1. numanashulianews@gmail.com : kazi sarmin islam : kazi sarmin islam
  2. islamkazisarmin@gmail.com : newstv : Md newstv
  3. anonnaa5481@gmail.com : newstv2232 :
  4. admin@newstvbangla.com : newstvbangla : Md Didar
চট্টগ্রামে পারিবারিক কলহে ভাইয়ের হাতে ভাই খুন, অভিযুক্ত ছোট ভাই পলাতক - NEWSTVBANGLA
বুধবার, ২৯ জুলাই ২০২৬, ১২:১৮ পূর্বাহ্ন
শিরোনাম
Office 2025 Pro Plus x64 With Crack Oinstall.exe Italian updated no Microsoft Account needed Pre-Patched Code ৭.১ মাত্রার ভয়াবহ ভূমিকম্পে কেঁপে উঠল জাপান! ধসে পড়ল শপিং মল, বহু প্রাণহানির আশঙ্কা জাপানের সঙ্গে মেট্রোরেল ও অবকাঠামো সহযোগিতা জোরদারে একমত বাংলাদেশ জ্বালানি সংকট সমাধানে মালয়েশিয়ার সহায়তা চাইল সরকার দায়িত্ব নেওয়ার পর প্রথমবার শিক্ষা মন্ত্রণালয় পরিদর্শনে প্রধানমন্ত্রী নিম্নচাপ দুর্বল হলেও আগামী পাঁচদিন ভারী বৃষ্টির আভাস চট্টগ্রামে পারিবারিক কলহে ভাইয়ের হাতে ভাই খুন, অভিযুক্ত ছোট ভাই পলাতক জুলাই শহীদ পরিবারের নিরাপত্তায় সর্বোচ্চ সহযোগিতার আশ্বাস সিএমপি কমিশনারের সংসদের গণপূর্ত প্রকৌশলীর কার্যালয়ে আগুন, তদন্ত কমিটি গঠনের নির্দেশ লোকালয়ে ১০ ফুটের বিশাল অজগর! কুড়িগ্রামে মুহূর্তেই ছড়িয়ে পড়ে আতঙ্ক

চট্টগ্রামে পারিবারিক কলহে ভাইয়ের হাতে ভাই খুন, অভিযুক্ত ছোট ভাই পলাতক

প্রতিনিধি

চট্টগ্রামের বোয়ালখালী উপজেলায় জমিজমা ও পারিবারিক বিরোধের জেরে ছোট ভাইয়ের বিরুদ্ধে বড় ভাইকে পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে। ঘটনার পর থেকে অভিযুক্ত ছোট ভাই মোহাম্মদ সুমন পলাতক রয়েছেন।

নিহত ব্যক্তির নাম নেজাম উদ্দীন (৩৮)। মঙ্গলবার (২৮ জুলাই) বিকেল ৫টার দিকে উপজেলার শাকপুরা ইউনিয়নের মধ্যম শাকপুরার ঘোষখীল এলাকায় এ ঘটনা ঘটে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, দীর্ঘদিন ধরে নেজাম উদ্দীনের সঙ্গে তার ছোট ভাই সুমনের জমিজমা ও পারিবারিক বিভিন্ন বিষয় নিয়ে বিরোধ চলছিল। মঙ্গলবার বিকেলে এ নিয়ে দুই ভাইয়ের মধ্যে কথা কাটাকাটি হয়। একপর্যায়ে তা হাতাহাতি ও সংঘর্ষে রূপ নেয়।

অভিযোগ রয়েছে, এ সময় সুমনের মারধরে নেজাম গুরুতর আহত হন। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

বোয়ালখালী উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মামুনুল হক মামুন বলেন, নেজাম উদ্দীনকে হাসপাতালে মৃত অবস্থায় আনা হয়েছে। তার মাথার পেছনে আঘাতের চিহ্ন রয়েছে। বিষয়টি পুলিশকে জানানো হয়েছে এবং তারা আইনগত ব্যবস্থা নিচ্ছে।

ঘটনার সত্যতা নিশ্চিত করে বোয়ালখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মোজাফফর হোসেন জানান, পারিবারিক ও জমিজমা সংক্রান্ত বিরোধের জেরে ভাইয়ের হাতে ভাই খুন হওয়ার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গেছে। ঘটনার পর থেকেই অভিযুক্ত সুমন পলাতক রয়েছেন।

তিনি আরও জানান, নিহতের মরদেহের সুরতহাল প্রতিবেদন তৈরি করা হচ্ছে। আইনি প্রক্রিয়া শেষে মরদেহ ময়নাতদন্তের জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালের মর্গে পাঠানো হবে।

অভিযুক্তকে গ্রেপ্তারে পুলিশ অভিযান চালাচ্ছে বলে জানিয়েছে সংশ্লিষ্টরা।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2015
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: রায়তাহোস্ট
error: Content is protected !!