1. numanashulianews@gmail.com : kazi sarmin islam : kazi sarmin islam
  2. islamkazisarmin@gmail.com : newstv : Md newstv
  3. anonnaa5481@gmail.com : newstv2232 :
  4. admin@newstvbangla.com : newstvbangla : Md Didar
জার্মানিতে সমকামীদের প্রাইড মিছিলে গাড়ি হামলা, নিহত ১, আহত অন্তত ১৬ - NEWSTVBANGLA
রবিবার, ২৬ জুলাই ২০২৬, ০৩:২৮ অপরাহ্ন
শিরোনাম
বিএমএসএফের সভাপতি মজিবুর রহমান, সাধারণ সম্পাদক শহীদুল্লাহ বাদল পশ্চিমতীরে মসজিদে আগুন দিল ইসরায়েলি সেটেলাররা কঙ্গোতে ভয়াবহ ইবোলা প্রাদুর্ভাব, ৫ দিনে মৃত্যু বেড়েছে ৪০ শতাংশ প্রেমের সম্পর্কের জেরে তরুণীকে হত্যা, মা-ভাইসহ ৫ জন গ্রেপ্তার উত্তরপ্রদেশে ইমামদের বিরুদ্ধে কঠোর অবস্থান বুরকিনা ফাসোর সামরিক শাসকের Office 2016 Standard 32 bit Mega (CtrlHD) ঢাকায় দিনের তাপমাত্রা বাড়ার আভাস, হতে পারে বৃষ্টি ইরানে হামলা বন্ধ করল যুক্তরাষ্ট্র, ফুরিয়ে যাওয়ার আশঙ্কা ইন্টারসেপ্টর মিসাইলের জার্মানিতে সমকামীদের প্রাইড মিছিলে গাড়ি হামলা, নিহত ১, আহত অন্তত ১৬ সার্ককে আরও গতিশীল করতে চায় বাংলাদেশ-মালদ্বীপ

জার্মানিতে সমকামীদের প্রাইড মিছিলে গাড়ি হামলা, নিহত ১, আহত অন্তত ১৬

প্রতিনিধি

জার্মানির রাজধানী বার্লিনে সমকামীদের প্রাইড প্যারেডে ভয়াবহ গাড়ি হামলার ঘটনা ঘটেছে। অজ্ঞাত এক ব্যক্তি দ্রুতগতির একটি গাড়ি নিয়ে মিছিলে থাকা মানুষের ওপর উঠে গেলে এখন পর্যন্ত অন্তত একজন নিহত এবং ১৬ জন আহত হয়েছেন। আহতদের মধ্যে কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক বলে জানিয়েছে কর্তৃপক্ষ।

ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসির প্রতিবেদনে বলা হয়েছে, হামলার পর চালক ঘটনাস্থল থেকে গাড়ি নিয়ে পালিয়ে যান। পরে গাড়িটি পরিত্যক্ত অবস্থায় উদ্ধার করা হলেও হামলাকারী এখনও পলাতক রয়েছে।

স্থানীয় সংবাদমাধ্যম বার্লিনার জাইটুং-এর সাংবাদিক ইভা ব্রাউনগার্ট জানান, তিনি হামলার কিছুক্ষণ আগে মিছিল থেকে চলে আসেন। পরে প্রত্যক্ষদর্শীদের কাছ থেকে জানতে পারেন, একটি সাদা রঙের গাড়ি অত্যন্ত দ্রুতগতিতে মানুষের ভিড়ের মধ্যে ঢুকে পড়ে। এ সময় চারদিকে আতঙ্ক ছড়িয়ে পড়ে এবং প্রাণ বাঁচাতে মানুষ দিকবিদিক ছুটতে শুরু করেন।

পুলিশ জানিয়েছে, স্থানীয় সময় রাত ১০টার দিকে তিয়ারগার্টেন পার্কের আহোরেনস্টেইগ সড়কে এই হামলার ঘটনা ঘটে। হামলার সঙ্গে জড়িত এক বা একাধিক সন্দেহভাজনকে শনাক্ত ও গ্রেপ্তারে অভিযান চলছে।

ঘটনার পর নিরাপত্তার স্বার্থে পুরো এলাকা ঘিরে ফেলা হয়েছে এবং সবাইকে ঘটনাস্থল এড়িয়ে চলার নির্দেশ দেওয়া হয়েছে। পাশাপাশি নির্ধারিত প্রাইড প্যারেড তাৎক্ষণিকভাবে বাতিল করা হয়েছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2015
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: রায়তাহোস্ট
error: Content is protected !!