1. numanashulianews@gmail.com : kazi sarmin islam : kazi sarmin islam
  2. islamkazisarmin@gmail.com : newstv : Md newstv
  3. anonnaa5481@gmail.com : newstv2232 :
  4. admin@newstvbangla.com : newstvbangla : Md Didar
ঝিনাইদহ সীমান্তে ৬ জনকে পুশইনের চেষ্টা, বিএসএফকে প্রতিহত করল বিজিবি - NEWSTVBANGLA
রবিবার, ২৬ জুলাই ২০২৬, ০৩:৫২ পূর্বাহ্ন

ঝিনাইদহ সীমান্তে ৬ জনকে পুশইনের চেষ্টা, বিএসএফকে প্রতিহত করল বিজিবি

প্রতিনিধি

ঝিনাইদহের মহেশপুর সীমান্ত দিয়ে ৬ জনকে বাংলাদেশে পুশইনের চেষ্টা করেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)। তবে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) তাৎক্ষণিক পদক্ষেপ নিয়ে সেই চেষ্টা প্রতিহত করেছে।

শনিবার (২৫ জুলাই) ভোরে মহেশপুর উপজেলার সামন্তা সীমান্তে এ ঘটনা ঘটে। ঝিনাইদহ-৫৮ বিজিবি ব্যাটালিয়নের সহকারী পরিচালক মুন্সী ইমদাদুর রহমান জানান, ভোর প্রায় ৫টার দিকে বিএসএফ ৪ জন পুরুষ ও ২ জন নারীসহ মোট ৬ জনকে বাংলাদেশে পুশইনের চেষ্টা চালায়।

বিজিবির টহল দল বিষয়টি দ্রুত শনাক্ত করে ঘটনাস্থলে পৌঁছে পুশইনের চেষ্টা প্রতিহত করে। বর্তমানে ওই ৬ জন ভারতীয় ভূখণ্ডে সীমান্তের শূন্যরেখা থেকে প্রায় ৩০ গজ ভেতরে অবস্থান করছেন।

বিজিবি জানিয়েছে, বিষয়টি ইতোমধ্যে বিএসএফকে অবহিত করা হয়েছে। পাশাপাশি সীমান্ত এলাকায় নজরদারি ও টহল আরও জোরদার করা হয়েছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2015
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: রায়তাহোস্ট
error: Content is protected !!