1. numanashulianews@gmail.com : kazi sarmin islam : kazi sarmin islam
  2. islamkazisarmin@gmail.com : newstv : Md newstv
  3. anonnaa5481@gmail.com : newstv2232 :
  4. admin@newstvbangla.com : newstvbangla : Md Didar
মঞ্চে শরীর নিয়ে কটাক্ষের পর আপত্তিকর মন্তব্য - NEWSTVBANGLA
রবিবার, ০৫ জুলাই ২০২৬, ১০:৫৮ অপরাহ্ন
শিরোনাম
কালিয়াকৈরে বাস-পিকআপ সংঘর্ষে যুবক নিহত, আহত অন্তত ১০ ইউক্রেন যুদ্ধের সমাধানে পুতিনকে সহায়তার প্রস্তাব ট্রাম্পের স্পেনে নিয়মিতকরণ প্রক্রিয়ায় ৬ লাখের বেশি অভিবাসীর কর্মসংস্থান, আবেদন ১১ লাখ ছাড়িয়েছে ব্রাজিল-নরওয়ে ম্যাচে তিন তারকার নিষেধাজ্ঞার শঙ্কা, হলুদ কার্ড এড়ানোর বড় চ্যালেঞ্জ টঙ্গীতে তুরাগ নদে গোসলে নেমে দুই স্কুল শিক্ষার্থীর মর্মান্তিক মৃত্যু নরওয়ের বিপক্ষে কি খেলবেন নেইমার? ইঙ্গিত দিলেন ব্রাজিল কোচ আনচেলত্তি নরওয়ের বিপক্ষে ইতিহাস বদলের লড়াইয়ে আজ ব্রাজিল, লক্ষ্য কোয়ার্টার ফাইনাল ইয়েমেনে হুথিদের সঙ্গে ভয়াবহ সংঘর্ষ, সরকারি বাহিনীর ১৫ সেনা নিহত ৪ বছর ধরে অন্ধকারে ভোলার মদনপুর, সাবমেরিন কেবল ছিঁড়ে বিদ্যুৎহীন ২০ হাজার মানুষ নিউইয়র্কে স্বাধীনতা দিবসের ছুটিতে ভয়াবহ গোলাগুলি, ৪ শিশুসহ ৮ জন গুলিবিদ্ধ

মঞ্চে শরীর নিয়ে কটাক্ষের পর আপত্তিকর মন্তব্য

বিনোদন ডেস্ক :

শিশুশিল্পী হিসেবে অভিনয় শুরু করেছিলেন ভারতীয় অভিনেত্রী হংসিকা মোতওয়ানি। প্রথম পরিচিতি পেয়েছিলেন ছোটপর্দায় হিন্দি ধারাবাহিক ‘শাকা লাকা বুম বুম’-এ অভিনয় করে। তারপর সেখান থেকে বলিউড ও দক্ষিণের চলচ্চিত্রজগতে পদার্পণ। তবে একবার প্রকাশ্যে তার শরীর নিয়ে মশকরা এবং যৌন ইঙ্গিতপূর্ণ মন্তব্য করা হয়েছিল।

২০২৩ সালে ‘পার্টনার’ নামে একটি দক্ষিণী ছবিতে অভিনয় করেছিলেন হংসিকা। মনোজ দামোদরন পরিচালিত এই ছবিতে নায়কের চরিত্রে ছিলেন আদি পিনিসেট্টি। আর পার্শ্ব-অভিনেতা ছিলেন রোবো শঙ্কর। কিন্তু তার রয়েছে একটি আক্ষেপ! অভিনেত্রী হংসিকাকে ছুঁতে পারেননি তিনি।

ছবির প্রচারের সময়ে এক অনুষ্ঠানে হংসিকাকে রোবো শঙ্কর ‘মোমের পুতুল’ বলে ডেকেছিলেন। এমনকি ‘ময়দার দলা’র সঙ্গে হংসিকার দেহের বর্ণনা করেছিলেন রোবো।
এখানেই শেষ নয়। রোবো বলেছিলেন, ‘আমি হংসিকার কাছে অনেক অনুরোধ করেছিলাম, যাতে একটা দৃশ্যে তার পা আর ঊরু স্পর্শ করতে পারি। আমি রীতিমতো ওর পায়ে পড়েছিলাম। শুধুই তার পা জোড়া স্পর্শ করার জন্য অনুরোধ করেছিলাম। কিন্তু ও রাজি হয়নি।’

শুধু নায়করাই স্পর্শ করতে পারেন নায়িকাদের। এই আক্ষেপও করেছিলেন রোবো। সেই সময়ে মঞ্চে উপস্থিত ছিলেন হংসিকাও। কিন্তু এই মন্তব্য শুনেও তিনি প্রতিবাদ করতে পারেননি। অস্বস্তিতে পড়ে শুধু হাসতে থাকেন তিনি। তবে এক সাংবাদিক বিষয়টির দিকে আঙুল তুলেছিলেন। পরে রোবোর হয়ে হংসিকার কাছে ক্ষমা চেয়েছিলেন আরেক অভিনেতা জন বিজয়।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2015
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: রায়তাহোস্ট
error: Content is protected !!