1. numanashulianews@gmail.com : kazi sarmin islam : kazi sarmin islam
  2. islamkazisarmin@gmail.com : newstv : Md newstv
  3. anonnaa5481@gmail.com : newstv2232 :
  4. admin@newstvbangla.com : newstvbangla : Md Didar
ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগের পর যন্তর মন্তরে বিক্ষোভ, পুলিশের লাঠিচার্জ ও টিয়ারশেল - NEWSTVBANGLA
রবিবার, ২৬ জুলাই ২০২৬, ০২:৫৩ পূর্বাহ্ন
শিরোনাম
Microsoft Office 2016 64 bit ODT All-In-One latest Minimal Setup পশ্চিমতীরে সেটেলারদের হামলায় ৪ ফিলিস্তিনি নিহত, রাতভর অভিযানে ৭০ জনকে আটক করল ইসরায়েল একই পথে হাঁটলে আওয়ামী লীগের চেয়েও খারাপ পরিণতি হবে : সারজিস আলম টিভি সাংবাদিকদের পৃথক বেতন কাঠামো ও নিবন্ধন ব্যবস্থার দাবি জনগণের পুলিশ হতে চাই, নিপীড়ক নয় : সিএমপি কমিশনার জাপটে ধরে জিজ্ঞেস করেছিল ‘তোমরা কারা’, উত্তরে গুলি—যুবদল কর্মী নিহত সাঙ্গু নদীতে পর্যটকবাহী নৌকাডুবি ৬ জনকে জীবিত উদ্ধার করল বিজিবি ধানমন্ডির সুধাসদনে পরিত্যক্ত ভবন থেকে যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার সাংবাদিকদের অ্যাক্টিভিস্ট হওয়া উচিত নয়: তথ্যমন্ত্রী ‘জুলাই সনদ বাস্তবায়ন না হলে সরকার পতনের আন্দোলন’—হুঁশিয়ারি জাগপার

ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগের পর যন্তর মন্তরে বিক্ষোভ, পুলিশের লাঠিচার্জ ও টিয়ারশেল

প্রতিনিধি

ভারতের রাজধানী নয়াদিল্লির যন্তর মন্তরে বিক্ষোভকারীদের ওপর লাঠিচার্জ ও টিয়ারশেল নিক্ষেপ করেছে পুলিশ। কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগের ঘোষণার পর সেখানে উত্তেজনা সৃষ্টি হলে এ ঘটনা ঘটে।

ভারতীয় সংবাদমাধ্যম টাইমস অব ইন্ডিয়া জানিয়েছে, ঘটনাস্থলে প্রথমে পাথর নিক্ষেপের ঘটনা ঘটে। তবে পাথর কারা ছুড়েছে, সে বিষয়ে স্পষ্ট কোনো তথ্য জানানো হয়নি। এর পরপরই পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ টিয়ারশেল নিক্ষেপ ও লাঠিচার্জ করে।

শনিবার দুপুরের আগে মেডিকেল ভর্তি পরীক্ষার প্রশ্নপত্র ফাঁসের দায় স্বীকার করে পদত্যাগের ঘোষণা দেন শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধান। তার পদত্যাগের খবর ছড়িয়ে পড়ার পর যন্তর মন্তরে বিক্ষোভকারীদের মধ্যে উচ্ছ্বাস দেখা দেয়।

এর আগে আন্দোলনের নেতৃত্ব দেওয়া ককরোচ জনতা পার্টির (সিজেপি) প্রতিনিধিরা স্বাস্থ্যমন্ত্রী জেপি নাড্ডার সঙ্গে বৈঠকে ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগের আল্টিমেটাম দিয়েছিল। শনিবারও নতুন করে বৈঠকের সময় নির্ধারিত থাকলেও সিজেপি জানিয়ে দেয়, শিক্ষামন্ত্রীর পদত্যাগ না হওয়া পর্যন্ত তারা কোনো আলোচনায় বসবে না।

এদিকে, ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগের পরও সিজেপির সঙ্গে আলোচনার জন্য স্বাস্থ্যমন্ত্রী জেপি নাড্ডা ও কেন্দ্রীয় মন্ত্রী জিতেন্দ্র সিং কনস্টিটিউশন ক্লাব অব ইন্ডিয়ায় পৌঁছেছেন বলে জানিয়েছে টাইমস অব ইন্ডিয়া

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2015
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: রায়তাহোস্ট
error: Content is protected !!