1. numanashulianews@gmail.com : kazi sarmin islam : kazi sarmin islam
  2. islamkazisarmin@gmail.com : newstv : Md newstv
  3. anonnaa5481@gmail.com : newstv2232 :
  4. admin@newstvbangla.com : newstvbangla : Md Didar
রণবীরের পাশে দাঁড়ালেন রাখি সাওয়ান্ত - NEWSTVBANGLA
রবিবার, ০৫ জুলাই ২০২৬, ১১:০৬ অপরাহ্ন
শিরোনাম
কালিয়াকৈরে বাস-পিকআপ সংঘর্ষে যুবক নিহত, আহত অন্তত ১০ ইউক্রেন যুদ্ধের সমাধানে পুতিনকে সহায়তার প্রস্তাব ট্রাম্পের স্পেনে নিয়মিতকরণ প্রক্রিয়ায় ৬ লাখের বেশি অভিবাসীর কর্মসংস্থান, আবেদন ১১ লাখ ছাড়িয়েছে ব্রাজিল-নরওয়ে ম্যাচে তিন তারকার নিষেধাজ্ঞার শঙ্কা, হলুদ কার্ড এড়ানোর বড় চ্যালেঞ্জ টঙ্গীতে তুরাগ নদে গোসলে নেমে দুই স্কুল শিক্ষার্থীর মর্মান্তিক মৃত্যু নরওয়ের বিপক্ষে কি খেলবেন নেইমার? ইঙ্গিত দিলেন ব্রাজিল কোচ আনচেলত্তি নরওয়ের বিপক্ষে ইতিহাস বদলের লড়াইয়ে আজ ব্রাজিল, লক্ষ্য কোয়ার্টার ফাইনাল ইয়েমেনে হুথিদের সঙ্গে ভয়াবহ সংঘর্ষ, সরকারি বাহিনীর ১৫ সেনা নিহত ৪ বছর ধরে অন্ধকারে ভোলার মদনপুর, সাবমেরিন কেবল ছিঁড়ে বিদ্যুৎহীন ২০ হাজার মানুষ নিউইয়র্কে স্বাধীনতা দিবসের ছুটিতে ভয়াবহ গোলাগুলি, ৪ শিশুসহ ৮ জন গুলিবিদ্ধ

রণবীরের পাশে দাঁড়ালেন রাখি সাওয়ান্ত

প্রতিনিধি

সময় রায়নার শো ‘ইন্ডিয়া’স গট ল্যাটেন্ট’-এ মা-বাবাকে নিয়ে অশ্লীল মন্তব্যের জেরে বিতর্কে জড়ান রণবীর এলাহাবাদিয়া নামের এক ইউটিউবার। এ ঘটনায় রণবীর ও সময়ের বিরুদ্ধে একাধিক অভিযোগ দায়ের হয়েছে। সেই অনুষ্ঠানে আসা অতিথিদেরও জিজ্ঞাসাবাদ করেছে মুম্বাই পুলিশ।

শুধু তাই নয়, রণবীর এলাহাবাদিয়া ও সময় রায়নার বিতর্কিত মন্তব্যের তদন্তে সমন পাঠানো হয়েছিল বলিউডের চর্চিত অভিনেত্রী রাখি সাওয়ান্তের কাছেও। কিন্তু তিনি তা প্রত্যাখ্যান করেন। পাল্টা নানা অনুযোগ রেখে ক্ষোভ উগরে দেন। পাল্টা নানা অনুযোগ রেখে ক্ষোভ উগরে দেন। সূত্রের খবর, তদন্তে সব রকম সাহায্যের আশ্বাস মিলেছে রাখির পক্ষ থেকে।

এক বার্তায় রাখি বলেন, ‘যে সব ধর্ষণ মামলা পাঁচ থেকে ১০ বছর ধরে জমে রয়েছে সেগুলোর কথা ভাবুন। সেই মেয়েদের মা-বাবার মনের অবস্থাটা বুঝুন। দোষীদের শাস্তি দিন। আমরা কোনো অন্যায় করিনি।’

এই মুহূর্তে দুবাইতে অবস্থান করছেন রাখি। সে কারণে ভিডিও কলের মাধ্যমে বয়ান দেবেন বলে জানিয়েছিলেন তিনি। বলেছেন, ‘এখন আমি দুবাইয়ে থাকি। হাতে কাজও নেই। টাকা পয়সা খরচ করার সামর্থ্যও নেই। যদি আমাকে ভিডিও কল করেন তাহলে আমি সবটা বলে দেব। আমি একজন আর্টিস্ট। টাকা দিয়ে আমাকে শো-এ নিয়ে গেছে, সাক্ষাৎকার দিয়েছি- ব্যাস। আমি তো কোনও অশ্লীল মন্তব্য করিনি। সমন পাঠিয়ে কোনো লাভই হবে না। এক পয়সাও দিতে পারব না; আমি ভিখারি।

‘ইন্ডিয়া’জ গট ল্যাটেন্ট’ অনুষ্ঠানে রণবীর এক প্রতিযোগীকে বলে বসেন, ‘বাবা-মাকে সঙ্গম করতে দেখবে, না কি নিজেও একবার যোগ দিয়ে তাদের সঙ্গম বন্ধ করতে উদ্যত হবে?’ এই মন্তব্য নিয়ে তীব্র কটাক্ষের মুখে পড়েন রণবীর। বিতর্কের আবহে প্রকাশ্যে ক্ষমা চেয়েছিলেন। জানিয়েছিলেন, ‘কমেডি’ সম্পর্কে তার কোনো ধারণাই নেই।

 

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2015
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: রায়তাহোস্ট
error: Content is protected !!