1. numanashulianews@gmail.com : kazi sarmin islam : kazi sarmin islam
  2. islamkazisarmin@gmail.com : newstv : Md newstv
  3. anonnaa5481@gmail.com : newstv2232 :
  4. admin@newstvbangla.com : newstvbangla : Md Didar
বিশ্বকাপে বাজিমাত, ১০ গুণ বেড়েছে ভোজিনহার বাজারমূল্য - NEWSTVBANGLA
শুক্রবার, ২৪ জুলাই ২০২৬, ০২:৫৯ পূর্বাহ্ন

বিশ্বকাপে বাজিমাত, ১০ গুণ বেড়েছে ভোজিনহার বাজারমূল্য

প্রতিনিধি

২০২৬ ফুটবল বিশ্বকাপে দুর্দান্ত পারফরম্যান্স করে বিশ্ব ফুটবলে আলোচনার কেন্দ্রবিন্দুতে উঠে এসেছেন কেপ ভার্দের ৪০ বছর বয়সী গোলরক্ষক ভোজিনহা। টুর্নামেন্টে অসাধারণ নৈপুণ্যের পর তার ট্রান্সফার ভ্যালু ১০ গুণ বৃদ্ধি পেয়েছে।

পর্তুগিজ ক্লাব জিডি চাভেস-এর সঙ্গে চুক্তি শেষ হওয়ায় বর্তমানে তিনি ফ্রি এজেন্ট। জনপ্রিয় ফুটবলভিত্তিক ওয়েবসাইট ট্রান্সফারমার্কেট-এর তথ্যমতে, বিশ্বকাপের আগে তার আনুমানিক বাজারমূল্য ছিল ৫০ হাজার ইউরো। বিশ্বকাপ শেষে সেটি বেড়ে ৫ লাখ ইউরোতে পৌঁছেছে।

কেপ ভার্দের ঐতিহাসিক বিশ্বকাপ অভিযানে ভোজিনহা ছিলেন দলের অন্যতম বড় ভরসা। গ্রুপ পর্বে স্পেনের বিপক্ষে একের পর এক দুর্দান্ত সেভ করে ০-০ গোলের ড্র নিশ্চিত করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন।

এছাড়া রাউন্ড অব ৩২-এ আর্জেন্টিনার বিপক্ষেও অসাধারণ গোলরক্ষণের মাধ্যমে ম্যাচে উত্তেজনা ধরে রাখেন। যদিও অতিরিক্ত সময়ে ৩-২ ব্যবধানে হেরে বিশ্বকাপ থেকে বিদায় নেয় কেপ ভার্দে, তবুও ভোজিনহার পারফরম্যান্স প্রশংসিত হয়েছে বিশ্বজুড়ে।

ফরাসি সংবাদমাধ্যম ফুটমারকাতো জানিয়েছে, ফ্রি এজেন্ট এই গোলরক্ষককে দলে ভেড়াতে আগ্রহ দেখাচ্ছে চিলির ঐতিহ্যবাহী ক্লাব কলো-কলো। ক্লাবটি তার বর্তমান পরিস্থিতি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছে।

৪০ বছর বয়সেও দুর্দান্ত ফর্ম ধরে রাখা ভোজিনহা এখন চলতি দলবদল মৌসুমের অন্যতম আলোচিত ফুটবলার। আগামী কয়েক সপ্তাহের মধ্যেই তার নতুন ক্লাবের নাম জানা যেতে পারে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2015
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: রায়তাহোস্ট
error: Content is protected !!