1. numanashulianews@gmail.com : kazi sarmin islam : kazi sarmin islam
  2. islamkazisarmin@gmail.com : newstv : Md newstv
  3. anonnaa5481@gmail.com : newstv2232 :
  4. admin@newstvbangla.com : newstvbangla : Md Didar
ক্যারিয়ারের নতুন অধ্যায়ে হৃতিক, বললেন- ‘খুবই উদ্বিগ্ন’ - NEWSTVBANGLA
রবিবার, ০৫ জুলাই ২০২৬, ১১:০৫ অপরাহ্ন
শিরোনাম
কালিয়াকৈরে বাস-পিকআপ সংঘর্ষে যুবক নিহত, আহত অন্তত ১০ ইউক্রেন যুদ্ধের সমাধানে পুতিনকে সহায়তার প্রস্তাব ট্রাম্পের স্পেনে নিয়মিতকরণ প্রক্রিয়ায় ৬ লাখের বেশি অভিবাসীর কর্মসংস্থান, আবেদন ১১ লাখ ছাড়িয়েছে ব্রাজিল-নরওয়ে ম্যাচে তিন তারকার নিষেধাজ্ঞার শঙ্কা, হলুদ কার্ড এড়ানোর বড় চ্যালেঞ্জ টঙ্গীতে তুরাগ নদে গোসলে নেমে দুই স্কুল শিক্ষার্থীর মর্মান্তিক মৃত্যু নরওয়ের বিপক্ষে কি খেলবেন নেইমার? ইঙ্গিত দিলেন ব্রাজিল কোচ আনচেলত্তি নরওয়ের বিপক্ষে ইতিহাস বদলের লড়াইয়ে আজ ব্রাজিল, লক্ষ্য কোয়ার্টার ফাইনাল ইয়েমেনে হুথিদের সঙ্গে ভয়াবহ সংঘর্ষ, সরকারি বাহিনীর ১৫ সেনা নিহত ৪ বছর ধরে অন্ধকারে ভোলার মদনপুর, সাবমেরিন কেবল ছিঁড়ে বিদ্যুৎহীন ২০ হাজার মানুষ নিউইয়র্কে স্বাধীনতা দিবসের ছুটিতে ভয়াবহ গোলাগুলি, ৪ শিশুসহ ৮ জন গুলিবিদ্ধ

ক্যারিয়ারের নতুন অধ্যায়ে হৃতিক, বললেন- ‘খুবই উদ্বিগ্ন’

বিনোদন ডেস্ক :

বলিউডের নায়ক হৃতিক রোশনকে বলা হয় বলিউডের ‘গ্রিক গড’। হৃতিকের অভিনয় থেকে নাচ- গত দুই দশক ধরে বুদ হয়ে রয়েছে তার বিশাল সংখ্যক দর্শক। শোনা যাচ্ছে, এবার বড় পর্দার পেছনে কাজ করবেন হৃতিক, যার মাধ্যমে ক্যারিয়ারের নতুন অধ্যায়ে প্রবেশ করছেন তিনি।
হৃতিকের পরিচালনার হাতেখড়ির খবর নিশ্চিত করেন বাবা রাকেশ রোশন। ছেলের সঙ্গে একটি ছবি পোস্ট করে রাকেশ লিখেছেন, ‘ডুগ্গু আজ থেকে ২৫ বছর আগে আমিই তোমাকে একজন অভিনেতা হিসেবে লঞ্চ করেছিলাম। ২৫ বছর পর আবার আজ আমিই তোমাকে একজন পরিচালক হিসেবে সকলের সঙ্গে পরিচয় করিয়ে দিচ্ছি। আমার আর আদিত্য চোপড়ার স্বপ্নের ছবি ‘কৃশ ফোর’-এর পরিচালক হবে তুমি। নতুন ভূমিকায় তুমি সফল হবেই- তোমার জন্য আমাদের সবার আশীর্বাদ ও শুভেচ্ছা রইল।’

এবার নিজের পরিচালনায় হাতেখড়ির ব্যাপারে মুখ খুললেন স্বয়ং হৃতিক রোশন।
সম্প্রতি জর্জিয়ার আটলান্টায় এক অনুষ্ঠানে যোগ দেন ‘গ্রিক গড’। সেখানেই অনুরাগীদের প্রশ্নের উত্তরে হৃতিক নিজের ‘টেনশন’-এর কথা প্রকাশ করেন। বলেন, ‘প্রথমবার ছবি পরিচালনায় হাত দিতে চলেছি। বিষয়টা নিয়ে আমি যে কতটা উদ্বিগ্ন তা আপনাদের কাছে ভাষায় প্রকাশ করতে পারব না। আপনারা আমাকে সাহস যোগাবেন। আপনাদের সহযোগিতাই আমাকে লক্ষ্যে পৌঁছাতে সাহায্য করবে।’

তার এই কথা শুনে অভিনেতাকে প্রশংসায় ভরিয়েছেন অনুরাগীরা। এক অনুরাগীর শেয়ার করা ভিডিও সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়তেই সকলে ধন্য ধন্য শুরু করেছেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2015
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: রায়তাহোস্ট
error: Content is protected !!