1. numanashulianews@gmail.com : kazi sarmin islam : kazi sarmin islam
  2. islamkazisarmin@gmail.com : newstv : Md newstv
  3. anonnaa5481@gmail.com : newstv2232 :
  4. admin@newstvbangla.com : newstvbangla : Md Didar
‘চিকনি চামেলি’ গান নিয়ে লজ্জা হয় শ্রেয়া ঘোষালের - NEWSTVBANGLA
রবিবার, ০৫ জুলাই ২০২৬, ১১:০৬ অপরাহ্ন
শিরোনাম
কালিয়াকৈরে বাস-পিকআপ সংঘর্ষে যুবক নিহত, আহত অন্তত ১০ ইউক্রেন যুদ্ধের সমাধানে পুতিনকে সহায়তার প্রস্তাব ট্রাম্পের স্পেনে নিয়মিতকরণ প্রক্রিয়ায় ৬ লাখের বেশি অভিবাসীর কর্মসংস্থান, আবেদন ১১ লাখ ছাড়িয়েছে ব্রাজিল-নরওয়ে ম্যাচে তিন তারকার নিষেধাজ্ঞার শঙ্কা, হলুদ কার্ড এড়ানোর বড় চ্যালেঞ্জ টঙ্গীতে তুরাগ নদে গোসলে নেমে দুই স্কুল শিক্ষার্থীর মর্মান্তিক মৃত্যু নরওয়ের বিপক্ষে কি খেলবেন নেইমার? ইঙ্গিত দিলেন ব্রাজিল কোচ আনচেলত্তি নরওয়ের বিপক্ষে ইতিহাস বদলের লড়াইয়ে আজ ব্রাজিল, লক্ষ্য কোয়ার্টার ফাইনাল ইয়েমেনে হুথিদের সঙ্গে ভয়াবহ সংঘর্ষ, সরকারি বাহিনীর ১৫ সেনা নিহত ৪ বছর ধরে অন্ধকারে ভোলার মদনপুর, সাবমেরিন কেবল ছিঁড়ে বিদ্যুৎহীন ২০ হাজার মানুষ নিউইয়র্কে স্বাধীনতা দিবসের ছুটিতে ভয়াবহ গোলাগুলি, ৪ শিশুসহ ৮ জন গুলিবিদ্ধ

‘চিকনি চামেলি’ গান নিয়ে লজ্জা হয় শ্রেয়া ঘোষালের

প্রতিনিধি

বলিউডে চটুল আইটেম গান নতুন নয়। বহু হিন্দি সিনেমাতেই এমন কিছু আইটেম গান থাকে, যা শুনলে রীতিমতো লজ্জায় পড়তে হয়। এই ধরনের গান নিয়ে বিতর্ক আগেও হয়েছে। এখনও হচ্ছে।

কেউ কেউ বলে থাকেন, এই ধরনের গানে নারীদের নিয়ে এমন কিছু কথা বলা হয় যা অত্যন্ত আপত্তিকর। এরকমই একটি গান নিয়ে সম্প্রতি এক সাক্ষাৎকারে মুখ খুলেছেন শ্রেয়া ঘোষাল। আর যে গান নিয়ে কথা বলেছেন সেটা তারই গাওয়া ‘চিকনি চামেলি’।

শ্রেয়া জানিয়েছেন তার গাওয়া অগ্নিপথ সিনেমার চিকনি চামেলি গানটি নিয়ে তিনি আজও লজ্জাবোধ করেন। বিশেষ করে যখন ৫-৬ বছরের ছোট ছোট মেয়েরা গানের অর্থ না বুঝেই সেই গানটি গায়, তখন গায়িকার খুবই অস্বস্তি হয়।

কানাডিয়ান ইউটিউবার লিলি সিং-এর সঙ্গে কথা বলার সময় শ্রেয়া বলেন, ‘আমার এরকম কিছু চটুল গান রয়েছে, যা অস্বস্তিকর বলে মনে হতে পারে, তেমনই একটি গান চিকনি চামেলি। যে গানে যৌন ইঙ্গিতপূর্ণ শব্দ ব্যবহার করা এবং নারীদের পণ্যের মতো দেখানো দেখানো হয়েছে।’

শ্রেয়া বলেন, ‘আমি এখন এই গানটা নিয়ে কেন এত উদ্বিগ্ন? কারণ আমি যখন দেখি এই গানটা ছোট ছোট মেয়েরা, গানের অর্থ না বুঝেই গাইছে।’

গায়িকা বলেন, ‘এটা খুব মজার গান, তারা নাচ করে এই গানে, ছোট ছোট শিশুরা এসে বলে আমার সামনে তারা এই গানটা করতে চায়। সেই সময় আমার খুবই বিব্রত বোধ হয়, কারণ ৫-৬ বছরের মেয়েরা গানের ভাষার অর্থ না বুঝেই তা গাইতে চাইছে। এটা তাদের মানায় না, শুনতে ভাল লাগে না তাদের গলায়। আমি এটা চাই না।’

শ্রেয়া আরও বলেন, ‘সময়ের সঙ্গে সঙ্গে আমি এখন এই বিষয়ে কিছুটা সচেতন হচ্ছি। কারণ আজকাল ছোট ছোট মেয়েদের এই গান গাইতে দেখি।’

এই তারকার সাফ কথা, ‘চলচ্চিত্র এবং গান আমাদের সংস্কৃতির একটি বড় অংশ। বহু মানুষের জীবন এতে প্রভাবিত হয়। কখনও কখনও কিছু গান ইতিহাসেও ঢুকে যায়। আমি এই ধরনের ইতিহাসের অংশ হতে চাই না।’

প্রসঙ্গত, হিন্দি সিনেমায় এই ধরনের আইটেম গানে মহিলাদের পণ্য হিসাবে দেখানো নিয়ে বিতর্ক বহু আগে থেকেই চলছে। ক্যাটরিনা কাইফের চিকনি চামেলি তেমনই একটি গান, যেখানে অভিনেত্রী তার যৌনতা নিয়ে সাহসীকতার সঙ্গে কথা বলছেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2015
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: রায়তাহোস্ট
error: Content is protected !!