1. numanashulianews@gmail.com : kazi sarmin islam : kazi sarmin islam
  2. islamkazisarmin@gmail.com : newstv : Md newstv
  3. anonnaa5481@gmail.com : newstv2232 :
  4. admin@newstvbangla.com : newstvbangla : Md Didar
নায়িকাদের শিডিউল পাচ্ছেন না শাকিব খান! - NEWSTVBANGLA
সোমবার, ০৬ জুলাই ২০২৬, ০৫:২২ পূর্বাহ্ন
শিরোনাম
কালিয়াকৈরে বাস-পিকআপ সংঘর্ষে যুবক নিহত, আহত অন্তত ১০ ইউক্রেন যুদ্ধের সমাধানে পুতিনকে সহায়তার প্রস্তাব ট্রাম্পের স্পেনে নিয়মিতকরণ প্রক্রিয়ায় ৬ লাখের বেশি অভিবাসীর কর্মসংস্থান, আবেদন ১১ লাখ ছাড়িয়েছে ব্রাজিল-নরওয়ে ম্যাচে তিন তারকার নিষেধাজ্ঞার শঙ্কা, হলুদ কার্ড এড়ানোর বড় চ্যালেঞ্জ টঙ্গীতে তুরাগ নদে গোসলে নেমে দুই স্কুল শিক্ষার্থীর মর্মান্তিক মৃত্যু নরওয়ের বিপক্ষে কি খেলবেন নেইমার? ইঙ্গিত দিলেন ব্রাজিল কোচ আনচেলত্তি নরওয়ের বিপক্ষে ইতিহাস বদলের লড়াইয়ে আজ ব্রাজিল, লক্ষ্য কোয়ার্টার ফাইনাল ইয়েমেনে হুথিদের সঙ্গে ভয়াবহ সংঘর্ষ, সরকারি বাহিনীর ১৫ সেনা নিহত ৪ বছর ধরে অন্ধকারে ভোলার মদনপুর, সাবমেরিন কেবল ছিঁড়ে বিদ্যুৎহীন ২০ হাজার মানুষ নিউইয়র্কে স্বাধীনতা দিবসের ছুটিতে ভয়াবহ গোলাগুলি, ৪ শিশুসহ ৮ জন গুলিবিদ্ধ

নায়িকাদের শিডিউল পাচ্ছেন না শাকিব খান!

প্রতিনিধি

ঢাকাই সিনেমার শীর্ষনায়ক শাকিব খান। যার সঙ্গে ছবিতে কাজ করার জন্য মুখিয়ে থাকেন দুই বাংলার নায়িকারাই। তবে সেই শাকিবের মুখেই শোনা গেল ভিন্ন কথা। এই নায়ক নিজেই নাকি নায়িকাদের শিডিউল ঠিকঠাক পাচ্ছেন না! 

সম্প্রতি ‘দরদ’ ছবির স্পেশাল স্ক্রিনিংয়ে হাজির হয়ে এমন কথাই বললেন ঢালিউড সুপারস্টার।  শুক্রবার (২২ নভেম্বর) সন্ধ্যায় স্টার সিনেপ্লেক্সে শাকিব খানের ব্যবসায়িক প্রতিষ্ঠান রিমার্ক-হারল্যানের পণ্য দেশের শীর্ষস্থানীয় হেলথ অ্যান্ড হাইজিন ব্র্যান্ড একনল-এর সৌজন্যে ‘দরদ’র বিশেষ প্রদর্শনী অনুষ্ঠিত হয়।

যেখানে শাকিব খানের সঙ্গে সিনেমাটি দেখতে আসেন চিত্রনায়ক সিয়াম, পূজা চেরী, পরিচালক অনন্য মামুন, সেমন্তি সৌমি, প্রার্থনা ফারদিন দীঘি, অর্চিতা স্পর্শিয়ার মতো তারকারা।

সেখানেই বিদেশি নায়িকাদের সাথে কাজ করা প্রসঙ্গে শাকিব বলেন, ‘আমি নিজেই দেখি নায়িকাদের সিডিউল পাচ্ছি না। যেহেতু বছরের দুই তিনটা ছবি করি, তাই আমার সিডিউলও বেশি লাগে। কিন্তু আমাদের যারা দেশি নায়িকা আছে, তারা অনেক বেশি কাজ করে, এজন্য তাদের ব্যস্ত থাকতে হয়। তাদের শিডিউল পেলেই আবার কাজ করা হবে।’

শাকিবের দাবি ঈদ ছাড়াই তার অধিকাংশ সিনেমা হিট হয়েছে। নায়কের ভাষায়, ‘এ বছরের হাইয়েস্ট ওপেনিং কালেকশন দরদের। তার মানে বোঝা যায় ঈদ ছাড়াও সিনেমা সুপারহিট হয়। ঈদ ছাড়া সিনেমা সবসময়ই সুপারহিট হয়েছে। ইনফ্যাক্ট, আমার ক্যারিয়ারে যত বিগ হিট সিনেমা এসেছে; যেমন প্রিয়া আমার প্রিয়া, কোটি টাকার কাবিন—এমন যতগুলো বিগ হিট সিনেমা এসেছে, সবগুলোই কিন্তু ঈদ ছাড়াই এসেছে। এটা সবসময়ই প্রমাণিত হয়ে এসেছে। আজকে দরদ দিয়েও প্রমাণ করল যে ঈদ ছাড়াও সিনেমা সুপারহিট হওয়ার অপশন বেশি থাকে।’

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2015
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: রায়তাহোস্ট
error: Content is protected !!