1. numanashulianews@gmail.com : kazi sarmin islam : kazi sarmin islam
  2. islamkazisarmin@gmail.com : newstv : Md newstv
  3. anonnaa5481@gmail.com : newstv2232 :
  4. admin@newstvbangla.com : newstvbangla : Md Didar
ঐশ্বরিয়ার গাড়িতে ধাক্কা মারল বাস - NEWSTVBANGLA
সোমবার, ০৬ জুলাই ২০২৬, ১২:২১ পূর্বাহ্ন
শিরোনাম
কালিয়াকৈরে বাস-পিকআপ সংঘর্ষে যুবক নিহত, আহত অন্তত ১০ ইউক্রেন যুদ্ধের সমাধানে পুতিনকে সহায়তার প্রস্তাব ট্রাম্পের স্পেনে নিয়মিতকরণ প্রক্রিয়ায় ৬ লাখের বেশি অভিবাসীর কর্মসংস্থান, আবেদন ১১ লাখ ছাড়িয়েছে ব্রাজিল-নরওয়ে ম্যাচে তিন তারকার নিষেধাজ্ঞার শঙ্কা, হলুদ কার্ড এড়ানোর বড় চ্যালেঞ্জ টঙ্গীতে তুরাগ নদে গোসলে নেমে দুই স্কুল শিক্ষার্থীর মর্মান্তিক মৃত্যু নরওয়ের বিপক্ষে কি খেলবেন নেইমার? ইঙ্গিত দিলেন ব্রাজিল কোচ আনচেলত্তি নরওয়ের বিপক্ষে ইতিহাস বদলের লড়াইয়ে আজ ব্রাজিল, লক্ষ্য কোয়ার্টার ফাইনাল ইয়েমেনে হুথিদের সঙ্গে ভয়াবহ সংঘর্ষ, সরকারি বাহিনীর ১৫ সেনা নিহত ৪ বছর ধরে অন্ধকারে ভোলার মদনপুর, সাবমেরিন কেবল ছিঁড়ে বিদ্যুৎহীন ২০ হাজার মানুষ নিউইয়র্কে স্বাধীনতা দিবসের ছুটিতে ভয়াবহ গোলাগুলি, ৪ শিশুসহ ৮ জন গুলিবিদ্ধ

ঐশ্বরিয়ার গাড়িতে ধাক্কা মারল বাস

বিনোদন ডেস্ক :

বড়সড় দুর্ঘটনা থেকে রক্ষা পেলেন বলিউড অভিনেত্রী ঐশ্বরিয়া রাই বচ্চন। মুম্বাইয়ের রাস্তায় তার গাড়িতে পেছন থেকে এসে ধাক্কা মেরেছে একটি বাস!

ঐশ্বরিয়ার বিলাসবহুল গাড়ি টয়োটা ভেলফায়ার সড়ক দুর্ঘটনার কবলে পড়েছে বলে জানা গেছে। বুধবার মুম্বাইতে এই ঘটনা ঘটেছে। ঘটনার ভিডিও প্রকাশ্যে আসতেই হয়েছে ভাইরাল।
যেখানে দেখা যাচ্ছে, মহারাষ্ট্র রাজ্য সড়ক পরিবহন কর্পোরেশনের একটি বাস অভিনেত্রীর গাড়িকে পেছন দিক থেকে ধাক্কা মারে। যদিও এই দুর্ঘটনার সময় নায়িকা গাড়িতে ছিলেন কিনা তা এখনও জানা যায়নি। তবে গুরুতর কিছু ঘটেনি।
অভিনেত্রীর টয়োটা ভেলফায়ার মডেলের গাড়িতে বাসটির ধাক্কার পর রাস্তায় ভিড় জমে যায়। ঐশ্বরিয়ার দেহরক্ষীরা তৎক্ষনাৎ পরিস্থিতি সামাল দেন। তারপর গাড়িটিকে সেখান থেকে সরিয়ে নিয়ে যেতে দেখা যায়।

এই ভিডিও প্রকাশ্যে আসতেই নেটিজেনরা নানা মন্তব্য করেছেন। অনেকেই বিষয়টি নিয়ে মজা করেছেন। একজন লিখেছেন, ‘বাস চালকের কিছু হয়নি তো?’ আর একজন ঐশ্বরিয়ার শাশুড়ি জয়ার প্রসঙ্গ টেনে লেখেন, ‘জয়া হলে বলতেন: এটা ধাক্কা দেওয়ার একটা জায়গা হলো?’ আর একজন অভিষেক ও নিমরতের প্রসঙ্গ টেনে লেখেন, ‘কে চালাচ্ছিল গাড়িটা অভিষেক বচ্চন না নিমরত কৌড়?’

এদিকে অভিনেত্রীর ঘনিষ্ঠ মহল থেকে জানা যাচ্ছে, ওই গাড়িতে ছিলেন না ঐশ্বরিয়া। কোনও কিছুই হয়নি অভিনেত্রীর। সম্পূর্ণ সুস্থ রয়েছেন তিনি। কাজেই চিন্তার কিছু নেই। অভিনেত্রী ঠিক আছেন শোনার পর স্বস্তির নিঃশ্বাস ফেলেছেন অনুগামীরা।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2015
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: রায়তাহোস্ট
error: Content is protected !!