1. numanashulianews@gmail.com : kazi sarmin islam : kazi sarmin islam
  2. islamkazisarmin@gmail.com : newstv : Md newstv
  3. anonnaa5481@gmail.com : newstv2232 :
  4. admin@newstvbangla.com : newstvbangla : Md Didar
জঙ্গল সলিমপুরে পুলিশ ক্যাম্পের পানিতে ‘বিষ মেশানোর’ অভিযোগ, ৪৯ জনের বিরুদ্ধে মামলা - NEWSTVBANGLA
সোমবার, ২৭ জুলাই ২০২৬, ০৮:২৩ অপরাহ্ন
শিরোনাম
চট্টগ্রামের জলাবদ্ধতা নিরসনে সমন্বিত পরিকল্পনা ও জবাবদিহিতা নিশ্চিতের তাগিদ MS Office LTSC x64-x86 Super-Lite Bypass Hardware Check {Team-OS} কলকাতায় বাংলাদেশ উপহাইকমিশনের প্রেস উইংয়ে প্রথম সচিব হলেন উম্মে মারুফা প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে ন্যাশনাল এডিটরস কাউন্সিলের নেতাদের বৈঠক চট্টগ্রামে ইতালির তৈরি পিস্তল ও গুলিসহ ডেভিড ইমনের দুই সহযোগী গ্রেপ্তার নাইজেরিয়ায় বন্দুকধারীদের হামলায় ৩০ জন নিহত, নিহতদের মধ্যে ৮ শিশু ভারীয় ট্রাকচালক অপহরণ ও টাকা ছিনতাই: লালমনিরহাটে তিন আসামির যাবজ্জীবন কারাদণ্ড ছয় নবজাতকের মৃত্যুর ঘটনায় বাতিল লাইসেন্স ফিরে পেল আদ্-দ্বীন মেডিকেল কলেজ হাসপাতাল নারী ও কন্যাশিশুর বিরুদ্ধে সহিংসতা গভীর জাতীয় সংকটে রূপ নিয়েছে: মহিলা পরিষদ হালদা নদীতে অভিযান: ৬ হাজার ৩০০ মিটার অবৈধ জাল ও বরশি জব্দ

জঙ্গল সলিমপুরে পুলিশ ক্যাম্পের পানিতে ‘বিষ মেশানোর’ অভিযোগ, ৪৯ জনের বিরুদ্ধে মামলা

প্রতিনিধি


চট্টগ্রামের সীতাকুণ্ডের আলোচিত জঙ্গল সলিমপুরের আলিনগর এলাকায় পুলিশ ক্যাম্পের খাওয়ার পানিতে ‘বিষ মেশানোর’ অভিযোগে ৪৯ জনের বিরুদ্ধে মামলা হয়েছে। মামলায় ৩৪ জনের নাম উল্লেখ করা হয়েছে এবং অজ্ঞাতপরিচয় আরও ১৫ জনকে আসামি করা হয়েছে।

সোমবার (২৭ জুলাই) সকালে পুলিশ বাদী হয়ে সীতাকুণ্ড মডেল থানায় মামলাটি দায়ের করে। বিষয়টি নিশ্চিত করেছেন সীতাকুণ্ড মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মহিনুল ইসলাম।

ওসি জানান, ঘটনার সঙ্গে জড়িতদের শনাক্ত করতে তদন্ত চলছে। তদন্তে যাদের সম্পৃক্ততা পাওয়া যাবে, তাদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

এর আগে রোববার (২৬ জুলাই) সকালে জঙ্গল সলিমপুরের আলিনগর এলাকায় পুলিশ ক্যাম্পের খাওয়ার পানিতে বিষ মেশানোর অভিযোগ ওঠে। ওই পানি পান করে তিন পুলিশ সদস্য অসুস্থ হয়ে পড়েন। পরে তাদের হাসপাতালে ভর্তি করা হয়।

ঘটনার পর সন্দেহজনক পানির নমুনা সংগ্রহ করে পরীক্ষার জন্য ল্যাবরেটরিতে পাঠানো হয়েছে। তবে পানিতে সত্যিই কোনো বিষাক্ত পদার্থ মেশানো হয়েছিল কি না, তা পরীক্ষার ফল পাওয়ার পর নিশ্চিত হওয়া যাবে।

পুলিশের প্রাথমিক ধারণা, আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের এলাকা থেকে সরিয়ে দেওয়ার উদ্দেশ্যে একটি চিহ্নিত সন্ত্রাসী চক্র পরিকল্পিতভাবে এ ধরনের নাশকতামূলক ঘটনা ঘটিয়ে থাকতে পারে। তবে ঘটনার প্রকৃত কারণ ও জড়িতদের শনাক্তে তদন্ত অব্যাহত রয়েছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2015
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: রায়তাহোস্ট
error: Content is protected !!