1. numanashulianews@gmail.com : kazi sarmin islam : kazi sarmin islam
  2. islamkazisarmin@gmail.com : newstv : Md newstv
  3. anonnaa5481@gmail.com : newstv2232 :
  4. admin@newstvbangla.com : newstvbangla : Md Didar
চট্টগ্রামের জলাবদ্ধতা নিরসনে সমন্বিত পরিকল্পনা ও জবাবদিহিতা নিশ্চিতের তাগিদ - NEWSTVBANGLA
বুধবার, ২৯ জুলাই ২০২৬, ০১:৫৬ পূর্বাহ্ন
শিরোনাম
Office 2025 Pro Plus x64 With Crack Oinstall.exe Italian updated no Microsoft Account needed Pre-Patched Code ৭.১ মাত্রার ভয়াবহ ভূমিকম্পে কেঁপে উঠল জাপান! ধসে পড়ল শপিং মল, বহু প্রাণহানির আশঙ্কা জাপানের সঙ্গে মেট্রোরেল ও অবকাঠামো সহযোগিতা জোরদারে একমত বাংলাদেশ জ্বালানি সংকট সমাধানে মালয়েশিয়ার সহায়তা চাইল সরকার দায়িত্ব নেওয়ার পর প্রথমবার শিক্ষা মন্ত্রণালয় পরিদর্শনে প্রধানমন্ত্রী নিম্নচাপ দুর্বল হলেও আগামী পাঁচদিন ভারী বৃষ্টির আভাস চট্টগ্রামে পারিবারিক কলহে ভাইয়ের হাতে ভাই খুন, অভিযুক্ত ছোট ভাই পলাতক জুলাই শহীদ পরিবারের নিরাপত্তায় সর্বোচ্চ সহযোগিতার আশ্বাস সিএমপি কমিশনারের সংসদের গণপূর্ত প্রকৌশলীর কার্যালয়ে আগুন, তদন্ত কমিটি গঠনের নির্দেশ লোকালয়ে ১০ ফুটের বিশাল অজগর! কুড়িগ্রামে মুহূর্তেই ছড়িয়ে পড়ে আতঙ্ক

চট্টগ্রামের জলাবদ্ধতা নিরসনে সমন্বিত পরিকল্পনা ও জবাবদিহিতা নিশ্চিতের তাগিদ

প্রতিনিধি


দেশের বাণিজ্যিক রাজধানী চট্টগ্রাম নগরের দীর্ঘদিনের জলাবদ্ধতা সমস্যা নিরসনে সমন্বিত পরিকল্পনা, কার্যকর বাস্তবায়ন এবং সংশ্লিষ্ট সংস্থাগুলোর জবাবদিহিতা নিশ্চিত করার ওপর গুরুত্বারোপ করেছেন নগর পরিকল্পনাবিদ, প্রকৌশলী ও পরিবেশ বিশেষজ্ঞরা।

সোমবার (২৭ জুলাই) নগরের লালখান বাজারের কপার চিমনি রেস্টুরেন্টে বাংলাদেশ পরিবেশ আইনবিদ সমিতি (বেলা) আয়োজিত এক আলোচনা সভায় বক্তারা এসব কথা বলেন।

নগর পরিকল্পনাবিদ প্রকৌশলী দেলোয়ার হোসেন মজুমদারের সভাপতিত্বে সভায় মূল প্রবন্ধ উপস্থাপন করেন চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (চুয়েট) স্থাপত্য ও পরিকল্পনা বিভাগের ডিন ড. মোহাম্মদ রাশিদুল হাসান।

আলোচনায় অংশ নেন পরিবেশ অধিদপ্তর চট্টগ্রাম মহানগরের সহকারী পরিচালক রোমানা আক্তার, চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষের (সিডিএ) নির্বাহী প্রকৌশলী ও জলাবদ্ধতা নিরসন প্রকল্পের প্রকল্প পরিচালক প্রকৌশলী আহম্মদ মঈনুদ্দিন, বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ডের সহকারী প্রকৌশলী কাইসার আহমেদ এবং বেলার চট্টগ্রাম বিভাগীয় সমন্বয়ক মনিরা পারভীন রূবা।

সভায় বক্তারা বলেন, প্রায় ৫০ লাখ মানুষের আবাসস্থল চট্টগ্রাম একসময় ‘প্রাচ্যের রাণী’ হিসেবে পরিচিত ছিল। কিন্তু অপরিকল্পিত নগরায়ণ, খাল-নালা দখল ও ভরাট, অপর্যাপ্ত ড্রেনেজ ব্যবস্থা এবং বিভিন্ন উন্নয়ন কর্মকাণ্ডের মধ্যে সমন্বয়ের অভাবে জলাবদ্ধতা বর্তমানে নগরবাসীর অন্যতম প্রধান দুর্ভোগে পরিণত হয়েছে।

তারা বলেন, সামান্য বৃষ্টিতেই নগরের অনেক নিচু এলাকা পানিতে তলিয়ে যায়। কোথাও কোথাও দিনের পর দিন পানি জমে থাকায় মশা-মাছির উপদ্রব বাড়ছে এবং জনস্বাস্থ্য ঝুঁকির মুখে পড়ছে। পাশাপাশি কর্মঘণ্টা নষ্ট হওয়া, যানবাহন চলাচলে বিঘ্ন, বাসাবাড়ি ও ব্যবসাপ্রতিষ্ঠানে পানি ঢুকে সম্পদের ক্ষয়ক্ষতি এবং নগর অর্থনীতিতে নেতিবাচক প্রভাবের মতো সমস্যাও তৈরি হচ্ছে।

বক্তারা আরও বলেন, শুধু নতুন অবকাঠামো নির্মাণ করে চট্টগ্রামের জলাবদ্ধতা সমস্যার স্থায়ী সমাধান সম্ভব নয়। এর পাশাপাশি খাল পুনরুদ্ধার, নিয়মিত রক্ষণাবেক্ষণ, কার্যকর বর্জ্য ব্যবস্থাপনা এবং সংশ্লিষ্ট সব সরকারি সংস্থার মধ্যে সমন্বিত উদ্যোগ প্রয়োজন।

একই সঙ্গে জলাবদ্ধতা নিরসনে নেওয়া প্রকল্পগুলোর কার্যকর বাস্তবায়ন ও সংশ্লিষ্ট সংস্থাগুলোর জবাবদিহিতা নিশ্চিত করার ওপরও গুরুত্ব দেন তারা। নগরবাসীকেও খাল-নালা ও ড্রেনে বর্জ্য না ফেলে পরিচ্ছন্নতা বজায় রাখতে সচেতন ভূমিকা পালনের আহ্বান জানানো হয়।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2015
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: রায়তাহোস্ট
error: Content is protected !!