1. numanashulianews@gmail.com : kazi sarmin islam : kazi sarmin islam
  2. islamkazisarmin@gmail.com : newstv : Md newstv
  3. anonnaa5481@gmail.com : newstv2232 :
  4. admin@newstvbangla.com : newstvbangla : Md Didar
লজ্জা করে না, অভিনেতা স্বামীকে প্রশ্ন করলো স্ত্রীর - NEWSTVBANGLA
সোমবার, ০৬ জুলাই ২০২৬, ১২:০২ পূর্বাহ্ন
শিরোনাম
কালিয়াকৈরে বাস-পিকআপ সংঘর্ষে যুবক নিহত, আহত অন্তত ১০ ইউক্রেন যুদ্ধের সমাধানে পুতিনকে সহায়তার প্রস্তাব ট্রাম্পের স্পেনে নিয়মিতকরণ প্রক্রিয়ায় ৬ লাখের বেশি অভিবাসীর কর্মসংস্থান, আবেদন ১১ লাখ ছাড়িয়েছে ব্রাজিল-নরওয়ে ম্যাচে তিন তারকার নিষেধাজ্ঞার শঙ্কা, হলুদ কার্ড এড়ানোর বড় চ্যালেঞ্জ টঙ্গীতে তুরাগ নদে গোসলে নেমে দুই স্কুল শিক্ষার্থীর মর্মান্তিক মৃত্যু নরওয়ের বিপক্ষে কি খেলবেন নেইমার? ইঙ্গিত দিলেন ব্রাজিল কোচ আনচেলত্তি নরওয়ের বিপক্ষে ইতিহাস বদলের লড়াইয়ে আজ ব্রাজিল, লক্ষ্য কোয়ার্টার ফাইনাল ইয়েমেনে হুথিদের সঙ্গে ভয়াবহ সংঘর্ষ, সরকারি বাহিনীর ১৫ সেনা নিহত ৪ বছর ধরে অন্ধকারে ভোলার মদনপুর, সাবমেরিন কেবল ছিঁড়ে বিদ্যুৎহীন ২০ হাজার মানুষ নিউইয়র্কে স্বাধীনতা দিবসের ছুটিতে ভয়াবহ গোলাগুলি, ৪ শিশুসহ ৮ জন গুলিবিদ্ধ

লজ্জা করে না, অভিনেতা স্বামীকে প্রশ্ন করলো স্ত্রীর

প্রতিনিধি

গত বছর মে মাসে নতুন জীবনে পা রেখেছেন কৌশাম্বী চক্রবর্তী। অভিনেতা আদৃত রায়ের সঙ্গে গাঁটছড়া বেঁধেছেন অভিনেত্রী। কাজের পাশাপাশি দাম্পত্য জীবন চুটিয়ে উপভোগ করছেন এই জুটি।

উৎসব থেকে শুরু করে যে কোনও ফিল্মি পার্টিতেও একই সঙ্গে হাজির হন তারকা জুটি। অনুরাগীরাও অপেক্ষায় থাকেন, কবে একসঙ্গে দেখা যাবে তাদের।

গত সোমবার তাদের সেই অপেক্ষার অবসান হলো। সামাজিক যোগাযোগ মাধ্যমে সকলে সাক্ষী থাকলেন তারকা এই দম্পতির খুনসুটির।

নিজের ফেসবুক পেজে দুটি ছবি শেয়ার করেছেন আদৃত। যেখানে ধরা পড়ল তাদের দুষ্টু- মিষ্টি রসায়ন। কালো রঙা শার্ট পরে আছেন অভিনেতা। অন্যদিকে কৌশাম্বীর পরনে গোলাপি রঙা শাড়ি ও কালো স্প্যাগেটি ব্লাউজ।

ক্যাপশনে লিখেছেন, ‘মাঝে মাঝে খুব বিরক্ত করে…।’ হ্যাশট্যাগে লেখা ‘বউ’। সেই পোস্টে আদৃতপত্নী মন্তব্য করেছেন, ‘লজ্জাও করে না, তাই না?’ এর উত্তরে আবার আদৃত লিখেছেন, ‘ম্যাডাম, আপনার কমেন্টটা আমি ইগনোর মারলাম! কিছু মনে করবেন না…।’

মুখ খুললে চেহারা লুকাতে পারবে না, অভিনেত্রীর প্রাক্তনের স্ট্যাটাস
দীর্ঘ জল্পনার অবসান হয়ে গত ৯ মে গাঁটছড়া বেঁধেছেন আদৃত রায় ও কৌশাম্বী চক্রবর্তীর। সামাজিক মাধ্যমে ভাইরাল হয়েছিল বিয়ের নানা মুহূর্তের ছবি। হাওড়ার একটি নামী ব্য়াঙ্কোয়েটে বসেছিল জুটির বিয়ের আসর।

বিয়ের সাজে ছিল সাবেকিয়ানার ছোঁয়া। কনে নিজের জন্যে এদিন বেছে নিয়েছিলেন লাল রঙের বেনারসি। সঙ্গে ছিল সোনালী মুকুট, কপালে ছোট চন্দনের টিপ, গা ভর্তি সোনার গয়না। অন্যদিকে বর আদৃত পরেছিলেন ধুতি ও তসরের পাঞ্জাবি।
বিয়ে- রিসেপশন দু’দিনই কার্যত বসেছিল চাঁদের হাট। হাজির ছিলেন ‘মিঠাই’ ও ‘ফুলকি’ ধারাবাহিকের সদস্যরা।

প্রসঙ্গত, এই মুহূর্তে ‘মিত্তির বাড়ি’ ধারাবাহিকে ধ্রুব রূপে দেখা যাচ্ছে আদৃত রায়কে। শুরুর পর থেকেই সকলের মন জয় করেছেন তিনি। অন্যদিকে কৌশাম্বী কাজ করছেন ‘ফুলকি’ ধারাবাহিক সিরিয়ালে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2015
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: রায়তাহোস্ট
error: Content is protected !!