1. numanashulianews@gmail.com : kazi sarmin islam : kazi sarmin islam
  2. islamkazisarmin@gmail.com : newstv : Md newstv
  3. anonnaa5481@gmail.com : newstv2232 :
  4. admin@newstvbangla.com : newstvbangla : Md Didar
সাতক্ষীরায় এক বছরে ৯৫ কেজি হরিণের মাংস জব্দ - NEWSTVBANGLA
সোমবার, ০৬ জুলাই ২০২৬, ১০:০৮ পূর্বাহ্ন
শিরোনাম
কালিয়াকৈরে বাস-পিকআপ সংঘর্ষে যুবক নিহত, আহত অন্তত ১০ ইউক্রেন যুদ্ধের সমাধানে পুতিনকে সহায়তার প্রস্তাব ট্রাম্পের স্পেনে নিয়মিতকরণ প্রক্রিয়ায় ৬ লাখের বেশি অভিবাসীর কর্মসংস্থান, আবেদন ১১ লাখ ছাড়িয়েছে ব্রাজিল-নরওয়ে ম্যাচে তিন তারকার নিষেধাজ্ঞার শঙ্কা, হলুদ কার্ড এড়ানোর বড় চ্যালেঞ্জ টঙ্গীতে তুরাগ নদে গোসলে নেমে দুই স্কুল শিক্ষার্থীর মর্মান্তিক মৃত্যু নরওয়ের বিপক্ষে কি খেলবেন নেইমার? ইঙ্গিত দিলেন ব্রাজিল কোচ আনচেলত্তি নরওয়ের বিপক্ষে ইতিহাস বদলের লড়াইয়ে আজ ব্রাজিল, লক্ষ্য কোয়ার্টার ফাইনাল ইয়েমেনে হুথিদের সঙ্গে ভয়াবহ সংঘর্ষ, সরকারি বাহিনীর ১৫ সেনা নিহত ৪ বছর ধরে অন্ধকারে ভোলার মদনপুর, সাবমেরিন কেবল ছিঁড়ে বিদ্যুৎহীন ২০ হাজার মানুষ নিউইয়র্কে স্বাধীনতা দিবসের ছুটিতে ভয়াবহ গোলাগুলি, ৪ শিশুসহ ৮ জন গুলিবিদ্ধ

সাতক্ষীরায় এক বছরে ৯৫ কেজি হরিণের মাংস জব্দ

প্রতিনিধি

সুন্দরবনের সাতক্ষীরা রেঞ্জে গত এক বছরে (২০২৪ সালের ১ জানুয়ারি থেকে ৩১ ডিসেম্বর পর্যন্ত) ৯৫ কেজি ৫০০ গ্রাম হরিণের মাংস জব্দ করেছে বন বিভাগ। এ সময় ২০ জন শিকারি গ্রেপ্তার হয়েছেন। পলাতক রয়েছেন ৪ জন।

হরিণ শিকারিরা দিন দিন বেপরোয়া হয়ে উঠেছে। প্রশাসনকে ম্যানেজ করে বা প্রশাসনের চোখ ফাঁকি দিয়ে গুলি করে বা ফাঁদ পেতে হরিণ শিকার অব্যাহত রেখেছেন তারা।

সুন্দরবনে মায়া হরিণ ও চিত্রা হরিণের দেখা পাওয়া যায়। এর মধ্যে মায়া হরিণের সংখ্যা কম হলেও চিত্রা হরিণ তুলনামূলক বেশি। হরিণ সুরক্ষায় বন বিভাগের প্রকল্প চলমান থাকলেও শিকার রোধে কার্যকর পদক্ষেপ প্রয়োজন।

গত ৫ আগস্ট সাতক্ষীরা কারাগার থেকে পালানো ৮৭ জন আসামির একটি অংশ সুন্দরবনে ঢুকে পড়ে। তারা অস্ত্রসহ অবস্থান করছে এবং খাদ্য সংগ্রহের জন্য হরিণ শিকার চালিয়ে যাচ্ছে। এ ছাড়া কিছু বনদস্যু জেলেদের অপহরণ করে মুক্তিপণ আদায় করছে।

২০২৪ সালে বন বিভাগ একটি মৃত হরিণ, হরিণের একটি চামড়া, দেড় হাজার ফাঁদ, ৫০০ কলিজাসহ হরিণ শিকারের বিভিন্ন উপকরণ জব্দ করেছে। গত বছরের আগস্ট থেকে ডিসেম্বর পর্যন্ত ৭৮ কেজি হরিণের মাংস উদ্ধার করা হয়।

স্থানীয়দের দাবি, শেখ হাসিনা দেশত্যাগের পর প্রশাসনিক দুর্বলতার কারণে শিকারিদের তৎপরতা বৃদ্ধি পেয়েছে। এ পরিস্থিতিতে সুন্দরবনে বসবাসকারী জেলে ও মৌয়ালরা চরম নিরাপত্তাহীনতায় ভুগছেন।

সাতক্ষীরা রেঞ্জের সহকারী বন সংরক্ষক মশিউর রহমান জানান, হরিণ শিকার বন্ধ এবং বনদস্যুদের দমন করতে শিগগিরই যৌথ অভিযান পরিচালনা করা হবে।

সুন্দরবন সুরক্ষায় প্রশাসনের কঠোর উদ্যোগ এবং স্থানীয়দের সচেতনতা জরুরি বলে মনে করছেন বিশেষজ্ঞরা।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2015
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: রায়তাহোস্ট
error: Content is protected !!