1. numanashulianews@gmail.com : kazi sarmin islam : kazi sarmin islam
  2. islamkazisarmin@gmail.com : newstv : Md newstv
  3. anonnaa5481@gmail.com : newstv2232 :
  4. admin@newstvbangla.com : newstvbangla : Md Didar
বলিউডে অভিষেক পাকিস্তানের অভিনেত্রী হানিয়ার - NEWSTVBANGLA
সোমবার, ০৬ জুলাই ২০২৬, ০১:৩৯ পূর্বাহ্ন
শিরোনাম
কালিয়াকৈরে বাস-পিকআপ সংঘর্ষে যুবক নিহত, আহত অন্তত ১০ ইউক্রেন যুদ্ধের সমাধানে পুতিনকে সহায়তার প্রস্তাব ট্রাম্পের স্পেনে নিয়মিতকরণ প্রক্রিয়ায় ৬ লাখের বেশি অভিবাসীর কর্মসংস্থান, আবেদন ১১ লাখ ছাড়িয়েছে ব্রাজিল-নরওয়ে ম্যাচে তিন তারকার নিষেধাজ্ঞার শঙ্কা, হলুদ কার্ড এড়ানোর বড় চ্যালেঞ্জ টঙ্গীতে তুরাগ নদে গোসলে নেমে দুই স্কুল শিক্ষার্থীর মর্মান্তিক মৃত্যু নরওয়ের বিপক্ষে কি খেলবেন নেইমার? ইঙ্গিত দিলেন ব্রাজিল কোচ আনচেলত্তি নরওয়ের বিপক্ষে ইতিহাস বদলের লড়াইয়ে আজ ব্রাজিল, লক্ষ্য কোয়ার্টার ফাইনাল ইয়েমেনে হুথিদের সঙ্গে ভয়াবহ সংঘর্ষ, সরকারি বাহিনীর ১৫ সেনা নিহত ৪ বছর ধরে অন্ধকারে ভোলার মদনপুর, সাবমেরিন কেবল ছিঁড়ে বিদ্যুৎহীন ২০ হাজার মানুষ নিউইয়র্কে স্বাধীনতা দিবসের ছুটিতে ভয়াবহ গোলাগুলি, ৪ শিশুসহ ৮ জন গুলিবিদ্ধ

বলিউডে অভিষেক পাকিস্তানের অভিনেত্রী হানিয়ার

প্রতিনিধি

পাকিস্তানের জনপ্রিয় অভিনেত্রী হানিয়া আমির। নিজের অভিনয় দক্ষতা দিয়ে দর্শকদের মনে জায়গা করে নিয়েছেন। এ অভিনেত্রী ‘কাভি মে কাভি তুম’ নাটকে অভিনয় করে পরিচিতি পেয়েছেন।

এবার পাকিস্তানের গণ্ডি পেরিয়ে হানিয়াকে দেখা যাবে বলিউড সিনেমায়। পাকিস্তানি এক গণমাধ্যমের প্রতিবেদনে বিষয়টি নিশ্চিত করে বলা হয় যে, হানিয়া এখন বলিউডে তার বহুল প্রতীক্ষিত অভিষেকের জন্য প্রস্তুত।

অনেক জল্পনা-কল্পনার পর নিশ্চিত করা হয়েছে যে তিনি জনপ্রিয় পাঞ্জাবি চলচ্চিত্র ফ্র্যাঞ্চাইজির সর্বশেষ সংস্করণ ‘সরদার জি ৩’-এ অভিনয় করবেন।

প্রতিবেদনে আরও বলা হয়, পাঞ্জাবি এ সিনেমায় হানিয়ার বিপরীতে দেখা যাবে ভারতের জনপ্রিয় সংগীতশিল্পী দিলজিতকে। ইতোমধ্যেই চলচ্চিত্রটির শুটিংয়ের পিছনের দৃশ্য এবং ভিডিও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়ে যাওয়ায় ভক্তদের বেশ আলোচনা-সমালোচনা হচ্ছে।

যদিও ‘সরদার জি ৩’-এর কাহিনি এখনও গোপন রাখা হয়েছে, তবে চলচ্চিত্রটির অফিসিয়াল রিলিজ তারিখ নিশ্চিত করা হয়েছে। দিলজিৎ দোসাঞ্জ জানিয়েছেন যে চলচ্চিত্রটি ২০২৫ সালের জুন মাসে সিনেমা হলে মুক্তি পাবে, এবং রিপোর্ট অনুযায়ী এটি ২৭ জুন মুক্তি পাওয়ার কথা রয়েছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2015
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: রায়তাহোস্ট
error: Content is protected !!