ, সোনাক্ষীর এই ভিন্ন ধর্মের বিয়ের প্রতি নারাজ ছিলেন নায়িকার দুই ভাই।
সম্প্রতি সামাজিক মাধ্যমে স্বামী জাহিরকে ছাড়াই দোল উৎসবে মেতে উঠতে দেখা গেল সোনাক্ষীকে। সাদা পোশাকে গালে হাতে রং মাখা ছবি দিয়ে দোলের শুভেচ্ছা জানাতেই একের পর এক কৌতূহলী প্রশ্ন এসেছে সোনাক্ষীর দিকে। যদিও স্বামী জাহিরকে নিয়ে একসঙ্গেই থাকার কথা ছিল নায়িকার। কিন্তু এক বিশেষ কারণে প্রিয়জনের থেকে এদিন দূরেই ছিলেন সোনাক্ষী। কিন্তু নেটিজেনদের আপত্তিকর প্রশ্নের কারণে আর চুপ থাকতে পারেননি নায়িকা।

সোনাক্ষীর কথায়, ‘সকলে খুব খুশি থাকুন, দোল খেলুন। আর জাহির আমার সঙ্গে নেই, কারণ আমি ‘জটাধরা’ র শুটিং করছি। ও মুম্বাইয়ে রয়েছে। তাই আপনারা শান্ত হোন, নিজেদের মাথায় ঠান্ডা জল ঢালুন।’

প্রসঙ্গত, সোনাক্ষীর এই ভিন্ন ধর্মের বিয়ে নিয়ে সিনহা পরিবারের অন্দরে কম অশান্তি হয়নি। বোনের বিয়েতে অভিমান করে যাননি সোনাক্ষীর দুই দাদা লব ও কুশ। তাদের বিয়ের পর থেকে ঘুরেফিরে এসেছে সোনাক্ষীর ধর্মান্তরণের প্রসঙ্গ।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2015
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: রায়তাহোস্ট
error: Content is protected !!