1. numanashulianews@gmail.com : kazi sarmin islam : kazi sarmin islam
  2. islamkazisarmin@gmail.com : newstv : Md newstv
  3. anonnaa5481@gmail.com : newstv2232 :
  4. admin@newstvbangla.com : newstvbangla : Md Didar
গিটার বাজিয়ে গান ধরলেন শাহরুখের ছেলে - NEWSTVBANGLA
সোমবার, ০৬ জুলাই ২০২৬, ১২:০৩ পূর্বাহ্ন
শিরোনাম
কালিয়াকৈরে বাস-পিকআপ সংঘর্ষে যুবক নিহত, আহত অন্তত ১০ ইউক্রেন যুদ্ধের সমাধানে পুতিনকে সহায়তার প্রস্তাব ট্রাম্পের স্পেনে নিয়মিতকরণ প্রক্রিয়ায় ৬ লাখের বেশি অভিবাসীর কর্মসংস্থান, আবেদন ১১ লাখ ছাড়িয়েছে ব্রাজিল-নরওয়ে ম্যাচে তিন তারকার নিষেধাজ্ঞার শঙ্কা, হলুদ কার্ড এড়ানোর বড় চ্যালেঞ্জ টঙ্গীতে তুরাগ নদে গোসলে নেমে দুই স্কুল শিক্ষার্থীর মর্মান্তিক মৃত্যু নরওয়ের বিপক্ষে কি খেলবেন নেইমার? ইঙ্গিত দিলেন ব্রাজিল কোচ আনচেলত্তি নরওয়ের বিপক্ষে ইতিহাস বদলের লড়াইয়ে আজ ব্রাজিল, লক্ষ্য কোয়ার্টার ফাইনাল ইয়েমেনে হুথিদের সঙ্গে ভয়াবহ সংঘর্ষ, সরকারি বাহিনীর ১৫ সেনা নিহত ৪ বছর ধরে অন্ধকারে ভোলার মদনপুর, সাবমেরিন কেবল ছিঁড়ে বিদ্যুৎহীন ২০ হাজার মানুষ নিউইয়র্কে স্বাধীনতা দিবসের ছুটিতে ভয়াবহ গোলাগুলি, ৪ শিশুসহ ৮ জন গুলিবিদ্ধ

গিটার বাজিয়ে গান ধরলেন শাহরুখের ছেলে

প্রতিনিধি

বলিউড কিং শাহরুখ খানের ছোট ছেলে আব্রাম খানের ভক্ত-অনুরাগীদের সংখ্যা নেহাতই কম নয়। ‘মুফাসা দ্য লায়ন কিং’-এ আব্রামের কাজ দেখে দর্শকরা তার অনেক প্রশংসা করেছিল।

আর এবার তার গিটার বাজানো দেখে মুগ্ধ হলো ভক্তরা। সামাজিক যোগাযোগ মাধ্যম এক্স হ্যান্ডেলে শাহরুখের ছোট ছেলের একটি ভিডিও ভাইরাল হয়েছে।

সেখানে আব্রামকে তার স্কুলের একটি অনুষ্ঠানে গিটার বাজাতে দেখা গেছে। শুধু তাই নয় লেডি গাগা এবং ব্রুনো মার্সের গ্র্যামি-জয়ী গান ‘ডাই উইথ আ স্মাইল’ গাইতেও দেখা গেছে।

আর তার এই সুন্দর গিটার বাজানো ও মিষ্টি গান শুনে অনুরাগীরা বেশ প্রশংসা করেছেন। কমেন্ট বক্সে একজন মন্তব্য করেছে, ‘ওহ মাগো, ও এত সুন্দর গিটার বাজাতে পারে।’

আরেকজন ভক্ত লেখেছেন, ‘ভাই এদের পুরো পরিবারই প্রতিভাবান।’ আর একজন লেখেন, ‘খুব সুন্দর।’ আব্রাম ধীরুভাই আম্বানি স্কুলের ছাত্র। সেখানেই বার্ষিক অনুষ্ঠানে আব্রাম এই পারফর্মটা করেছে।

প্রসঙ্গত, ২০১৩ সালে শাহরুখ-গৌরীর ঘর আলো করে আসে তাদের তৃতীয় সন্তান আব্রাম। শাহরুখের সঙ্গে প্রায়শই আব্রামকে দেখা যায়। যখন অভিনেতা মান্নাতের বারান্দা থেকে তার বাড়ির বাইরে দাঁড়িয়ে থাকা ভক্তদের সঙ্গে দেখা করে তখন আব্রামকেও তাদর পাশে দেখা যায়।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2015
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: রায়তাহোস্ট
error: Content is protected !!