1. numanashulianews@gmail.com : kazi sarmin islam : kazi sarmin islam
  2. islamkazisarmin@gmail.com : newstv : Md newstv
  3. anonnaa5481@gmail.com : newstv2232 :
  4. admin@newstvbangla.com : newstvbangla : Md Didar
একদিনে ৪ দফা হামলা! ইরানের ক্ষেপণাস্ত্রে কুয়েত বিমানবন্দর অচল, ফ্লাইটে ভয়াবহ বিপর্যয় - NEWSTVBANGLA
সোমবার, ২৭ জুলাই ২০২৬, ০২:০৯ অপরাহ্ন
শিরোনাম
নারী স্বতন্ত্র পরিচালক নিয়োগের সময় বাড়াল বিএসইসি সাকিব আল হাসানসহ ১৫ জনের বিরুদ্ধে দুর্নীতির মামলায় প্রতিবেদন ফের পেছাল লাশের সঙ্গে পড়ে থাকা সেই মিঠু, এক চোখেই লড়াই করছেন জীবনযুদ্ধে সার্ভেয়ার-কানুনগোদের ঘন ঘন বদলি নয়, একই কর্মস্থলে ২ বছর রাখার নির্দেশনা পদ্মা সেতুর ইটিসিতে টোল আদায় ১০ কোটি টাকা ছাড়াল, নিবন্ধিত যান ১ হাজার এত সমালোচনা-বিতর্কের পরও শৃঙ্খলা মানছেন না নেইমার, নতুন অভিযোগ! সংবিধান অনুযায়ী যথাসময়ে রাষ্ট্রপতি নির্বাচন হবে : মির্জা ফখরুল রোগী নিয়ে ঢাকায় যাওয়ার পথে খাদে পড়ল অ্যাম্বুলেন্স জাতীয় পর্যায়ের সমাপনীতে মাঠে থাকবেন প্রধানমন্ত্রী রাষ্ট্রপতি থাকাকালীন শেয়ার জালিয়াতি মামলায় আসামি সাহাবুদ্দিন!

একদিনে ৪ দফা হামলা! ইরানের ক্ষেপণাস্ত্রে কুয়েত বিমানবন্দর অচল, ফ্লাইটে ভয়াবহ বিপর্যয়

প্রতিনিধি

মধ্যপ্রাচ্যে উত্তেজনা আরও তীব্র আকার ধারণ করেছে। একদিনে অন্তত চারবার কুয়েতে হামলা চালিয়েছে ইরান। এর জেরে কুয়েত আন্তর্জাতিক বিমানবন্দরের উড্ডয়ন ও অবতরণ কার্যক্রম সাময়িকভাবে স্থগিত করা হয়েছে, ফলে ফ্লাইট সূচিতে বড় ধরনের বিপর্যয় দেখা দিয়েছে।

শনিবার (১৮ জুলাই) কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরার এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।

প্রতিবেদনে বলা হয়েছে, ইরানের সাম্প্রতিক ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলার পর কুয়েত এয়ারওয়েজ যাত্রীদের সতর্ক করে জানিয়েছে, আকাশপথ বন্ধ থাকায় বেশিরভাগ ফ্লাইটের সময়সূচি পরিবর্তন করা হয়েছে। যাত্রীদের নিবন্ধিত মোবাইল নম্বরে এসএমএস ও নোটিফিকেশনের মাধ্যমে সর্বশেষ তথ্য জানানো হবে বলেও জানিয়েছে সংস্থাটি।

আল জাজিরার এক সংবাদদাতা জানিয়েছেন, ধেয়ে আসা ক্ষেপণাস্ত্র প্রতিহত করার প্রচেষ্টা চলাকালে চতুর্থবারের মতো বিমান হামলার সাইরেন বেজে ওঠে। পরিস্থিতি মোকাবিলায় কুয়েতের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা সক্রিয়ভাবে ইরানের ক্ষেপণাস্ত্র ও ড্রোন প্রতিহত করছে।

কুয়েতের সেনাবাহিনী এক বিবৃতিতে জানিয়েছে, প্রতিরক্ষা ব্যবস্থা থেকে ক্ষেপণাস্ত্র প্রতিহত করার সময় যে বিস্ফোরণের শব্দ শোনা যাচ্ছে, তা নিয়ে জনগণকে আতঙ্কিত না হওয়ার আহ্বান জানানো হয়েছে।

এদিকে মার্কিন সেন্ট্রাল কমান্ড (সেন্টকম) জানিয়েছে, প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের নির্দেশনায় টানা সাত রাত ধরে ইরানে সামরিক অভিযান পরিচালনা করা হচ্ছে এবং দেশটির সামরিক সক্ষমতা দুর্বল করার প্রচেষ্টা অব্যাহত রয়েছে।

অন্যদিকে ইরান যুক্তরাষ্ট্রকে অবিলম্বে বিমান হামলা বন্ধের আহ্বান জানিয়েছে। ইরানের সর্বোচ্চ নেতার সামরিক উপদেষ্টা মেজর জেনারেল মোহসেন রেজায়ি সতর্ক করে বলেছেন, যুক্তরাষ্ট্র হামলা চালিয়ে গেলে ইরান শুধু পাল্টা হামলায় সীমাবদ্ধ থাকবে না, বরং পূর্ণমাত্রার যুদ্ধে নামবে। এমন পরিস্থিতিতে মধ্যপ্রাচ্যের কোনো রাজনৈতিক সীমান্তই নিরাপদ থাকবে না বলেও হুঁশিয়ারি দেন তিনি।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2015
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: রায়তাহোস্ট
error: Content is protected !!