1. numanashulianews@gmail.com : kazi sarmin islam : kazi sarmin islam
  2. islamkazisarmin@gmail.com : newstv : Md newstv
  3. anonnaa5481@gmail.com : newstv2232 :
  4. admin@newstvbangla.com : newstvbangla : Md Didar
ঢাকায় দিনের তাপমাত্রা বাড়ার আভাস, হতে পারে বৃষ্টি - NEWSTVBANGLA
রবিবার, ২৬ জুলাই ২০২৬, ০৩:২৭ অপরাহ্ন
শিরোনাম
বিএমএসএফের সভাপতি মজিবুর রহমান, সাধারণ সম্পাদক শহীদুল্লাহ বাদল পশ্চিমতীরে মসজিদে আগুন দিল ইসরায়েলি সেটেলাররা কঙ্গোতে ভয়াবহ ইবোলা প্রাদুর্ভাব, ৫ দিনে মৃত্যু বেড়েছে ৪০ শতাংশ প্রেমের সম্পর্কের জেরে তরুণীকে হত্যা, মা-ভাইসহ ৫ জন গ্রেপ্তার উত্তরপ্রদেশে ইমামদের বিরুদ্ধে কঠোর অবস্থান বুরকিনা ফাসোর সামরিক শাসকের Office 2016 Standard 32 bit Mega (CtrlHD) ঢাকায় দিনের তাপমাত্রা বাড়ার আভাস, হতে পারে বৃষ্টি ইরানে হামলা বন্ধ করল যুক্তরাষ্ট্র, ফুরিয়ে যাওয়ার আশঙ্কা ইন্টারসেপ্টর মিসাইলের জার্মানিতে সমকামীদের প্রাইড মিছিলে গাড়ি হামলা, নিহত ১, আহত অন্তত ১৬ সার্ককে আরও গতিশীল করতে চায় বাংলাদেশ-মালদ্বীপ

ঢাকায় দিনের তাপমাত্রা বাড়ার আভাস, হতে পারে বৃষ্টি

প্রতিনিধি

রাজধানী ঢাকায় আজ দিনের তাপমাত্রা সামান্য বাড়তে পারে বলে জানিয়েছে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর। এতে গরমের অনুভূতিও আগের তুলনায় কিছুটা বাড়তে পারে। তবে তাপমাত্রা বৃদ্ধির পাশাপাশি রাজধানীতে বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টির সম্ভাবনাও রয়েছে।

রোববার (২৬ জুলাই) সকাল ৭টা থেকে পরবর্তী ছয় ঘণ্টার জন্য প্রকাশিত ঢাকার আবহাওয়ার পূর্বাভাসে এ তথ্য জানানো হয়েছে।

পূর্বাভাসে বলা হয়েছে, ঢাকার আকাশ আংশিক মেঘলা থেকে অস্থায়ীভাবে মেঘলা থাকতে পারে। এ সময় রাজধানীর বিভিন্ন এলাকায় বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে। দক্ষিণ অথবা দক্ষিণ-পূর্ব দিক থেকে ঘণ্টায় ১০ থেকে ১৫ কিলোমিটার বেগে বাতাস প্রবাহিত হতে পারে। একই সঙ্গে দিনের তাপমাত্রা সামান্য বৃদ্ধি পেতে পারে।

আবহাওয়া অধিদপ্তরের তথ্য অনুযায়ী, রোববার সকাল ৬টায় ঢাকায় তাপমাত্রা ছিল ২৭ দশমিক ৮ ডিগ্রি সেলসিয়াস। এ সময় বাতাসে আপেক্ষিক আর্দ্রতা ছিল ৮৩ শতাংশ। আজকের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ২৭ দশমিক ২ ডিগ্রি সেলসিয়াস। এর আগের দিন ঢাকার সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩৪ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস।

আজ সূর্যোদয় হয়েছে সকাল ৫টা ২৬ মিনিটে এবং সূর্যাস্ত হবে সন্ধ্যা ৬টা ৪৫ মিনিটে। গত ২৪ ঘণ্টায় ঢাকায় কোনো বৃষ্টিপাত রেকর্ড করা হয়নি।

অন্যদিকে, শনিবার (২৫ জুলাই) সন্ধ্যা ৬টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টার জন্য প্রকাশিত দেশের আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, রোববার সন্ধ্যা ৬টার মধ্যে খুলনা, বরিশাল ও চট্টগ্রাম বিভাগের অনেক জায়গায় এবং রংপুর, রাজশাহী, ঢাকা, ময়মনসিংহ ও সিলেট বিভাগের কিছু কিছু জায়গায় অস্থায়ী দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে।

এ ছাড়া দেশের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী বর্ষণের সম্ভাবনাও রয়েছে।

সারা দেশের আবহাওয়ার পূর্বাভাসে আরও বলা হয়েছে, দিনের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে। তবে রাতের তাপমাত্রা সারা দেশে সামান্য বৃদ্ধি পেতে পারে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2015
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: রায়তাহোস্ট
error: Content is protected !!