1. numanashulianews@gmail.com : kazi sarmin islam : kazi sarmin islam
  2. islamkazisarmin@gmail.com : newstv : Md newstv
  3. anonnaa5481@gmail.com : newstv2232 :
  4. admin@newstvbangla.com : newstvbangla : Md Didar
মেট্রোরেল ডিপোর ভিডিও ধারণ, আউটসোর্সিং কর্মীকে পুলিশের কাছে দিল ডিএমটিসিএল - NEWSTVBANGLA
বৃহস্পতিবার, ২৩ জুলাই ২০২৬, ০৫:০৫ পূর্বাহ্ন
শিরোনাম

মেট্রোরেল ডিপোর ভিডিও ধারণ, আউটসোর্সিং কর্মীকে পুলিশের কাছে দিল ডিএমটিসিএল

প্রতিনিধি

মেট্রোরেল ডিপোর সংরক্ষিত এলাকায় অনুমতি ছাড়া ছবি ও ভিডিও ধারণ করে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে দেওয়ার অভিযোগে এমআরটি লাইন-৫ নর্দার্ন রুট প্রকল্পের এক আউটসোর্সিং কর্মীকে পুলিশের কাছে সোপর্দ করেছে ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেড (ডিএমটিসিএল)।

বুধবার (২২ জুলাই) এক সংবাদ বিজ্ঞপ্তিতে ডিএমটিসিএলের জনসংযোগ বিভাগ জানায়, মেট্রোরেল ডিপোর কেপিআইভুক্ত (কি পয়েন্ট ইনস্টলেশন) সংরক্ষিত এলাকায় অনুমতি ছাড়া স্থিরচিত্র ও ভিডিও ধারণ এবং তা সামাজিক যোগাযোগমাধ্যমে প্রচার করে বিভ্রান্তি সৃষ্টির অভিযোগে ওই কর্মীর বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয়েছে।

ডিএমটিসিএল জানিয়েছে, ঢাকার আধুনিক ও পরিবেশবান্ধব গণপরিবহন মেট্রোরেলের সার্বিক নিরাপত্তা নিশ্চিত করতে প্রতিষ্ঠানটি কঠোর অবস্থানে রয়েছে। সংরক্ষিত এলাকার গোপনীয়তা ও নিরাপত্তা ভঙ্গের অভিযোগে ২২ জুলাই ওই কর্মীকে আটক করে আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য পুলিশের কাছে হস্তান্তর করা হয়।

একই ঘটনায় তার বিরুদ্ধে তুরাগ থানায় মামলা করা হয়েছে বলে জানিয়েছে ডিএমটিসিএল।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2015
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: রায়তাহোস্ট
error: Content is protected !!