1. numanashulianews@gmail.com : kazi sarmin islam : kazi sarmin islam
  2. islamkazisarmin@gmail.com : newstv : Md newstv
  3. anonnaa5481@gmail.com : newstv2232 :
  4. admin@newstvbangla.com : newstvbangla : Md Didar
সদ্যই স্নাতক শেষ হলো পায়েলের। - NEWSTVBANGLA
রবিবার, ০৫ জুলাই ২০২৬, ১১:০৬ অপরাহ্ন
শিরোনাম
কালিয়াকৈরে বাস-পিকআপ সংঘর্ষে যুবক নিহত, আহত অন্তত ১০ ইউক্রেন যুদ্ধের সমাধানে পুতিনকে সহায়তার প্রস্তাব ট্রাম্পের স্পেনে নিয়মিতকরণ প্রক্রিয়ায় ৬ লাখের বেশি অভিবাসীর কর্মসংস্থান, আবেদন ১১ লাখ ছাড়িয়েছে ব্রাজিল-নরওয়ে ম্যাচে তিন তারকার নিষেধাজ্ঞার শঙ্কা, হলুদ কার্ড এড়ানোর বড় চ্যালেঞ্জ টঙ্গীতে তুরাগ নদে গোসলে নেমে দুই স্কুল শিক্ষার্থীর মর্মান্তিক মৃত্যু নরওয়ের বিপক্ষে কি খেলবেন নেইমার? ইঙ্গিত দিলেন ব্রাজিল কোচ আনচেলত্তি নরওয়ের বিপক্ষে ইতিহাস বদলের লড়াইয়ে আজ ব্রাজিল, লক্ষ্য কোয়ার্টার ফাইনাল ইয়েমেনে হুথিদের সঙ্গে ভয়াবহ সংঘর্ষ, সরকারি বাহিনীর ১৫ সেনা নিহত ৪ বছর ধরে অন্ধকারে ভোলার মদনপুর, সাবমেরিন কেবল ছিঁড়ে বিদ্যুৎহীন ২০ হাজার মানুষ নিউইয়র্কে স্বাধীনতা দিবসের ছুটিতে ভয়াবহ গোলাগুলি, ৪ শিশুসহ ৮ জন গুলিবিদ্ধ

সদ্যই স্নাতক শেষ হলো পায়েলের।

প্রতিনিধি

ছোট পর্দার জনপ্রিয় অভিনেত্রী ও মডেল কেয়া পায়েল। চার বছরের ক্যারিয়ারেই দর্শকপ্রিয়তা পেয়েছেন তিনি। উপহার দিয়েছেন নানা নাটক। তবে এতকিছুর মাঝেও নিজের পড়ালেখাটি চালিয়ে গেছেন চুপিসারে।

সদ্যই স্নাতক শেষ হলো পায়েলের। সাউথইস্ট ইউনিভার্সিটি থেকে আইন বিষয়ে স্নাতক সম্পন্ন করেছেন তিনি। বলা বাহুল্য, এটি অভিনেত্রীর জীবনে এক উল্লেখযোগ্য মাইলফলক। দিন কয়েক আগে নিজের বিশ্ববিদ্যালয়ের সমাবর্তনে যোগ দিয়েছিলেন অভিনেত্রী। এরপর গণমাধ্যমকে দেওয়া এক সাক্ষাৎকারে নিজের পড়াশোনা জীবন নিয়ে বললেন নানা কথা।

স্নাতক হওয়ার অনুভূতি জানিয়ে কেয়া পায়েল বলেন, ‘অনেক ভালো লাগছে। ভীষণ আনন্দিত। পরিবার থেকে শুরু করে, বন্ধু-বান্ধব, আমার বিশ্ববিদ্যালয়ের শিক্ষকরাও আনন্দিত। তবে রেজাল্টের বিষয়টি বলতে চাই না।’

পড়াশোনা এবং অভিনয়- একইসঙ্গে চালানো প্রসঙ্গে অভিনেত্রী বলেন, ‘অভিনয় ক্যারিয়ার আর পড়াশোনা দুটোকে আমি সবসময় আলাদা রেখেছি। কাজের জন্য বা কোনো কিছুর জন্যই পড়াশোনায় কোনো বিরতি দেইনি।’

পড়াশোনার জায়গাটা সবসময় ঠিক রেখেছেন জানিয়ে পায়েল বলেন, ‘পড়াশোনায় কখনও ক্ষতি হোক, সেটা কখনোই চাইনি। কষ্ট হলেও দুটি ব্যালেন্স করে চালিয়ে গেছি। যখন চাপ মএন হতো তখন কাজ একটু কমিয়ে দিতাম। এলএলবি-তে ক্রেডিটও বেশি ছিল, ১৫৬ ক্রেডিট। তারপরেও চার বছরে খুব বেশি রিটেক দিতে হয়নি আমার, একটা কিংবা দুইটা দিতে হয়েছে মাত্র। একদম সুন্দরভাবে শেষ করেছি।’

 

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2015
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: রায়তাহোস্ট
error: Content is protected !!