1. numanashulianews@gmail.com : kazi sarmin islam : kazi sarmin islam
  2. islamkazisarmin@gmail.com : newstv : Md newstv
  3. anonnaa5481@gmail.com : newstv2232 :
  4. admin@newstvbangla.com : newstvbangla : Md Didar
এখন হলিউডেও আনাগোনা আলিয়া ভাটের - NEWSTVBANGLA
সোমবার, ০৬ জুলাই ২০২৬, ০২:৫৩ পূর্বাহ্ন
শিরোনাম
কালিয়াকৈরে বাস-পিকআপ সংঘর্ষে যুবক নিহত, আহত অন্তত ১০ ইউক্রেন যুদ্ধের সমাধানে পুতিনকে সহায়তার প্রস্তাব ট্রাম্পের স্পেনে নিয়মিতকরণ প্রক্রিয়ায় ৬ লাখের বেশি অভিবাসীর কর্মসংস্থান, আবেদন ১১ লাখ ছাড়িয়েছে ব্রাজিল-নরওয়ে ম্যাচে তিন তারকার নিষেধাজ্ঞার শঙ্কা, হলুদ কার্ড এড়ানোর বড় চ্যালেঞ্জ টঙ্গীতে তুরাগ নদে গোসলে নেমে দুই স্কুল শিক্ষার্থীর মর্মান্তিক মৃত্যু নরওয়ের বিপক্ষে কি খেলবেন নেইমার? ইঙ্গিত দিলেন ব্রাজিল কোচ আনচেলত্তি নরওয়ের বিপক্ষে ইতিহাস বদলের লড়াইয়ে আজ ব্রাজিল, লক্ষ্য কোয়ার্টার ফাইনাল ইয়েমেনে হুথিদের সঙ্গে ভয়াবহ সংঘর্ষ, সরকারি বাহিনীর ১৫ সেনা নিহত ৪ বছর ধরে অন্ধকারে ভোলার মদনপুর, সাবমেরিন কেবল ছিঁড়ে বিদ্যুৎহীন ২০ হাজার মানুষ নিউইয়র্কে স্বাধীনতা দিবসের ছুটিতে ভয়াবহ গোলাগুলি, ৪ শিশুসহ ৮ জন গুলিবিদ্ধ

এখন হলিউডেও আনাগোনা আলিয়া ভাটের

প্রতিনিধি

বলিউডের গণ্ডি ছেড়ে এখন হলিউডেও আনাগোনা অভিনেত্রী আলিয়া ভাটের। সেখানে জায়গা করে নিয়েছিলেন ‘হার্ট অফ স্টোন’ সিনেমার সুবাদে। বলা যায়, আলিয়া ভাট এখন গ্লোবাল স্টার; তাই তো এবার আসন্ন কান চলচ্চিত্র উৎসবে প্রথমবারের জন্য যোগ দিতে চলেছেন অভিনেত্রী। এর ফলে নতুন এক অভিজ্ঞতা অর্জন করতে চলেছেন আলিয়া ভাট।

ভারতীয় গণমাধ্যমের খবর, বৃহস্পতিবার সকালে মুম্বাইয়ে পাপারাজ্জিদের নিয়ে প্রি বার্থডে সেলিব্রেশনে মেতে উঠেছিলেন আলিয়া ভাট। সেই অনুষ্ঠানেই অভিনেত্রী ফাঁস করলেন এই বড় খবর! জানালেন, চলতি বছরের কান ফিল্ম ফেস্টিভ্যালে যোগ দিচ্ছেন তিনি। ফি বছরই কানের মঞ্চে ভারতীয় বিনোদুনিয়ার তারকাদের দেখা যায়। সেই তালিকায় ঐশ্বরিয়া রাই বচ্চনের পাশাপাশি দীপিকা পাড়ুকোন, ক্যাটরিনা কাইফ, এমনকি অদিতি রাও হায়দারিও রয়েছেন। এবার তাতেই নবতম সংযোজন আলিয়া ভাট।

এই জনপ্রিয় আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে যোগ দেওয়ার জন্য মুখিয়ে থাকেন তারকারা- সেই আমন্ত্রণ এবার আলিয়া ভাটের কাছে। জানালেন, ‘মুখিয়ে রয়েছি কবে কান ফিল্ম ফেস্টিভ্যালে যোগ দেব।’
করণ জোহরের ‘স্টুডেন্ট অফ দ্য ইয়ার’ এখন বলিউডের ‘ক্যুইন’। দ্বিতীয় ছবি ‘হাইওয়ে’ থেকেই নিজের জাত চিনিয়েছিলেন আলিয়া ভাট। এক দশকের ক্যারিয়ারে একের পর এক ভিন্ন স্বাদের সিনেমায় অভিনয় করে তাক লাগিয়েছেন। জাতীয় পুরস্কার, একাধিক ফিল্মফেয়ার-এর পাশাপাশি আন্তর্জাতিক আঙিনা থেকেও পুরস্কার উঠেছে তার হাতে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2015
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: রায়তাহোস্ট
error: Content is protected !!