1. numanashulianews@gmail.com : kazi sarmin islam : kazi sarmin islam
  2. islamkazisarmin@gmail.com : newstv : Md newstv
  3. anonnaa5481@gmail.com : newstv2232 :
  4. admin@newstvbangla.com : newstvbangla : Md Didar
প্রিয়জনদের নিয়ে ইফতার করলেন মিম - NEWSTVBANGLA
সোমবার, ০৬ জুলাই ২০২৬, ০২:২১ পূর্বাহ্ন
শিরোনাম
কালিয়াকৈরে বাস-পিকআপ সংঘর্ষে যুবক নিহত, আহত অন্তত ১০ ইউক্রেন যুদ্ধের সমাধানে পুতিনকে সহায়তার প্রস্তাব ট্রাম্পের স্পেনে নিয়মিতকরণ প্রক্রিয়ায় ৬ লাখের বেশি অভিবাসীর কর্মসংস্থান, আবেদন ১১ লাখ ছাড়িয়েছে ব্রাজিল-নরওয়ে ম্যাচে তিন তারকার নিষেধাজ্ঞার শঙ্কা, হলুদ কার্ড এড়ানোর বড় চ্যালেঞ্জ টঙ্গীতে তুরাগ নদে গোসলে নেমে দুই স্কুল শিক্ষার্থীর মর্মান্তিক মৃত্যু নরওয়ের বিপক্ষে কি খেলবেন নেইমার? ইঙ্গিত দিলেন ব্রাজিল কোচ আনচেলত্তি নরওয়ের বিপক্ষে ইতিহাস বদলের লড়াইয়ে আজ ব্রাজিল, লক্ষ্য কোয়ার্টার ফাইনাল ইয়েমেনে হুথিদের সঙ্গে ভয়াবহ সংঘর্ষ, সরকারি বাহিনীর ১৫ সেনা নিহত ৪ বছর ধরে অন্ধকারে ভোলার মদনপুর, সাবমেরিন কেবল ছিঁড়ে বিদ্যুৎহীন ২০ হাজার মানুষ নিউইয়র্কে স্বাধীনতা দিবসের ছুটিতে ভয়াবহ গোলাগুলি, ৪ শিশুসহ ৮ জন গুলিবিদ্ধ

প্রিয়জনদের নিয়ে ইফতার করলেন মিম

প্রতিনিধি

সর্বদা সম্প্রীতির বার্তা দিয়ে এসেছেন ঢাকাই চিত্রনায়িকা বিদ্যা সিনহা মিম। ভিন্ন ধর্মের অনুসারী হলেও প্রতি বছর রমজানে ইফতারে অংশ নিতে যায় তাকে। শুধু তাই নয়, খুব আনন্দের সঙ্গে ঈদও উদযাপন করেন নায়িকা; দেন কোরবানিও।

রমজান মাসে ইফতার করার ঘটনা বিদ্যা সিনহা মিমের ক্ষেত্রে নতুন কিছু না। প্রতি বছরই প্রথম রোজায় এমন চিত্র দেখা যায় তার বাসায়। এ সময় মিমের সঙ্গে থাকেন তার পরিবারের সকল সদস্যরাই। চলতি রমজানেও এর ব্যতিক্রম ঘটেনি।

রোববার প্রথম রমজানের দিনেই প্রিয়জনদের নিয়ে ইফতার করতে দেখা গেল মিমকে। এদিন নায়িকা তার বাসায় ঘরোয়া ইফতার আয়োজনের দুটি ছবি সামাজিক মাধ্যমে ভাগ করে নেন। ক্যাপশনে লেখেন,‘এই বরকতময় রমজানের প্রথম ইফতার আমার প্রিয়জনদের সাথে শেয়ার করলাম। একতা, আশীর্বাদ এবং সুন্দর মুহূর্তগুলোর জন্য সবার কাছে কৃতজ্ঞ।’

পোস্টটি দেখা মাত্রই মিমকে ভালোবাসায় ভরিয়ে দেন তার অনুরাগীরা; সঙ্গে মন্তব্য ঘরে রমজানের শুভেচ্ছা বার্তাও দেন।

ঢালিউডের প্রথম সারির অভিনেত্রীদের একজন বিদ্যা সিনহা মিম। ২০০৭ সালে লাক্স-চ্যানেল আই সুপারস্টার প্রতিযোগিতায় বিজয়ী হয়ে বিনোদন জগতে পা রাখেন তিনি। এরপর আর পেছনে ফিরে তাকাতে হয়নি। একের পর এক সিনেমা, ওয়েব সিরিজ, টেলিফিল্ম, বিজ্ঞাপনে কাজ করে গেছেন।

বিনোদনের ঝলমলে দুনিয়ায় সরব বিচরণ মিমের। ব্যক্তিগত জীবনে তিনি সনাতন ধর্মের অনুসারী। কিন্তু মিমের কাছে সব ধর্মের মানুষই সমান গুরুত্বপূর্ণ। তাই প্রতিনিয়তই ধর্মীয় সম্প্রীতির বার্তা দেয়ার চেষ্টা করেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2015
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: রায়তাহোস্ট
error: Content is protected !!