1. numanashulianews@gmail.com : kazi sarmin islam : kazi sarmin islam
  2. islamkazisarmin@gmail.com : newstv : Md newstv
  3. anonnaa5481@gmail.com : newstv2232 :
  4. admin@newstvbangla.com : newstvbangla : Md Didar
বিচ্ছেদের ঘোষণা দিয়ে ‘প্র্যাঙ্ক’ করেছেন তারকা দম্পতি - NEWSTVBANGLA
রবিবার, ০৫ জুলাই ২০২৬, ১১:০৫ অপরাহ্ন
শিরোনাম
কালিয়াকৈরে বাস-পিকআপ সংঘর্ষে যুবক নিহত, আহত অন্তত ১০ ইউক্রেন যুদ্ধের সমাধানে পুতিনকে সহায়তার প্রস্তাব ট্রাম্পের স্পেনে নিয়মিতকরণ প্রক্রিয়ায় ৬ লাখের বেশি অভিবাসীর কর্মসংস্থান, আবেদন ১১ লাখ ছাড়িয়েছে ব্রাজিল-নরওয়ে ম্যাচে তিন তারকার নিষেধাজ্ঞার শঙ্কা, হলুদ কার্ড এড়ানোর বড় চ্যালেঞ্জ টঙ্গীতে তুরাগ নদে গোসলে নেমে দুই স্কুল শিক্ষার্থীর মর্মান্তিক মৃত্যু নরওয়ের বিপক্ষে কি খেলবেন নেইমার? ইঙ্গিত দিলেন ব্রাজিল কোচ আনচেলত্তি নরওয়ের বিপক্ষে ইতিহাস বদলের লড়াইয়ে আজ ব্রাজিল, লক্ষ্য কোয়ার্টার ফাইনাল ইয়েমেনে হুথিদের সঙ্গে ভয়াবহ সংঘর্ষ, সরকারি বাহিনীর ১৫ সেনা নিহত ৪ বছর ধরে অন্ধকারে ভোলার মদনপুর, সাবমেরিন কেবল ছিঁড়ে বিদ্যুৎহীন ২০ হাজার মানুষ নিউইয়র্কে স্বাধীনতা দিবসের ছুটিতে ভয়াবহ গোলাগুলি, ৪ শিশুসহ ৮ জন গুলিবিদ্ধ

বিচ্ছেদের ঘোষণা দিয়ে ‘প্র্যাঙ্ক’ করেছেন তারকা দম্পতি

বিনোদন ডেস্ক :

বছর দেড়েক আগের কথা। নিজের মৃত্যুর ভূয়া খবর ছড়িয়ে তোলপাড়ের সৃষ্টি করেন বলিউড সেনসেশন পুনম পাণ্ডে। মৃত্যুর খবর ছড়িয়ে পরক্ষণেই জানান বেঁচে আছেন তিনি।

এবার তেমনই কাণ্ডই যেন ঘটালেন ওপার বাংলার টিভি পর্দার তারকা দম্পতি। শনিবার দুপুরে অভিনেতা সুদীপ মুখোপাধ্যায়ের স্ত্রী নৃত্যশিল্পী পৃথা চক্রবর্তী সামাজিক যোগাযোগ মাধ্যমে দেওয়া এক স্ট্যাটাসে নিজেদের বিচ্ছেদের ঘোষণা দেন।

যেখানে তিনি লেখেন, ‘আমরা আর একসঙ্গে নেই। সুদীপের সঙ্গে বিচ্ছেদ হয়েছে। তবে আমরা সারাজীবন বন্ধু হয়ে থাকব।’
টলিউডের মিষ্টি জুটি হিসেবেই পরিচিত এই দম্পতির বিচ্ছেদের ঘোষণায় স্বভাবতই মন খারাপ হয় ভক্তদের। বিচ্ছেদের কারণ খুঁজতে যোগাযোগ করা হয় সুদীপের সঙ্গেও। তিনি এমন খবর শুনে জানান, এসবের কিছুই জানেন না। বর্তমানে শুটিংয়ে ব্যস্ত রয়েছেন।

কয়েক ঘণ্টা পরেই ফেসবুকে এক লাইভে হাজির হন সুদীপ। যেখানে তিনি জানান, চারিদিকে ডিভোর্সের খবর দেখে স্ত্রীর নাকি মনে হয়েছে তাদের বিচ্ছেদের খবর রটলে কী প্রতিক্রিয়া হতে পারে।
তিনি বলেন, ‘নাটকের মহড়ায় আছি। কাল সারাদিন শুটিংয়ে ছিলাম। এমতাবস্থায় আমার স্ত্রী পৃথা একটি প্র্যাঙ্ক ভিডিও পোস্ট করে। যেখানে সে আমাদের ডিভোর্সের কথা জানান।’

অভিনেতা বলেন, আমি এসবের কিছুই জানতাম না। আসলে ওর হঠাৎ মনে হয়েছে চারিদিকে এত ডিভোর্স ডিভোর্স খবর হচ্ছে যদি এরকম কোনও খবর আমাদের নিয়ে হয়, তাহলে কীহবে? ব্যাপারটা অতটা ভেবে দেখেনি, যে এটা নিয়ে সামাজিক মাধ্যমে রটনা তৈরি হবে, মিডিয়া ঝাঁপিয়ে পড়বে তা বুঝতে পারেনি!

সুদীপ আরও যোগ করেন, ‘আমিও সারাদিন শুটিংয়ে ছিলাম, বিষয়টা জানতামই না। হঠাৎ করেই দেখলাম আমার কাছে অনেক ফোন আসছে। একটাই কথা বলার, জাস্ট এমনিই পোস্ট করেছিল সে। ইটস এ প্র্যাঙ্ক। আমরা একসঙ্গেই আছি। এ সিম্পল প্র্যাঙ্ক গন রং।’
অভিনেতার লাইভের পরই ক্ষোভ উগরে দিয়েছেন নেটিজেনদের একটা বড় অংশ। সুদীপ ও পৃথাকে তাদের পাল্টা প্রশ্ন, ‘আপনারা তারকা? মানুষজন আপনাদের দিকে তাকিয়ে থাকে। সেখানে মজার ছলে এসব অসংবেদনশীল কাণ্ড ঘটানো কতটা জরুরি?’

অনেকেই আবার প্রকাশ করেছেন সন্দেহ। তারা বলছেন, ‘বিচ্ছেদ নিয়ে প্র্যাঙ্ক! প্রথম দেখলাম। সত্যিটা কোথাও গিয়ে আড়ালে চলে যাচ্ছে না তো?’

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2015
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: রায়তাহোস্ট
error: Content is protected !!