1. numanashulianews@gmail.com : kazi sarmin islam : kazi sarmin islam
  2. islamkazisarmin@gmail.com : newstv : Md newstv
  3. anonnaa5481@gmail.com : newstv2232 :
  4. admin@newstvbangla.com : newstvbangla : Md Didar
জাতীয় দলকে বিদায় বলছেন রোনালদো? সেপ্টেম্বরে হতে পারে পর্তুগালের জার্সিতে শেষ ম্যাচ - NEWSTVBANGLA
শুক্রবার, ২৪ জুলাই ২০২৬, ০৫:০৪ পূর্বাহ্ন

জাতীয় দলকে বিদায় বলছেন রোনালদো? সেপ্টেম্বরে হতে পারে পর্তুগালের জার্সিতে শেষ ম্যাচ

প্রতিনিধি

পর্তুগিজ ফুটবল কিংবদন্তি ক্রিশ্চিয়ানো রোনালদোর আন্তর্জাতিক ক্যারিয়ার নিয়ে নতুন করে জল্পনা শুরু হয়েছে। সাম্প্রতিক গুঞ্জন অনুযায়ী, আগামী ২৪ সেপ্টেম্বর উয়েফা নেশনস লিগে ওয়েলসের বিপক্ষে ম্যাচটি হতে পারে পর্তুগালের জার্সিতে তার শেষ ম্যাচ।

ফুটবলভিত্তিক সংবাদমাধ্যম Goal.com-এর এক প্রতিবেদনে বলা হয়েছে, ম্যাচটি অনুষ্ঠিত হবে স্পোর্টিং লিসবনের স্টেডিও হোসে আলভালাদে। ধারণা করা হচ্ছে, নিজ দেশের সমর্থকদের সামনে মর্যাদাপূর্ণ বিদায় নেওয়ার সুযোগ করে দিতে চান জাতীয় দলের নতুন কোচ হোর্হে জেসুস

তবে এখন পর্যন্ত রোনালদো নিজে আন্তর্জাতিক ফুটবল থেকে অবসরের বিষয়ে কোনো আনুষ্ঠানিক ঘোষণা দেননি। ফলে বিষয়টি এখনও নিশ্চিত নয়।

আন্তর্জাতিক ফুটবলের ইতিহাসে সবচেয়ে বেশি ম্যাচ খেলা (২৩৩) এবং সর্বোচ্চ গোলদাতার (১৪৬) রেকর্ডের মালিক রোনালদো। পর্তুগালের হয়ে তিনি ইউরো ২০১৬ এবং উয়েফা নেশনস লিগ ২০১৯ ও ২০২৫ জয়ের অন্যতম নায়ক।

রোনালদো শেষ পর্যন্ত কবে আন্তর্জাতিক ফুটবলকে বিদায় বলবেন, সেটিই এখন ফুটবলপ্রেমীদের সবচেয়ে বড় আগ্রহের বিষয়।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2015
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: রায়তাহোস্ট
error: Content is protected !!