1. numanashulianews@gmail.com : kazi sarmin islam : kazi sarmin islam
  2. islamkazisarmin@gmail.com : newstv : Md newstv
  3. anonnaa5481@gmail.com : newstv2232 :
  4. admin@newstvbangla.com : newstvbangla : Md Didar
তাহসান ভক্তদের জন্য সুখবর! - NEWSTVBANGLA
সোমবার, ০৬ জুলাই ২০২৬, ১২:০২ পূর্বাহ্ন
শিরোনাম
কালিয়াকৈরে বাস-পিকআপ সংঘর্ষে যুবক নিহত, আহত অন্তত ১০ ইউক্রেন যুদ্ধের সমাধানে পুতিনকে সহায়তার প্রস্তাব ট্রাম্পের স্পেনে নিয়মিতকরণ প্রক্রিয়ায় ৬ লাখের বেশি অভিবাসীর কর্মসংস্থান, আবেদন ১১ লাখ ছাড়িয়েছে ব্রাজিল-নরওয়ে ম্যাচে তিন তারকার নিষেধাজ্ঞার শঙ্কা, হলুদ কার্ড এড়ানোর বড় চ্যালেঞ্জ টঙ্গীতে তুরাগ নদে গোসলে নেমে দুই স্কুল শিক্ষার্থীর মর্মান্তিক মৃত্যু নরওয়ের বিপক্ষে কি খেলবেন নেইমার? ইঙ্গিত দিলেন ব্রাজিল কোচ আনচেলত্তি নরওয়ের বিপক্ষে ইতিহাস বদলের লড়াইয়ে আজ ব্রাজিল, লক্ষ্য কোয়ার্টার ফাইনাল ইয়েমেনে হুথিদের সঙ্গে ভয়াবহ সংঘর্ষ, সরকারি বাহিনীর ১৫ সেনা নিহত ৪ বছর ধরে অন্ধকারে ভোলার মদনপুর, সাবমেরিন কেবল ছিঁড়ে বিদ্যুৎহীন ২০ হাজার মানুষ নিউইয়র্কে স্বাধীনতা দিবসের ছুটিতে ভয়াবহ গোলাগুলি, ৪ শিশুসহ ৮ জন গুলিবিদ্ধ

তাহসান ভক্তদের জন্য সুখবর!

প্রতিনিধি

দেশের জনপ্রিয় সংগীতশিল্পী তাহসান খান। নিত্য নতুন গান প্রকাশের পাশাপাশি উপস্থাপনাও করছেন তিনি। গেল ভালোবাসা দিবসে প্রকাশ পেয়েছে তাহসানের গাওয়া ‘জনম জনম’ শিরোনামের একটি গান। আসন্ন ঈদে মুক্তির অপেক্ষায় থাকা ‘জংলি’ সিনেমার জন্য গানটি গেয়েছেন গেয়েছেন তিনি।

এরই মধ্যে ভক্তদের জন্য এক বড় সুখবর রেখেছেন তাহসান! একটা সময় যে গানগুলো শুরুতে শ্রোতারা শুনেছেন, যেসব গান দিয়ে তাহসান পরিচিতি পেয়েছেন, সেসব গানই রিমেকিংয়ের উদ্যোগ নিয়েছেন তিনি। তাহসান জানিয়েছেন, এমন সাতটি গান নিয়ে নতুন করে কাজ করবেন তিনি; এতে গানগুলো উপস্থাপিত হবে নতুন আঙ্গিকে।

সম্প্রতি তাহসান বলেছেন, ‘আমি সব সময় চেয়েছি আমার সৃজনশীল কাজগুলো আমারই নিয়ন্ত্রণে থাকুক। তাই আমার গাওয়া পুরোনো সাতটি গান আবারও নতুন করে গাওয়ার উদ্যোগ নিয়েছি। কারণ আমি চাই সেগুলো নতুন আঙ্গিকে উপস্থাপিত হোক। যেসব গান করব সেগুলো অনেক হিট হয়েছিল তেমন নয়, কিন্তু আমার খুব প্রিয় গান। আবার এর মধ্যে অনেক হিট গানও রয়েছে, দেখা গেল সেগুলোর অ্যারেঞ্জমেন্ট আমার মনঃপূত হয়নি। তাই গানগুলো আমার নিজের মতো করে শ্রোতাদের কাছে উপস্থাপন করার উদ্যোগ নিয়েছি।’

রোজাকে বিয়ে তাহসানের, মা-বাবার ভূমিকা নিয়ে কী বলেছেন মিথিলা
সংসার গড়ল তাহসানের, ভাঙার গুঞ্জন মিথিলার
বিয়ে নিয়ে সমালোচনা, যা বললেন তাহসান
তাহসান আরও জানিয়েছেন, সেই গানগুলো হচ্ছে ‘একটাই তুমি’, ‘মন কারিগর’, ‘কেউ না জানুক’, ‘চাইলে আমার’, ‘তোমার আমার’, ‘বৃষ্টিতে প্রাকৃতিক’, ‘প্রেমাতাল’। এর মধ্যে ‘চাইলে আমার’ ও ‘তোমার আমার’ গান দুটিকে ম্যাশআপ করে একটি গান হিসেবে প্রকাশ করা হবে।

বিজ্ঞাপন

তাহসান এও জানিয়েছেন, এরই মধ্যে সেগুলোর সংগীতায়োজনসহ সব কাজ শেষ।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2015
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: রায়তাহোস্ট
error: Content is protected !!