1. numanashulianews@gmail.com : kazi sarmin islam : kazi sarmin islam
  2. islamkazisarmin@gmail.com : newstv : Md newstv
  3. anonnaa5481@gmail.com : newstv2232 :
  4. admin@newstvbangla.com : newstvbangla : Md Didar
শাহরুখকে স্বার্থপর বলেছিলেন সালমান - NEWSTVBANGLA
রবিবার, ০৫ জুলাই ২০২৬, ১০:৪৩ অপরাহ্ন
শিরোনাম
ইউক্রেন যুদ্ধের সমাধানে পুতিনকে সহায়তার প্রস্তাব ট্রাম্পের স্পেনে নিয়মিতকরণ প্রক্রিয়ায় ৬ লাখের বেশি অভিবাসীর কর্মসংস্থান, আবেদন ১১ লাখ ছাড়িয়েছে ব্রাজিল-নরওয়ে ম্যাচে তিন তারকার নিষেধাজ্ঞার শঙ্কা, হলুদ কার্ড এড়ানোর বড় চ্যালেঞ্জ টঙ্গীতে তুরাগ নদে গোসলে নেমে দুই স্কুল শিক্ষার্থীর মর্মান্তিক মৃত্যু নরওয়ের বিপক্ষে কি খেলবেন নেইমার? ইঙ্গিত দিলেন ব্রাজিল কোচ আনচেলত্তি নরওয়ের বিপক্ষে ইতিহাস বদলের লড়াইয়ে আজ ব্রাজিল, লক্ষ্য কোয়ার্টার ফাইনাল ইয়েমেনে হুথিদের সঙ্গে ভয়াবহ সংঘর্ষ, সরকারি বাহিনীর ১৫ সেনা নিহত ৪ বছর ধরে অন্ধকারে ভোলার মদনপুর, সাবমেরিন কেবল ছিঁড়ে বিদ্যুৎহীন ২০ হাজার মানুষ নিউইয়র্কে স্বাধীনতা দিবসের ছুটিতে ভয়াবহ গোলাগুলি, ৪ শিশুসহ ৮ জন গুলিবিদ্ধ টাঙ্গুয়ার হাওরের অভয়াশ্রমে টাকার বিনিময়ে মাছ ধরার অভিযোগ, তদন্তের আশ্বাস প্রশাসনের

শাহরুখকে স্বার্থপর বলেছিলেন সালমান

প্রতিনিধি

বলিউডে একসময় গলায় গলায় বন্ধুত্ব ছিল শাহরুখ ও সালমান খানের। দুই খানের বন্ধুত্ব নিয়ে চর্চাও হত বিস্তর। কিন্তু একটা সময়ে সেই বন্ধুত্ব হঠাৎই ভেঙে যায়। সালমানের দাবি, জন ছাড়া শাহরুখ বন্ধুত্ব রাখতে জানেন না। আর এ মন্তব্যেই ফুঁসে উঠেছিলেন শাহরুখ। দুই খানের ভেতরের বিষয় ছড়িয়ে পড়তেও বেশি সময় লাগেনি। অনুরাগীরাও তাদের ঘটনায় হতবাক।

ঘটনা ২০০৮ সালের। দুই বন্ধু মুখোমুখি হয়েছিলেন ক্যাটরিনা কাইফের জন্মদিনের অনুষ্ঠানে। জমজমাট সেই আড্ডায় হঠাৎই শাহরুখকে নিয়ে ঠাট্টা-ইয়ার্কি শুরু করেছিলেন সালমান। সেই সময়ে ছোট পর্দায় শাহরুখের একটি অনুষ্ঠান হত— ‘কেয়া আপ পাঁচভি পাস সে তেজ হ্যায়?’ সেই অনুষ্ঠান নিয়ে মশকরা শুরু করেছিলেন সালমান। এমনকি, শাহরুখকে ‘স্বার্থপর’ বলেও খোঁচা দিয়েছিলেন।

সালমান বলেছিলেন, ‘তুমি খুব স্বার্থপর মানুষ। প্রয়োজন পড়লেই তোমার লোকজনের কথা মনে পড়ে। পরে আর তাদের সঙ্গে তুমি কোনো যোগাযোগ রাখো না।’

সালমানের ছবি ‘ম্যায় অর মিসেস খান্না’ ছবিতে একটি ক্যামিও চরিত্রে অভিনয় করতে বলা হয়েছিল শাহরুখকে। কিন্তু শাহরুখ রাজি হননি। শাহরুখের এই সিদ্ধান্তের ওপরেই সালমান কটাক্ষ করা শুরু করেছিলেন বলে জানা যায়। তার কারণ, শাহরুখের ‘ওম শান্তি ওম’ ছবিতে ক্যামিও চরিত্রে রাজি হয়েছিলেন সালমান। এমনকি, শাহরুখ সঞ্চালিত এক অনুষ্ঠানেও ক্যাটরিনাকে নিয়ে উপস্থিত হয়েছিলেন তিনি। তাই শাহরুখের থেকে প্রত্যাখ্যান মেনে নিতে পারেননি ভাইজান।

শাহরুখ ও সালমানের অনুষ্ঠান ‘দস কা দম’ নিয়ে খোঁচা দিয়েছিলেন সেই দিন। সব মিলিয়ে বাকযুদ্ধের জেরে পরিস্থিতি হাতের বাইরে চলে যায়। ভেঙে যায় তাদের বন্ধুত্ব। পরে বাবা সিদ্দিকির ঈদের অনুষ্ঠানে ফের দু’জনের বন্ধুত্ব জোড়া লাগে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2015
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: রায়তাহোস্ট
error: Content is protected !!